1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
ধর্মপাশায় আওয়ামী লীগের মনোনয়ন পেলেন যারা - দৈনিক শ্যামল বাংলা
মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬, ০২:৩৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
অবৈধ অস্ত্র-গুলিসহ সন্ত্রাসী ওসমান গ্রেফতার হাটহাজারীতে সোনাইমুড়ী’র জয়াগ ইউনিয়নে মাটি খননের সময় মর্টার শেল উদ্ধার  ফটিকছড়িতে জামায়াতের মেয়র প্রার্থী হিসেবে আলোচনায় লন্ডনপ্রবাসী মাসুদুর রহমান কক্সবাজারে এমপি কাজলের প্রচেষ্টায় গ্রামীণ অবকাঠামো উন্নয়নে নেয়া হলে বড় প্রকল্প ঈদগাঁওয়ে ফায়ার স্টেশনের নির্ধারিত স্থান পরিদর্শন করলেন ঊর্ধ্বতন দল আনোয়ারা ঐক্যবদ্ধ প্রেসক্লাব নাম ভাঙিয়ে বিভ্রান্তি সৃষ্টির অপচেষ্টা, আইনগত পদক্ষেপের হুঁশিয়ারি প্রেসক্লাবের কোম্পানীগঞ্জে জাতীয় পুষ্টি সপ্তাহ আয়োজন: চার দেয়ালে সীমাবদ্ধ কর্মসূচি  মাদকের বিরুদ্ধে অবস্থান নেওয়ায় ৩ জনকে কুপিয়ে আহত করেছে মাদক-ব্যবসায়ী সাহাবুদ্দিন সাতকানিয়ায় অবৈধ ইটভাটার বিরুদ্ধে অভিযান: জরিমানা ৩ লক্ষ টাকা, বয়লার জব্দ ও চুল্লী অকার্যকর

ধর্মপাশায় আওয়ামী লীগের মনোনয়ন পেলেন যারা

মহি উদ্দিন আরিফ ধর্মপাশা উপজেলা প্রতিনিধিঃ
  • আপডেট টাইম : সোমবার, ৬ ডিসেম্বর, ২০২১
  • ৪৪৭ বার

সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলার ১০টি ইউনিয়ন পরিষদ নির্বাচন আগামী ৫ জানুয়ারি অনুষ্ঠিত হবে। নির্বাচনকে কেন্দ্র করে ধর্মপাশা উপজেলার ১০ টি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে দলীয় প্রার্থী ঘোষণা করেছে আওয়ামী লীগ।

রবিবার ৫ ডিসেম্বর গণভবনে আওয়ামী লীগের স্থানীয় সরকার জন প্রতিনিধি মনোনয়ন বোর্ডের সভায় প্রার্থী তালিকা চূড়ান্ত করা হয়। এতে সভাপতিত্ব করেন আওয়ামী লীগের স্থানীয় সরকার জন প্রতিনিধি মনোনয়ন বোর্ডের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

ধর্মপাশা সদর ইউনিয়নে জোবায়ের পাশা হিমু , জয়শ্রী ইউনিয়নে সঞ্জয় রায় চৌধুরী ,সুখাইড় রাজাপুর দক্ষিণ ইউনিয়নে সেলিম রাজা, সুখাইড় রাজাপুর উত্তর ইউনিয়নে নাসরিন সুলতানা দিপা, সেলবরষ ইউনিয়নে মোঃ সুলতান তালুকদার,পাইকুরাটি ইউনিয়নে এমএমএ রেজা পহেল ,মধ্যনগর ইউনিয়নে প্রবীর বিজয় তালুকদার ,চামারদানী ইউনিয়নে মোঃ আলমগীর খসরু , বংশীকুন্ডা উত্তর ইউনিয়নে আব্দুস সত্তার ,বংশীকুন্ডা দক্ষিণ ইউনিয়নে আজিম মাহমুদ।

আওয়ামী লীগের মনোনীত এই ১০জন প্রার্থী আগামী ৫জানুয়ারী নৌকা প্রতীকে চেয়ারম্যান পদে লড়বেন।

নির্বাচনে মনোনয়নপত্র দাখিলের শেষ সময় ৭ ডিসেম্বর, মনোনয়নপত্র বাছাই ৯ ডিসেম্বর, আপিল দায়েরের সময় ১০- ১২ ডিসেম্বর, আপিল নিষ্পত্তির সময় ১৩-১৪ ডিসেম্বর, মনোনয়নপত্র প্রত্যাহার ১৫ ডিসেম্বর ও প্রতীক বরাদ্দ ১৭ ডিসেম্বর।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net