1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
ভোলায় র‍্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ ২ জলদস্যু নিহত - দৈনিক শ্যামল বাংলা
শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ০৪:৪৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
৬ বছর বন্ধ স্কুল, তবুও সাধারণ সম্পাদক দাবী ! সেনবাগে কিন্ডারগার্টেন এসোসিয়েশন নিয়ে তোলপাড় অফিসে সময়ে গেস্ট রুমে গিয়ে ঘুমান কুমিল্লা শিক্ষাবোর্ডের কর্মকর্তা কোম্পানীগঞ্জে সৌদি আরব থেকে উপহার হিসেবে পাওয়া খেজুর বিতরণ  সিন্দুকছড়ি সেনা জোনের উদ্যোগে দুর্গম পাহাড়ে মেডিকেল ক্যাম্প, চিকিৎসা পেলেন ২৬৮ রোগী স্বনির্ভর দেশ গড়ায় বিরোধ থাকতে পারে না: সংসদে প্রধানমন্ত্রী হাফিজ উদ্দিন আহমেদ সংসদের স্পিকার নির্বাচিত ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন শুরু মোশাররফ হোসেনের সভাপতিত্বে শুরু হলো সংসদ অধিবেশন সংসদের প্রথম অধিবেশনে যোগ দিতে সংসদ ভবনে প্রধানমন্ত্রী জিয়াউর রহমান সমাজ কল্যাণ পরিষদ (জিসপ) এর উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল

ভোলায় র‍্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ ২ জলদস্যু নিহত

খলিল উদ্দিন ফরিদ।।ভোলা জেলা প্রতিনিধিঃ
  • আপডেট টাইম : সোমবার, ৬ ডিসেম্বর, ২০২১
  • ৩১৯ বার

ভোলার চরফ্যাশনে র‍্যাবের সঙ্গে বন্দুকযুদ্ধে দুই জলদস্যু নিহত হয়েছেন। রোববার (৫ ডিসেম্বর) ভোরে উপজেলার বিচ্ছিন্ন চর-কুকরি মুকরিতে এ ঘটনা ঘটে।

প্রাথমিকভাবে নিহতদের নাম-পরিচয় পাওয়া যায়নি। তবে তাদের মধ্যে একজনের বয়স ২৫ ও অপরজনের ৩০ বছর বলে ধারণা করা হচ্ছে। এ সময় তিনটি রাম দাসহ বেশ কিছু গুলি ও পিস্তল উদ্ধার করা হয়েছে।

র‍্যাব-৮ এর অতিরিক্ত পুলিশ সুপার (ওসি) মো. রাজিব রায়হান এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, চরফ্যাশন উপজেলার কুকরি-মুকরিতে একদল দলদস্যু ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল। বিষয়টি টের পেয়ে র‌্যাবের একটি দল অভিযান চালায়।

র‍্যাবকে দেখে দস্যুরা গুলি চালায়। র‍্যাবও পাল্টা গুলি চালায়। দুই পক্ষের গুলি বিনিময়ের পর দস্যুরা পালিয়ে যায়। পরে ঘটনাস্থল থেকে দুই দস্যুর মরদেহ উদ্ধার করা হয়েছে। তবে এরা কোন বাহিনীর তা প্রাথমিকভাবে জানা যায়নি। র‍্যাব বিষয়টির তদন্ত করছে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net