ঢাকা   ০৬:০০:২৯ এএম, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
পার্বত্য অঞ্চলের প্রান্তিক জনগোষ্ঠীর উন্নয়নে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছেন প্রধানমন্ত্রী : ইউএনডিপি প্রতিনিধিদলকে প্রতিমন্ত্রী মীর হেলাল চলতি মৌসুমে সাড়ে ৩৭ লক্ষ টাকার শিম উৎপাদন হবে চন্দনাইশে শিমের বাম্পার ফলন কৃষকেরা বেজায় খুশি মাগুরায় উদ্যোক্তা উন্নয়ন প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত চান্দিনায় পুকুরে বিষ প্রয়োগে ২০ লাখ টাকার মাছ নিধনের অভিযোগ পাঁচ লিটারে ১৫০ মিলিলিটার কম,অবৈধ গ্যাস সিলেন্ডার রিফিলের দায়ে তিন প্রতিষ্ঠানকে ১ লাখ ৯০ হাজার টাকা জরিমানা এসএমই খাতে ২৫ লাখ নতুন কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্য সরকারের : প্রধানমন্ত্রী সৃজনশীল অর্থনীতিতে জোর দিচ্ছে সরকার: অর্থমন্ত্রী জাতীয় এসএমই পণ্য মেলার উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী সাদিক কায়েমের গ্রামের বাড়িতে পেট্রোল বোমা হামলা ও অগ্নিসংযোগ ভুল চিকিৎসার অভিযোগে মৃত্যুর সঙ্গে লড়ছেন গৃহবধূ সোনাগাজী ডায়াবেটিস হাসপাতালে চিকিৎসার পর সংকটাপন্ন রোগী, থানায় ও সিভিল সার্জনের কাছে অভিযোগ

রামগড় ১নং ইউনিয়ন পরিষদ নির্বাচনে নৌকা প্রার্থীর জয়

রামগড় (খাগড়াছড়ি) প্রতিনিধি:
  • আপডেট টাইম : সোমবার, ২৭ ডিসেম্বর, ২০২১
  • ২৯৭ বার
  • ২ মিনিট পড়ার সময়
  • ফন্ট:

বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্যদিয়ে অনুষ্ঠিত ৪র্থ ধাপের রামগড় ১নং সদর ইউপি নির্বাচনে বিপুল ভোটে জয় লাভ করেছেন বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী মোহাম্মদ শাহ আলম মজুমদার। তিনি এবার সহ রামগড় ইউপিতে ৩য় বারের মত চেয়ারম্যান নির্বাচিত হলেন।

রবিবার (২৬ডিসেম্বর ) সন্ধ্যায় উপজেলা নির্বাচন অফিসার দেবাশীষ দাস ভোটের ফলাফল ঘোষণা করেন। ঘোষিত ফলাফলে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মো. শাহ আলম মজুমদার (নৌকা) প্রতীকে পেয়েছেন ৫ হাজার ৭১৩ ভোট, আর তার নিকট তম প্রতিদ্বন্ধি স্বতন্ত্র প্রার্থী করিমুল হক মজুমদার (আনারস ) প্রতীকে পেয়েছেন ২ হাজার ৪৯০ ভোট।

এদিকে নির্বাচনে জয়ী মোহাম্মদ শাহ আলম মজুমদার বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাকে প্রার্থী করে নৌকা প্রতীক দিয়ে পাঠিয়েছেন, রামগড় ইউনিয়নবাসী প্রধানমন্ত্রীর সম্মান রেখেছেন এবং তারা আমাকে বিপুল ভোটে জয়ী করেছেন। ভোটারদের প্রতি কৃতজ্ঞতা বলে শেষ করা যাবে না। আমি রামগড় ১নং সদর ইউনিয়নে উন্নয়ন করে এ ভালোবাসার বিনিময় দেবো।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি