1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
পারকি সৈকতে আটকা পড়া এমভি ক্রিস্টাল গোল্ড জাহাজটি কাটা শুরু - দৈনিক শ্যামল বাংলা
সোমবার, ০৬ জুলাই ২০২৬, ০৯:২৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
অর্থব কমিটি দিয়ে চলছে খুটাখালী বাজার পরিচালনা বরুড়া প্রেসক্লাবের উদ্যোগে বৃক্ষ রোপন অনুষ্ঠিত  উত্তর ফটিকছড়ি উপজেলার সদর দপ্তর ‘জুজখোলা’মৌজার পরিবর্তে ‘ভূজপুর’-এ স্থাপনের ঘোষণায় গভীর উদ্বেগ, তীব্র ক্ষোভ ও অসন্তোষ প্রকাশ করছে “বৃহত্তর ফটিকছড়ি নাবিক সমিতি” বিএসবিআরএ সভাপতি হলেন পিএইচপি ফ্যামিলির ভাইস চেয়ারম্যান মোহাম্মদ মহসিন নোয়াখালীর কোম্পানীগঞ্জে বাংলাদেশ শিক্ষক সমিতি’র ত্রিবার্ষিক সম্মেলন ও নবগঠিত কমিটির অভিষেক অনুষ্ঠিত  জুলাই নিয়ে কোনো ষড়যন্ত্র বরদাস্ত করবেনা জনগন! মাগুরার সমাবেশে- মোবারক হুসাইন চব্বিশের ছাত্র জনতার আন্দোলনে দেশ গণতন্ত্রে ফিরেছে’ বিএনপি রাষ্ট্রক্ষমতায় আসলে দেশের কাঙ্খিত উন্নয়ন হয়: গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রী কুমিল্লায় ১১ দলীয় ঐক্যের সমাবেশ ও গণমিছিল রামগড়ে ত্রাণ মন্ত্রণালয়ের বরাদ্দে অনিয়মের অভিযোগ, পিআইও’র অস্বীকার জুলাই গণঅভ্যুত্থানে শহীদ ও আহতদের মূল্যায়ন ও পুনর্বাসন সরকারের পবিত্র দায়িত্ব : প্রধানমন্ত্রী

পারকি সৈকতে আটকা পড়া এমভি ক্রিস্টাল গোল্ড জাহাজটি কাটা শুরু

বদরুল হক
  • আপডেট টাইম : রবিবার, ১২ ডিসেম্বর, ২০২১
  • ৪৪০ বার

আনোয়ারায় পারকি সমুদ্র সৈকতে প্রায় ৪ বছরের অধিক সময় আটকে থাকা বিশাল আকারের মালবাহী এমভি ক্রিস্টাল গোল্ড জাহাজটি অবশেষে কাটা হচ্ছে। ২০১৭ সালের ৩০ মে ঘূর্ণিঝড় মোরার আঘাতে নোঙর ছিঁড়ে পারকি সমুদ্র সৈকতে এসে আটকে পড়ে জাহাজটি। তখন মালিক পক্ষ অনেক চেষ্টা করেও জাহাজটি অন্যত্র সরিয়ে নিতে পারেনি। পরবর্তীতে ফোর স্টার এন্টারপ্রাইজ নামে একটি প্রতিষ্ঠান জাহাজটি কাটার জন্য কিনে নেয়।

সরেজমিনে গিয়ে দেখা যায়, সমুদ্র সৈকতে আটকাপড়া জাহাজটির চারদিক ঘিরে কাটা হচ্ছে। শনিবার থেকে জাহাজটি কাটা শুরু হয়েছে বলে জানান কর্মকর্তারা। দায়িত্বে থাকা শিপ রিসালটেন্ট কনসালটেন্ট মোহাম্মদ মাহবুব জানান, পরিবেশ অধিদফতরের ছাড়পত্র নিয়ে জাহাজটি কাটা হচ্ছে। হাইকোর্টের নির্দেশনা মোতাবেক পরিবেশবান্ধব উপায়ে জাহাজটি কাটার জন্য অনেকগুলো প্রক্রিয়া অনুসরণ করা হয়েছে। গুরুত্বপূর্ণ যে কাজটি করা হয়েছে, সেটি হচ্ছে জাহাজের ৭০টি পয়েন্ট থেকে স্যাম্পল সংগ্রহ। কেননা, জাহাজে পরিবেশের জন্য বিপজ্জনক বর্জ্য, তেল ও ক্ষতিকারক ৪০ থেকে ৫০টি জিনিস থাকে যা পরিবেশের জন্য ক্ষতিকর। সবগুলো থেকে স্যাম্পল সংগ্রহ করে স্যাম্পলগুলো পরীক্ষা-নিরীক্ষা করার জন্য মালয়েশিয়ার একটি ল্যাবে পাঠানো হয়েছিল। তারা পরীক্ষা করে জানিয়েছে পরিবেশের জন্য যে সব বেশি ক্ষতিকারক থাকে বর্তমানে সেগুলো রিমুভ হয়ে গেছে। বিস্ফোরক অধিদফতর, পরিবেশ অধিদফতর ও সংশ্লিষ্ট সব ডিপার্টমেন্টে কিভাবে এ জাহাজটি কাটা হবে এবং জাহাজের বর্তমান অবস্থাটা কি, সেই জিনিসগুলো পরিবেশ অধিদফতরকে দেখানোর পরে অনুমতি মিলেছে।

তিনি আরও বলেন, জাহাজটা সৈকতে আটকে থাকার কারণে পরিবেশের ক্ষতি হচ্ছে। ৪ বছর ধরে জাহাজটা আটকে থাকার কারণে স্বাভাবিকভাবে যে জোয়ার-ভাটার বালি আসে জাহাজ আটকে থাকার কারণে বালি আসতে পারেনি। এই কারণে গাছের শেকড় থেকে বালি সরে যাচ্ছে। বেড়িবাঁধ ভেঙ্গে যাচ্ছে। আর এক বছর যদি জাহাজটা আটকে থাকে তাহলে বেড়িবাঁধ রক্ষা করা সম্ভব হবে না। এই কারণে এটা পরিবেশবান্ধব উপায়ে এখান থেকে রিমুভ করাটা পরিবেশের জন্য গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়িয়েছে।

পরিবেশ অধিদফতর চট্টগ্রাম অঞ্চলের পরিচালক মফিদুল আলম জানান, পরিবেশ অধিদফতরের ছাড়পত্র নিয়ে জাহাজটি কাটা হচ্ছে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net