ঢাকা   ০৩:২১:৩৯ পিএম, শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
সশস্ত্র বাহিনীর বীর শহীদদের প্রতি প্রধানমন্ত্রীর শ্রদ্ধা ঢাকাসহ আট জেলায় ৯০ প্লাটুন বিজিবি মোতায়েন, ওড়ানো হবে ড্রোন বিশ্ববিদ্যালয় আছে, প্রযুক্তি গবেষণা কোথায়? সুঁই থেকে স্বনির্ভরতার পথে বাংলাদেশের আত্মসমালোচনা ডা. শফিকুর রহমানের বক্তব্য কি দেশের মানুষের মনের কথা? সশস্ত্র বাহিনী দিবসে বীর শহীদদের প্রতি রাষ্ট্রপতির শ্রদ্ধা শামীম ওসমান ক্যানসারে আক্রান্ত, রয়েছেন চতুর্থ স্টেজে চট্টগ্রামে মসজিদের মোতাওয়াল্লি নিয়োগ নিয়ে ভাই-বোনের বিরোধ, ভাই ইব্রাহিমের বিরুদ্ধে একাধিক অভিযোগ কোম্পানীগঞ্জে হোমল্যান্ড আবাসন লিঃ এর আয়োজনে উৎসবমুখর ফ্যামেলী ডে অনুষ্ঠান অনুষ্ঠিত  ধর্মীয় সম্প্রীতি ও নিরাপত্তা নিশ্চিত করতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ’ লাকসামে কঠিন চীবর দানোৎসবে এমপি আবুল কালাম নোয়াখালীতে বেগমগঞ্জে ড. ইউনুসের গ্রামীণ ব্যাংকে হামলা ও অগ্নিসংযোগ  মাগুরায় মানবতার সেবায় সব্দালপুর ক্লিনিকের উদ্যোগে পাড়ায় পাড়ায় মেডিকেল ক্যাম্প, চিকিৎসা পাচ্ছেন হাজারো শত মানুষ

রক্তিম ব্লাড ডোনার সোসাইটির ২য় প্রতিষ্ঠাবার্ষিকী উদ্যাপিত

নিজস্ব প্রতিবেদক:
  • আপডেট টাইম : রবিবার, ১২ ডিসেম্বর, ২০২১
  • ৩৯৫ বার
  • ৪ মিনিট পড়ার সময়
  • ফন্ট:

গতকাল ১০ ই ডিসেম্বর চট্টগ্রাম সিটি কর্পোরেশন মিউনিসিপ্যাল মডেল স্কুল এন্ড কলেজের অডিটোরিয়াম হলে রক্তিম ব্লাড ডোনার সোসাইটির ২য় প্রতিষ্ঠাবাষিকী উপলক্ষে দিন ব্যাপী অনুষ্ঠানের উদ্ভোদন করেন ৩২ নং ওয়ার্ড কাউন্সিউলর ও চট্টগ্রাম মহানগর আওয়ামীলীগের উপ-দপ্তর সম্পাদক জহুর লাল হাজারী । রক্তিম ব্লাড ডোনার সোসাইটির সভাপতি ক্লিনটন দাশের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিাত ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজ সেবক অশোক গুপ্ত, প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন ৩৪ নং ওয়ার্ড কাউন্সিলর পুলক খাস্তগীর বিশেষ অতিথি হিসেবে ছিলেন সংরক্ষিত আসনের মহিলা কাউন্সিলর রুমকি সেনগুপ্ত, ডাঃ সন্তোষ কুমার দে, সাহেদুল কবির চৌধুরী, শিল্পী দাশ, মৌসুমী চৌধুরী উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য প্রদান করেন রকি দাশ, জুয়েল মজুমদার, চয়নিকা মজুমদার, শ্রæতি দে ।

সঞ্চালনায় ছিলেন রিফাত আফরোজ ও আশীষ চৌধুরী, আরও উপস্থিত ছিলেন সংগঠনের সদস্য রবিন, নিউটন, নয়ন, তাহসান, অসিত, সুমন, রাজকুমার, পলাশ, রাধিকা, প্রিয়া মজুমদার, প্রিয়া ধর, সুমি, মিশু, রানা, শহিদুল, জাবেদুল, তাজরুল, সুজয়, আকাশ, বাপ্পু, বেলাল, নাহিদুল, কৌশিক, রাকিবুল মাওলা প্রমুক। প্রধান অতিথি বলেন, বর্তমানে নতুন প্রজন্মকে মাদকের করাল গ্রাস থেকে বের হয়ে সেবার মাধ্যমে মানবিক কাজে এগিয়ে আসতে হবে। পৃথিবীর মধ্যে যত সেবা আছে তার মধ্যে সর্বশ্রেষ্ঠ সেবা স্বেচ্ছায় রক্তদান। এই স্বেচ্ছাসেবী সংগঠন গুলো দিনে-রাতে মানুষের আপদে-বিপদে রক্তদান সেবার মাধ্যমে সহযোগীতা করে। তাদের পাশে বিত্তশালীদের দাঁড়ানোর আহবান জানান। উক্ত কর্মস‚চীর মধ্যে ছিল ব্লাড গ্রুপ নির্ণয়, স্বাস্থ্যা সেবা, শীতবস্ত্র ও শিক্ষা উপকরণ বিতরণ, অসহায় পথ শিশুদের মাঝে খাবার বিতরণ এবং বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের মাঝে সম্মাননা প্রদান।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি