1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
নরসিংদীতে জেলা জাতীয় যুব সংহতির দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত - দৈনিক শ্যামল বাংলা
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ১১:৩০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
মুছাপুর রেগুলেটর নির্মাণে ৭৫১কোটি টাকার প্রকল্প অনুমোদন, প্রধানমন্ত্রী, মন্ত্রী, এমপিকে অভিনন্দন: এলাকায় মিষ্টি বিতরণ  আনোয়ারায় মাদক সেবনের দায়ে তিনজন কারাদণ্ড মাগুরায় ভূতুরে বিল! পল্লী বিদ্যুতের জিএম বরখাস্ত! বিদ্যুৎমন্ত্রীর দুঃখ প্রকাশ মাগুরায় প্রতিবন্ধী ও স্বামীহারা সাহিদা বেগম ক্যান্সারে আক্রান্ত! অর্থাভাবে ধুঁকে ধুঁকে মৃত্যুর প্রহর গুনছে জলজ জীববৈচিত্র্য রক্ষায় সরকারি উদ্যোগের পাশাপাশি জনগণের সক্রিয় অংশগ্রহণ প্রয়োজন – জেলা প্রশাসক চট্টগ্রাম  নবীগঞ্জে কৃতি শিক্ষার্থীদের মাঝে মেধা বৃত্তি প্রদান  মাগুরায় জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের আয়োজন বিষয়ে প্রেস ব্রিফিং অনুষ্ঠিত  দেশে বিনিয়োগ বৃদ্ধি ও রোহিঙ্গা প্রত্যাবাসনে চীনের প্রতি সহায়তার আহ্বান রাষ্ট্রপতি রাশিয়ার বোমারু বিমান বিধ্বস্ত, নিহত ৬ মুছাপুর রেগুলেটর নির্মাণে ৭৫১ কোটি টাকার প্রকল্প অনুমোদন: কোম্পানীগঞ্জ উপজেলা বিএনপির সংবাদ সম্মেলন 

নরসিংদীতে জেলা জাতীয় যুব সংহতির দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

সফিকুল ইসলাম রিপন ঃ নরসিংদী
  • আপডেট টাইম : বুধবার, ১ ডিসেম্বর, ২০২১
  • ৩৪১ বার

নরসিংদী জেলায় জাতীয় যুব সংহতির দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১ ডিসেম্বর) শহরের পৌরসভা মিলনায়তনে এ সম্মেলনের আয়োজন করে জেলা যুব সংহতি।

অনুষ্ঠানে নরসিংদী জেলা যুব সংহতির সংগ্রামী সভাপতি আলহাজ্ব ওমর ফারুক মিঞার সভাপতিত্বে প্রধান অতিথি উপস্থিত ছিলেন জাতীয় পার্টির চেয়ারম্যানের উপদেস্টা ও এমপি বেগম শরিফা কাদের, মহতি সম্মেলনের শুভ উদ্বোধন করেন ঢাকা জেলা জাতীয় যুব সংহতির আহ্বায়ক ও সাবেক এম .পি এইচ এম শাহরিয়ার আসিফ, প্রধান বক্তা ছিলেন, জাতীয় যুব সংহতির সদস্য সচিব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক জাতীয় পার্টির আহাদ ইউ চৌধুরী শাহীন,
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, আলহাজ্ব মোঃ সফিকুল ইসলাম সহসভাপতি জাতীয় পার্টির কেন্দ্রীয় কমিটি, নেওয়াজ আলী ভূইয়া, আলহাজ্ব মোঃ হাবিবুর রহমান ভূইয়া, সাধারণ সম্পাদক জেলা জাতীয় পার্টি, ফররুখ আহমদ, সাধারণ সম্পাদক জেলা জাতীয় যুবসংহতি, আলমগির হোসেন, জাতীয় পার্টির নেতা মোজাম্মেল হক লাভলু, সহ সকল উপজেলার নেতৃবৃন্দ।
এসময় প্রধান অতিথি বলেন জাতীয় পার্টিকে সুসংগঠিত করতে হলে জেলা যুব সংহতির বিকল্প নেই, অতীতে আমরা যখন ক্ষমতায় ছিলাম, এই যুবকরাই দেশের ক্লান্তীকালে আমাদের প্রেসিডেন্ট হুসেইন মুহম্মদ এরশাদ এর নির্দেশনায় অভূক্ত মানুষের পাশে দাঁড়িয়েছে, আগামীতে জাতীয় পার্টির নেতৃত্ব কে আরো শক্তিশালী করে জিএম কাদেরের হাত ধরে এদেশে আবারও জাতীয় পার্টি ক্ষমতায় আসবে, তিনি আরো বলেন দেশে আজ গনতন্ত্রের নামে প্রহসন চলছে, নিত্য প্রয়োজনীয় সকল প্রকার খাদ্য দ্রব্যের মূল্য উর্দ্ধগতি হত দরিদ্র মানুষ আজ দিশেহারা, তাই মানুষ বাঁচাতে জাতীয় পার্টির কে আবার ক্ষমতায় আনতে হবে,
সম্মেলনে জেলা জাতীয় যুব সংহতির কমিটি ঘোষণা করা হয়। জেলা যুবসংহতির সাধারণ সম্পাদক ফররুখ আহমদ কে জেলা যুব সংহতির সভাপতি ও মেহেদী হাসান জাকির কে সাধারণ সম্পাদক ঘোষনা করে আগামী ১৫ দিনের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠন করার নির্দেশ প্রদান করা হয়।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net