1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
নির্বাচন অফিসে হয়রানীর শিকার হচ্ছে সাধারন মানুষ-দেখার কেউ নেই - দৈনিক শ্যামল বাংলা
মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০১:২২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
একদিন আগেই হাজিরা খাতায় স্বাক্ষর : নারায়ণগঞ্জ ভূমি অফিসের অনিয়মে ক্ষুব্ধ ভূমি প্রতিমন্ত্রী নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার রামপুরে সৌদি প্রবাসীর বাড়িতে ডাকাতি, আটক ৩  নোয়াখালীর কোম্পানীগঞ্জে ডিবি পরিচয়ে ব্যাংক কর্মকর্তাকে গাড়িতে তুলে ১২ লাখ টাকা ছিনতাই  সোনারগাঁয়ে চৈতী কম্পোজিট কে পৌনে ১ কোটি টাকা জরিমানা জাতীয় নবম বেতন স্কেল ২০২৬ অনুমোদন, দুই বছরে ধাপে ধাপে বাস্তবায়ন ছাত্রদলের পদবঞ্চিত ও পদপ্রাপ্তদের সংঘর্ষ, আহত ২ শেরপুরে ৫০ লাখ টাকার চেক মামলায় ইদ্রিস কোম্পানির সাবিক ডিএমডির ১ বছরের কারাদন্ড বাসসের নেতৃত্বে কাদের গনি চৌধুরী, সিএমইউজের অভিনন্দন চোরাচালান, মাদক ও সীমান্ত হত্যা বন্ধে কার্যকর ব্যবস্থা নিতে বিজিবির প্রতি রাষ্ট্রপতির আহ্বান বাড়ৈখালিতে এতিম শিশুদের ওপর নির্যাতন: মিষ্টি জামালের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন

নির্বাচন অফিসে হয়রানীর শিকার হচ্ছে সাধারন মানুষ-দেখার কেউ নেই

শাহাদাত হোসেন, রাউজান (চট্টগ্রাম) প্রতিনিধিঃ
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ৩০ ডিসেম্বর, ২০২১
  • ৩৩৯ বার

রাউজান উপজেলা নির্বাচন অফিসে সেবা নিতে এসে পদে পদে হয়রানীর শিকার হচ্ছে সাধারণ মানুষ।দালাল ছাড়া কাজ হয়না রাউজান উপজেলা নির্বাচন অফিসে। উপজেলা নির্বাচন অফিসে নতুন ভোটার,জাতীয় পরিচয় পত্রের ভুল সংশোধন ও ভোটার এলাকা পরিবর্তন করতে আসেন সাধারন মানুষ।সেবা নিতে আসা এসব লোকজন প্রতিনিয়ত হয়রানীর শিকার হলেও দেখার কেউ নেই।ভোটার আইডি কার্ডের ভুল সংশোধন ও নতুন ভোটার হতে আসলে প্রথমে সাদিয়া কম্পিউটারের দোকানে গিয়ে ৩শত টাকা থেকে ৫শত টাকা দিয়ে অনলাইনে আবেদন করতে হয়।পরে ভুক্তভোগীরা নির্বাচন অফিসে গেলে তাদেরকে বিভিন্ন ধরনের অজুহাত দিয়ে আদায় করে টাকা।তাদের টাকা না দিলে নির্বাচ অফিস থেকে সাধারণ মানুষকে ফিরিয়ে দেয়া হয়।

নির্বাচন অফিসে রয়েছে কয়েকজন দালালও। দালালদের মাধ্যমে টাকা দিয়ে দ্রুত কাজ করে দেয়া হয়।ভোগান্তির শিকার ডাবুয়া ইউনিয়নের দক্ষিণ হিংগলা শান্তি নগর এলাকার বাসিন্দা বেদুরা বেগম অভিযোগ করে বলেন, তার ছেলে মোহাম্মদ ইয়াকুব আলীকে মধ্যপ্রাচ্যে পাঠানোর জন্য পাসপোর্ট তৈয়ারী করার জন্য ভোটার করার জন্য গত দু’মাস পুর্বে যথা নিয়মে আবেদন করেন।আবেদনের পর ছবি তোলা হয় উপজেলা নির্বাচন অফিসে।দু’মাস অতিবাহিত হলেও তাঁর ভোটার আইডি কার্ড না পেয়ে পাসপোর্ট তৈয়ারী করতে পারেনি।অনেক সময় নির্বাচন অফিসার অফিসেও থাকেন না। বৃহস্পতিবার সরেজমিনে দেখা যায়,নির্বাচন অফিসে তালাবদ্ধ।সেবা গ্রহীতারা বাইরে বসে থাকেন সেবার জন্য।

এবিষয়ে রাউজান উপজেলা নির্বাচন অফিসার অরুন উদয় ত্রিপুরার কাছে জানতে চাইলে, তিনি প্রশিক্ষনে রয়েছে বলে দাবী করে বলেন, নির্বাচন অফিসে কোন দালাল রয়েছে কিনা তা আমার জানা নেই।সেবা গ্রহীতার কাছ থেকে টাকা নেওয়া বা পদে পদে শিকার হওয়া বিষয়টি অস্বীকার করেন তিনি।অন্য উপজেলায় দায়িত্ব পালন করার কারনে সেবা গ্রহীতারা সেবা পেতে বিলম্ব হচ্ছে বলেও জানান তিনি।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net