1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
স্ত্রীকে গলাটিপে হত্যা করে শুশ্বরকে ফোন - দৈনিক শ্যামল বাংলা
সোমবার, ২২ জুন ২০২৬, ০৯:১০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
ভাষা সৈনিক অজিত গুহ মহাবিদ্যালয়ের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় উপলক্ষে দোয়া মাহফিল ভাঙ্গুড়ায় আশ্রয়ণ প্রকল্পের ৩৫টি ঘর বিক্রির অভিযোগ পরিত্যক্ত ঘরে জুয়া-মাদক ও অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগ মালয়েশিয়ার শ্রমবাজার দ্রুত উন্মুক্ত করতে আনোয়ার ইব্রাহিমের প্রতি আহ্বান প্রধানমন্ত্রীর শিশুর চিকিৎসায় ঘাটতি ছিল না, দাবি সাজিনাজ হাসপাতাল কর্তৃপক্ষের নবীনগরে কৃষি উন্নয়নে দিনব্যাপী ‘পার্টনার কংগ্রেস’ অনুষ্ঠিত হাটহাজারী বালিকা স্কুল এন্ড কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান ২ মাসের সেরা পারফরমেন্স ঈদগাঁও থানার ওসি সিফাত পুরস্কৃত ভাষা সৈনিক অজিত গুহ মহাবিদ্যালয়ের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান সম্পন্ন মাগুরার শ্রীপুরে প্রাণিসম্পদ দপ্তরের আয়োজনে পল্লী প্রাণি চিকিৎসকদের নিয়ে জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত  প্রধানমন্ত্রীর মালয়েশিয়া সফর : বাণিজ্য, বিনিয়োগ ও শ্রমবাজারে নতুন দিগন্তের প্রত্যাশা

স্ত্রীকে গলাটিপে হত্যা করে শুশ্বরকে ফোন

শ্রীপুর (গাজীপুর)থেকে ফজলে মমিনঃ
  • আপডেট টাইম : শনিবার, ৪ ডিসেম্বর, ২০২১
  • ৩৪৩ বার

স্ত্রীকে গভীর রাতে গলাটিপে হত্যা করে নিজেও আত্মহত্যা করতে চেয়েছিলো গাজীপুরের শ্রীপুরের বরমী ইউনিয়নের ইমন (২০)। গতকাল গভীর রাতে গাজীপুরের কাপাসিয়ার সিংহশ্রী ইউনিয়নের বড়বেড় গ্রামে অভিযুক্ত ইমনের শশুর বাড়িতে এ ঘটনা ঘটে। নিহত স্ত্রী মারুফা (১৪) ওই গ্রামের মো. মাসুদের মেয়ে। মারুফার বাবা মো. মাসুদ মিয়া জানান, তার মেয়ে শ্রীপুর থানার বরমী ইউনিয়নের বরকুল গ্রামে নানা বাড়ি থেকে বরমী বাজার উচ্চ বিদ্যালয়ে ৮ম শ্রেণিতে পড়তো। ওখানে থেকে স্কুলে যাওয়া আসার পথে প্রেম হয় একই গ্রামের এমদাদুল হকের ছেলে ইমনের সঙ্গে। ১১ মাস আগে বিয়ে হয় তাদের। ইমান কোন কাজ কর্ম না করায় তার মা এ নিয়ে প্রায়ই ঝগড়া করতো। সম্প্রতি ইমন একটি পোশাক কারখানায় চাকুরী নেয়। কিছুদিন যাবৎ মারুফা আমাদের বাড়িতেই থাকতো। শুক্রবার বেলা ১২টার দিকে ইমন এখানে আসে। খাওয়া দাওয়া শেষে রাতে স্ত্রীকে নিয়ে ঘুমিয়ে পড়ে। কিন্তু সকালে ঘুম থেকে উঠে ঘরে আমার মেয়ের মারাদেহ দেখতে পাই। মাসুদ অভিযোগ করে বলেন, ইমন রাতে গলাটিপে শ্বাসরোধ করে তার মেয়েকে হত্যা করেছে। পরে ঘরের আড়ার সাথে ওড়না বেঁধে নিজেও আত্মহত্যার চেষ্টা করে। আত্মহত্যা করতে না পেরে পালিয়ে যায়। তবে সকাল ১১ টায় আমাকে ইমন ফোন করে জানায় সে আমার মেয়েকে গলাটিপে মেরেছে এবং সেও মরতে চেয়েছিলো।
এদিকে এ ঘটনায় শ্রীপুর ও কাপাসিয়া উভয় থানাতেই চাঞ্চল্যের সৃষ্টি হয়। কাপাসিয়া থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য গাজীপুরের শহীদ তাজ উদ্দিন মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে।
থানার অফিসার ইনচার্জ এ.এফ.এম নাছিম ঘটনার সত্যাতা নিশ্চিত করে জানান, গৃহবধু হত্যার খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এব্যাপারে মামলার প্রস্তুতি চলছে। পালাতক ইমনকে বরমী থেকে গ্রেফতার করেছে থানা পুলিশ।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net