1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
বৃষ্টির পানিতে ভাসছে রাউজানের হাজারো কৃষকের স্বপ্ন - দৈনিক শ্যামল বাংলা
শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ০৭:৫০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
নোয়াখালী কোম্পানীগঞ্জে চোরের রাজত্ব, প্রশাসন ব্যর্থ? একের পর এক চুরি আতঙ্ক ছড়িয়ে পড়েছে জনমনে  কর্ণফুলীতে পেশাগত দ্বায়িত্ব পালনে সাংবাদিকের বিরুদ্ধে মামলা প্রেস ক্লাবের নিন্দা রুহুল কবির রিজভীকে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব করায় বায়েজিদে ছাত্রদলের আনন্দ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত  শিল্প মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটি সভাপতি নির্বাচিত হওয়ায় কুমিল্লা-৯ আসন এমপিকে সংবর্ধনা  বাসসের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান সম্পাদক হলেন কাদের গনি চৌধুরী আজকের মেধাবী শিক্ষার্থীরাই আগামী দিনের সমৃদ্ধ – মাগুরায় কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠানে নূরুল ইসলাম সাদ্দাম  ইউনিট সভাপতি-সেক্রেটারি সম্মেলন অনুষ্ঠিত বিশ্বনবির আদর্শ অনুসরণেই দুনিয়া ও আখিরাতের কল্যাণ সৌদিতে অগ্নিকাণ্ডে নিহত ৭ জনের লাশ পৌঁছেছে আত্রাইয়ে সোনারগাঁয়ে “বাপা”র কমিটি আহ্বায়ক ড. নূর আলম, সদস্য সচিব মশিউর রহমান  নোয়াখালীর কোম্পানীগঞ্জে একজনের মৃত্যু, বাড়ছে আতঙ্ক; ডেঙ্গু প্রতিরোধে কোম্পানীগঞ্জে কার্যক্রম শূন্য

বৃষ্টির পানিতে ভাসছে রাউজানের হাজারো কৃষকের স্বপ্ন

শাহাদাত হোসেন, রাউজান ( চট্টগ্রাম) প্রতিনিধি:
  • আপডেট টাইম : বুধবার, ৮ ডিসেম্বর, ২০২১
  • ৩১৫ বার

ঘূর্ণিঝড় জাওয়াদের প্রভাবে গুঁড়ি গুঁড়ি বৃষ্টির পানিতে ভাসছে রাউজানের হাজারো কৃষকের স্বপ্ন।
টানা তিন দিনের বৃষ্টির পানিতে মাথায় হাত পড়েছে কৃষকের।মাঠ ভরা সোনালী পাকা আমন ধান।সেই ধান ভাসছে অসময়ের বৃষ্টির পানিতে।সারাবছরের কষ্টে অর্জিত সোনালী ফসল ঘরে তুলার আগেই হঠাৎ বৃষ্টিতে মাটি হয়ে গেছে কৃষকের সেই স্বপ্ন।তিন দিনের টানা বৃষ্টিতে ফসলী জমিতে পানি জমে থাকায় হাজার হাজার একর ফসলী ক্ষেত তলিয়ে গেছে।এস বমধ্যে আমন ধান,আগাম জাতের আলু, বিভিন্ন শীতকালীন সবজিসহ ফসলের ক্ষেত্র রয়েছে।
তবে ফসলী জমিতে জমে থাকা বৃষ্টির পানিতে ফসল পচে যাওয়ার আশঙ্কা করছেন কৃষকেরা। এছাড়া জমিতে কেটে রাখা পাকা আমন ধান এখন পানিতে ধান পচে যাচ্ছে।বছরের খোরাকি বৃষ্টিতে পচে যাওয়ায় মাথায় হাত পড়েছে কৃষকের। এ বিষয়ে জানতে চাইলে,উপ-সহকারী কৃষি কর্মকর্তা সঞ্জীব কুমার সুশীল জানান, এ বছর উপজেলায় ১১ হাজার ৮৭০ হেক্টর জমিতে আমন চাষ করা হয়েছিল। ইতিমধ্যেই প্রায় বৃষ্টির আগে ৮ হাজার হেক্টর জমিতে ধান কাটা হয়েছে।৩ হাজার হেক্টর মতো ধান জমিতে পাকাআধা পাকা রয়েছে। সেখানে কিছু পরিমাণ ধান ক্ষতি হলেও হতে পারেন বলে জানান তিনি।তিনি আরও জানান, রাউজান উপজেলার মধ্যে উত্তর রাউজানে প্রায় জমিতে ধান কাটা সম্পূর্ণ হয়েছে। শুধুমাত্র দক্ষিণ রাউজানের পাহাড়তলী ইউনিয়ন,বাগোয়ান ইউনিয়ন,পূর্ব শুজরা,পশ্চিম গুজরা, নোয়াপাড়া ইউনিয়ন, কদলপুর।এই কয়েকটি ইউনিয়নে কিছু পরিমাণ ধান জমিতে রয়েছে। এতে করে কৃষকের তেমনটা ফসলের ক্ষতি হবে না বলে তিনি জানান।এ বিষয়ে কৃষকদের সার্বক্ষণিক পরামর্শ দেওয়া হচ্ছে। এছাড়াও রাউজানে ৪ হাজার ৯ শত ৫৫ জন কৃষককে বিনামূল্য বোরো হাইব্রিড, উফশি, রবি ফসলের বীজ, সার ও কৃষি যন্ত্রপাতি দেয়া হচ্ছে। সেই ক্ষত্রে অল্প পরিমাণ ধানের ক্ষতি হলেও কৃষকরা ক্ষতি পূরণ পাবেনা।যেহেতু সরকারি প্রণোদনা চলমান রয়েছে। এরপর আমরা খবর নিচ্ছি কোন কৃষকের বড় ধরনের কোন ক্ষতি হয়েছে কিনা।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net