1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
কুবি সাংবাদিক সমিতির নেতৃত্বে বিপ্লব-মুরাদ - দৈনিক শ্যামল বাংলা
মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ০৬:৫৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
নকলায় এসএসসি পরীক্ষায় ফেল করে ফাঁসিতে ঝুলে ছাত্রীর আত্মহত্যা প্রধানমন্ত্রী তারেক রহমানের আগমনে কিশোরগঞ্জবাসীর কিছু প্রত্যাশা একাডেমিক শিক্ষার পাশাপাশি, শিক্ষার্থীদের কারিগরি শিক্ষায় দক্ষতা অর্জন করতে হবে : প্রতিমন্ত্রী মীর হেলাল  চট্টগ্রাম উত্তর জেলা এনসিপির সাংগঠনিক সম্পাদক হলেন লায়ন মোহাম্মদ জাহেদুল করিম বাপ্পী মাসুমা সুলতানা  মৌ ২০২৬ সালের এস এস সি পরীক্ষায় গোল্ডেন জি পি এ-৫ পেয়েছে রায় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযান ১০ হাজার টাকা জরিমানা  আনোয়ারা চাতরী চৌমুহনীতে এসিল্যান্ডের অভিযান, ৩ মামলায় ১১ হাজার টাকা জরিমানা ঢাকা-সিলেট মহাসড়কে নবীগঞ্জে বাস-পিকআপ সংঘর্ষে ৩ জন নিহত প্রতিবন্ধী দীপঙ্করের জীবনে নতুন আশার আলো, পাশে দাঁড়াল চ্যারিটেবল ট্রাস্ট এসএসসি ও সমমানের পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্তিতে এগিয়ে মেয়েরা

কুবি সাংবাদিক সমিতির নেতৃত্বে বিপ্লব-মুরাদ

সাঈদ হাসান, কুবি
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ৩০ ডিসেম্বর, ২০২১
  • ৩৯০ বার

কুমিল্লা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির (কুবিসাস) কার্যনির্বাহী পরিষদ নির্বাচন-২০২২ অনুষ্ঠিত হয়েছে। এতে সভাপতি নির্বাচিত হয়েছেন দৈনিক দেশ রূপান্তরের বিশ্ববিদ্যালয় প্রতিনিধি শাহাদাত বিপ্লব এবং সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন দৈনিক ইনকিলাবের বিশ্ববিদ্যালয় প্রতিনিধি মো. মেহেদি হাসান মুরাদ।

বৃহস্পতিবার (৩০ ডিসেম্বর) দুপুর ২টায় কার্যনির্বাহী পরিষদ-২০২২ এর নির্বাচন শেষে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে প্রাথমিকভাবে নির্বাচনের ফলাফল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার ও শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. মো. শামিমুল ইসলাম।

নবনির্বাচিত কমিটিতে সহ-সভাপতি হয়েছেন খালেদ মোর্শেদ (দৈনিক খোলা কাগজ), যুগ্ম সাধারণ সম্পাদক সম্পাদক আবু বকর সিদ্দিক ফরহাদ (দৈনিক সময়ের আলো), অর্থ সম্পাদক মীর শাহাদাত হোসেন (দৈনিক আজকালের খবর), দফতর সম্পাদক মুহা. মহিউদ্দিন মাহি (বাংলাদেশ পোস্ট), তথ্য ও পাঠাগার সম্পাদক কাজী দেলোয়ার হোসেন শরীফ (দৈনিক বাংলাদেশের খবর), কার্যনির্বাহী সদস্য আহমেদ ইউসুফ (দৈনিক ভোরের কাগজ) এবং ইকবাল মনোয়ার (দৈনিক যায়যায়দিন)।

ফলাফল ঘোষণার সময় উপস্থিত ছিলেন নির্বাচন কমিশনার ব্যবস্থাপনা শিক্ষা বিভাগের সহযোগী অধ্যাপক মোহাম্মদ মাকসুদুল করিম এবং ফিন্যান্স এন্ড ব্যাংকিং বিভাগের প্রভাষক ফাহাদ জিয়া, বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ও শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক ড. কাজী মোহাম্মদ কামাল উদ্দিন, ছাত্র পরামর্শক ও নির্দেশনা কার্যালয়ের পরিচালক ড. মোহা. হাবিবুর রহমান, সাংবাদিক সমিতির সভাপতি তানভীর সাবিকসহ বিভিন্ন শিক্ষকবৃন্দ ও সমিতির সদস্যরা।

উল্লেখ্য, নতুন এ কমিটি কুমিল্লা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির ৭ম কার্যনির্বাহী কমিটি। আগামী এক বছর এ কমিটি দায়িত্ব পালন করবেন।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net