ঢাকা   ০৫:১৬:১৬ এএম, রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
ভুল চিকিৎসার অভিযোগে মৃত্যুর সঙ্গে লড়ছেন গৃহবধূ সোনাগাজী ডায়াবেটিস হাসপাতালে চিকিৎসার পর সংকটাপন্ন রোগী, থানায় ও সিভিল সার্জনের কাছে অভিযোগ নোয়াখালীর কোম্পানীগঞ্জে বিএনপি-জামায়াত নেতাদের সঙ্গে এমপি ফখরুল ইসলামের গোলটেবিল বৈঠক ফেইক আইডি খুলে অপপ্রচার চালিয়ে সাংবাদিক মান্নান মুন্নার কলম থামানো যাবে না চন্দ্রগঞ্জ নিউ মার্কেট ব্যবসায়ী সমিতির সভাপতি পরাগ, সম্পাদক রাজু ঐক্যবদ্ধ থাকলে বাংলাদেশকে কেউ তাঁবেদার রাষ্ট্রে পরিণত করার সাহস পাবে না : প্রধানমন্ত্রী ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু, প্রস্তুত রাখবেন যেসব কাগজপত্র জনগণকে সঙ্গে নিয়ে পতিত আওয়ামী লীগের সন্ত্রাসীদের মোকাবিলা করবে বিএনপি: মীর সরফত আলী সপু মাগুরায় শিল্প ও সাহিত্য অঙ্গনের ৩ জন বিশিষ্ট ব্যক্তিত্ব স্মরণে নাগরিক স্মরণ সভা  কুমিল্লায় সশস্ত্র বাহিনী দিবসে মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা মাগুরায় জেলা জামায়াতে ইসলামীর কর্মপরিষদ গঠন

নাজিরহাট কলেজে বিজয়ের সুবর্ণ জয়ন্তী অনুষ্ঠান সম্পন্ন

মোস্তাফা কামরুল, ফটিকছড়ি (চট্টগ্রাম) প্রতিনিধি
  • আপডেট টাইম : শনিবার, ১৮ ডিসেম্বর, ২০২১
  • ৩৭৯ বার
  • ২ মিনিট পড়ার সময়
  • ফন্ট:

চট্টগ্রামের ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ নাজিরহাট কলেজে বিপুল উৎসাহ উদ্দীপনায় ও যথাযোগ্য মর্যাদায় বিজয়ের সুবর্ণ জয়ন্তী উপলক্ষে ২দিন ব্যাপী অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। ১৮ ডিসেম্বর অনুষ্ঠানের শেষ দিনে অধ্যাপক শ্যামল দাশের সভাপতিত্বে আলোচনা সভা, পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কলেজ গভর্নিং বডির সভাপতি ও বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় শিক্ষা ও মানব সম্পদ বিষয়ক উপকমিটির সদস্য মাহমুদ সালাউদ্দীন চৌধুরী । বিশেষ অতিথি ছিলেন গভর্নিং বডির সদস্য অধ্যক্ষ মোহাম্মদ ইদ্রিস, শাজাহান খান, ভারপ্রাপ্ত অধ্যক্ষ জনাব এম সাইফুল ইসলাম, অধাপক শিরিন আক্তার, অধ্যাপক শাহাবুদ্দীন প্রমুখ।

অধ্যাপক কে এম মহিউদ্দিন ও রনিতা দে’র যৌথ সঞ্চালনায় প্রধান অতিথি বলেন, তরুণ প্রজন্মকে মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস চর্চার মাধ্যমে নিজকে যোগ্য নাগরিক হিসেবে গড়ে তুলে বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলাদেশ গঠনে ভুমিকা রাখতে হবে।

আলোচনা অনুষ্ঠান শেষে ক্রীড়া প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি