ঢাকা   ০৫:৩৫:২৪ এএম, বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
হেলে পড়া ভবনের ঝুঁকিতে শতাধিক পরিবার, সিটি প্রশাসকের কাছে অভিযোগ কারাগার থেকে বের হয়ে যুবলীগ নেতা ইমরানের  হুমকি, থানায় অভিযোগ  মাগুরার শ্রীপুরে সরকারি জমি দখল করে দোকানঘর নির্মাণের অভিযোগ প্রশাসন নিরব নোয়াখালীর কোম্পানীগঞ্জে জালনোট প্রতিরোধে জনসচেতনতামূলক কর্মশালা অনুষ্ঠিত জাতীয় গ্রিডে রূপপুরের বিদ্যুৎ যুক্ত হতে পারে আজ মেধা, নেতৃত্ব ও মানবিকতায় মোহাম্মদ জিয়াউল হক সোহেল সাবেক মেয়র সাঈদ খোকন গ্রেপ্তার লন্ডনে নাহিদ ইসলামের সংবর্ধনা শেষে আওয়ামী লীগ-এনসিপি সংঘর্ষ, আহত অন্তত চার রূপনগরে ৭-৮ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ, নিরাপত্তাকর্মী গ্রেপ্তার চৌদ্দগ্রামে সরকারি কর্মকর্তাদের সঙ্গে এনসিপি নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময়

হাতীবান্ধায় গাড়ী ভাংচুর ও ছিনতাইকারীদের শাস্তির দাবীতে ব্যবসায়ী সমিতির মানববন্ধন

লাভলু শেখ স্টাফ রিপোর্টার লালমনিরহাট।
  • আপডেট টাইম : শনিবার, ১৮ ডিসেম্বর, ২০২১
  • ৩৬৩ বার
  • ২ মিনিট পড়ার সময়
  • ফন্ট:

লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলায় গাড়ী ভাংচুর ও ছিনতাইকারীদের গ্রেফতারের দাবীতে মানববন্ধন কর্মসুচী পালন করেছে বন্দর ব্যবসায়ী সমিতি।

শনিবার সকাল ১১ টায় বন্দর ব্যবসায়ী ব্যবসায়ী সমিতি’র আয়োজনে উপজেলার বাসষ্ট্যান্ডে মানববন্ধন কর্মসুচী পালন করেন। এ সময় বক্তব্য রাখেন, রিয়াদ হাসান, সুলতান, মেহেদী হাসান মানিক, রোকন, দ্বীন বন্দু রায় ও বন্দর ব্যবসায়ী সমিতির নেতৃবৃন্দ। বক্তারা বলেন, গত ১৬ ডিসেম্বর রাতে আকিজ গ্রুপ ও সি টি টি ষ্টেড লিঃ এর পরিবেশক ব্যবসায়ী রিয়াদ হাসান ও তার কর্মী মটরসাইকেল যোগে বড়খাতা থেকে আসার সময় দিঘীরহাটে ঢাকা বুড়ীমারী জাতীয় সড়কে গতি রোধ করে অতর্কিত হামলা, মারপিট ও গাড়ী ভাংচুর করে টাকা কেরে নেয় ছিনতাই কারীরা। পরে রিয়াদ থানায় অভিযোগ দিলেও পুলিশ এখন পর্যন্ত জড়িতদের গ্রেফতার করতে পারে নাই।

ব্যবসায়ীগণ গাড়ী ভাংচুর ও ছিনতাই ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় এনে শাস্তির দাবী জানান।
এ বিয়য়ে থানা অফিসার ইনর্চাজ এরশাদুল হক বলেন, অভিযোগ পেয়েছি তদন্ত শেষে ব্যবস্থা নেয়া হবে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি