1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
বাঁশখালীতে ইয়াবাসহ দুই যুবক গ্রেফতার, একটি পিকআপ জব্দ - দৈনিক শ্যামল বাংলা
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৮:০২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
হবিগঞ্জে নিখোঁজের দুদিন পর সিএনজি চালকের মরদেহ উদ্ধার বিশ্বমানের মানবসম্পদ গড়তে প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়গুলোর ভূমিকা গুরুত্বপূর্ণ: রাষ্ট্রপতি কুমিল্লা সিটি স্কুলের কৃতি ও বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা একাদশ শ্রেণিতে ভর্তি আবেদনের ফল প্রকাশ আজ প্রকাশিত সংবাদের বিরুদ্ধে তীব্র নিন্দা ও প্রতিবাদ ঢাকার ইসলামবাগ থেকে নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার যুবক নিখোঁজ  চট্টগ্রাম জেলার বিশেষ পুরস্কার পেলেন চন্দনাইশ থানার ওসি এস.এম দিদারুল ইসলাম সিকদার বিএনপির জন্য ১৭ বছর রাজপথে, এখন দিনমজুর জজ মিয়ার চাওয়া শুধু একটি ঘর সাতকানিয়ায় শাহজাহান চৌধুরীর উদ্যোগে ক্ষতিগ্রস্তদের মাঝে ঢেউটিন বিতরণ ওবায়দুল কাদেরের মৃত্যুদণ্ড

বাঁশখালীতে ইয়াবাসহ দুই যুবক গ্রেফতার, একটি পিকআপ জব্দ

শিব্বির আহমদ রানা, বাঁশখালী প্রতিনিধি, চট্টগ্রামঃ
  • আপডেট টাইম : মঙ্গলবার, ৭ ডিসেম্বর, ২০২১
  • ৩৫১ বার

চট্টগ্রামের বাঁশখালীতে পুলিশের বিশেষ অভিযানে ১০ হাজার পিস ইয়াবাসহ দুই মাদককারবারীকে গ্রেফতারসহ মাদক পরিবহনে ব্যবহৃত একটি পিকআপ জব্দ করা হয়েছে।

এ ঘটনায় গ্রেফতারকৃত আসামীরা হলেন মু. ফারুক হোসেন (৪০) ও মো. শিমুল (২৪)। গ্রেফতার ফারুক চাঁদপুর জেলার হাজিগঞ্জ উপজেলার মু. আবুল খায়ের’র ছেলে। আর শিমুল ঝালকাঠি জেলার রাজাপুর থানা এলাকার মু. আনছার আলীর ছেলে।

গত সোমবার (৬ ডিসেম্বর) গভীর রাতে পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের দক্ষিণ জলদির শ্যামা স্টোরের সামনে অভিযান চালিয়ে তাদের আটক করে বাঁশখালী থানা পুলিশ।

বিষয়টি নিশ্চিত করেন বাঁশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামাল উদ্দিন। তিনি বলেন, পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের দক্ষিণ জলদির শ্যামা স্টোরের সামনে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়েছে। এসময় তাদের পিকআপ থেকে উদ্ধার করা হয়েছে ১০ হাজার পিস ইয়াবা। জব্দ করা হয়েছে সেই পিকআপটি।

তিনি আরও বলেন, তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। তাদের দুইজনকে আদালতে সোপর্দ করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net