1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
লক্ষ্যমাত্রা ছাড়িয়ে যাবে লালমনিরহাটে ভূট্টার ব্যাপক আবাদ ও বাম্পার ফলনের সম্ভাবনা - দৈনিক শ্যামল বাংলা
বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ১১:০২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
সাতকানিয়ায় এক স্কুলছাত্রীকে গণধর্ষণ ও আরেকজনকে নির্যাতনের অভিযোগ, গ্রেপ্তার ৪ ফয়সাল হত্যা মামলার আসামি জুয়েল কারাগারে কারিতাসের ত্রি-মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত বর্তমান সরকারের নির্বাচনী ইশতেহারের নিয়ে কুমিল্লায় তথ্য অফিসের প্রেস ব্রিফিং আনোয়ারার এসিল্যান্ড বদলির আদেশ হলেও অদৃশ্য কারণে বহাল তবিয়তে, ভূমি সেবায় চরম ভোগান্তি  একনেকে ৩৬ হাজার ৬৯৫ কোটি টাকার ৯ প্রকল্প অনুমোদন এলাকার উন্নয়ন নয়, বিভিন্ন কমিটি নিয়ন্ত্রণেই ব্যস্ত এমপি মোবাশ্বের আলম ভূঁইয়া ভবিষ্যৎ আপনাদের, দেশ গড়ার নেতৃত্বও আপনাদের নিতে হবে: প্রধানমন্ত্রী ঢাবি শিক্ষিকাকে নিয়ে কুরুচিপূর্ণ পোস্ট কথিত সাংবাদিক মাসুদের বিরুদ্ধে, সামাজিক যোগাযোগমাধ্যমে নিন্দার ঝড়

লক্ষ্যমাত্রা ছাড়িয়ে যাবে লালমনিরহাটে ভূট্টার ব্যাপক আবাদ ও বাম্পার ফলনের সম্ভাবনা

লাভলু শেখ স্টাফ রিপোর্টার লালমনিরহাট।।
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ৩০ ডিসেম্বর, ২০২১
  • ২৯৯ বার

লালমনিরহাটের ৫ উপজেলায় চলতি মৌসুমে ব্যাপকহারে ভূট্টার আবাদ হয়েছে। স্বল্প খরচে অধিক লাভের আশায় বিগত বছরগুলোর ন্যায় এবছরেও ব্যাপক হারে ভূট্টা চাষের দিকে ঝুঁকে পড়েছে চাষীরা। বিগত বছরগুলোতে ভূট্টাচাষে কৃষকরা লাভবান হওয়ায় এ আবাদ ক্রমশঃ বৃদ্ধি পাচ্ছে। মাঠে মাঠে ভূট্টা লাগানো এবং পরিচর্যায় ব্যস্ত সময় পার করছে চাষীরা। জানা গেছে, বর্তমানে ভূট্টার বীজ শতভাগ আমদানি নির্ভর। সম্প্রতি দেশের বিভিন্ন অঞ্চলে ব্যাপকহারে ভূট্টার আবাদ হলেও এর বীজ উৎপাদনে সরকারী বা বেসরকারি কোন উদ্যোগ নেই। আর বিদেশ থেকে আমদানিকৃত বীজের দামও দেশে উৎপাদিত ভূট্টার প্রায় ৫০গুণ বেশী।

অর্থাৎ ভূট্টা ওঠার সময় প্রতি ৪০ কেজি সাড়ে ৪শত টাকা দরে কৃষক বিক্রি করলেও এখন বীজ কিনছে প্রতি কেজি ৪৮০ থেকে ৫৫০ টাকা। আবার বিভিন্ন সময়ে বেশি দামে এসব বীজ কিনে চাষীরা প্রতারিত হয়। তাই সরকারি বা বেসরকারি উদ্যোগে দেশে ভাল বীজ উৎপাদন হলে চাষীরা উপকৃত হবে। দেশে বিপুল পরিমাণ বৈদেশিক মুদ্রা খরচ করে বিভিন্ন দেশ থেকে ভূট্টা বীজ আমদানী করতে হয়। ৭/৮ বছর যাবৎ দেশের উৎপাদিত ভূট্টা দিয়েই দেশের চাহিদা পূরণ করে এবং আমাদের দেশের উৎপাদিত ভূট্টাই পৃথিবীর বিভিন্ন দেশে রপ্তানি হচ্ছে। বর্তমানে দেশের ভূট্টার বহুমুখী ব্যবহার শুরু হওয়ায় এর চাহিদাও দিন দিন বেড়েছে।

বাংলাদেশের মাটি ভূটা চাষের জন্য অত্যন্ত উপযোগী বলে প্রমাণিত হয়েছে। সরকার নজর দিলে ভূট্টা চাষেই পাল্টে দিতে পারে বাংলাদেশের অর্থনৈতিক চালচিত্র। লালমনিরহাট জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর জানান, চলতি বছর বিভিন্ন জাতের ভূট্টা আবাদের লক্ষ্যমাত্রা ছিল লালমনিরহাটের ৫ উপজেলায় ৩০ হাজার ৫শ হেক্টর জমিতে। কিন্তু এ পর্যন্ত ভূট্টার আবাদ হয়েছে ২৫ হাজার ৯৬৫ হেক্টর জমিতে। কৃষি বিভাগ আশা করছেন আবহাওয়া অনুকূলে থাকলে বাম্পার ফলন ও লক্ষ্যমাত্রা ছাড়িয়ে যাবে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net