1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
শ্রীপুরে দুর্নীতি বিরোধী মানববন্ধন ও আলোচনা সভা অনুষ্ঠিত - দৈনিক শ্যামল বাংলা
শুক্রবার, ০৬ মার্চ ২০২৬, ০৬:২১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
আনোয়ারায় মসজিদ কমিটির বিরুদ্ধে মিথ্যা মামলার প্রতিবাদে বিক্ষোভ ও মানববন্ধন মাগুরায়  সরকারি আবাসনের গাছ বিক্রির সম্পূর্ণ টাকা নিলো বিএনপি নেতা! কোম্পানীগঞ্জে অবৈধ বালুবাহী ড্রাম ট্রাক ও লাইসেন্স বিহীন চালকের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালতের অভিযান  ঈদগাঁওয়ে এম ইসলাম জসিম উদ্দিন হোমিওপ্যাথিক কলেজে শিক্ষার্থীদের বরণ ও ক্লাস উদ্বোধন  সৈয়দপুরে পৌরসভা ভিজিএফ চাল বিতরণ করেন পৌর প্রশাসক তাকলিমা খুটাখালীতে যুবদল নেতা বাবুলের বিরুদ্ধে মিথ্যা মামলা, নিন্দার ঝড় ঈদগাঁওর গোমাতলীতে সম্মিলিত প্রচেষ্টায় চলাচল অনুপযোগী রাস্তা সংস্কার  জামায়াতের ‘নাগরিক সেবা অ্যাপ’ উদ্বোধন ঈদগাঁওয়ে ৬০০ পিছ ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার ঈদগাঁওয়ে হত্যা চেষ্টা মামলার আসামী গ্রেফতার

শ্রীপুরে দুর্নীতি বিরোধী মানববন্ধন ও আলোচনা সভা অনুষ্ঠিত

শ্রীপুর(গাজীপুর) থেকে মোঃ ফজলে মমিন
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ৯ ডিসেম্বর, ২০২১
  • ৩২৯ বার

“আপনার অধিকার, আপনার দায়িত্ব দুর্নীতিকে না বলুন”এই প্রতিপাদ্য নিয়ে সারাদেশের মত গাজীপুরের শ্রীপুরেও দুর্নীতির বিরুদ্ধে মানববন্ধন, বিভিন্ন স্কুলে স্কুলে পোস্টার বিতরণ ও আলোচনা সভার মধ্য দিয়ে পালিত হয়েছে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস।
বৃহস্পতিবার সকালে মানববন্ধন শেষে উপজেলার হলরুমে এক সংক্ষিপ্ত আলোচনা সভায় উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি খলিলুর রহমানের সভাপতিত্বে এবং সাঈদ চৌধুরীর সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তরিকুল ইসলাম।

প্রধান অতিথি উপজেলা নির্বাহী কর্মকর্তা তরিকুল ইসলাম বলেন, আমার সাথে যারা কর্মকর্তা কর্মচারী রয়েছেন তারা সবাই নীতির মধ্য থেকে জবাবদিহিতা নিশ্চিত করে কাজ করবেন। দুর্নীতির অভিযোগ থাকলে আমাদের জানাবেন আমরা ব্যবস্থা নেবো ।

বিশেষ অতিথি ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার নুরুল আমিন। সভাপতি খলিলুর রহমান বলেন, দুর্নীতি বন্ধে আমাদের কাজকে গতিশীল করতে নৈতিক শিক্ষাকে ছড়িয়ে দিতে হবে, সৎ মানুষদের সামনে আনতে হবে এবং জবাব দিহিতা নিশ্চিত করতে হবে । তিনি আরও বলেন, ধর্ম ও নৈতিক শিক্ষাকে সঠিকভাবে মানুষের মন মগজে পৌঁছাতে না পারলে দুর্নীতি বন্ধ করা কঠিন হয়ে পড়বে । এ সময় আরও বক্তব্য করেন, উপজেলা কৃষি বিষয়ক কর্মকর্তা মুয়ীদুল ইসলাম, শ্রীপুর সাহিত্য পরিষদের সভাপতি রানা মাসুদ,সাধারণ সম্পাদক গীতিকার মহসিন আহমেদ, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সদস্য আমির সিরাজী আকন্দ প্রমুখ।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net