1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
নবীগঞ্জে হাত-মুখ বাঁধা অবস্থায় তরুণীর গলাকাটা লাশ উদ্ধার - দৈনিক শ্যামল বাংলা
মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬, ০৩:৪৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
অবৈধ অস্ত্র-গুলিসহ সন্ত্রাসী ওসমান গ্রেফতার হাটহাজারীতে সোনাইমুড়ী’র জয়াগ ইউনিয়নে মাটি খননের সময় মর্টার শেল উদ্ধার  ফটিকছড়িতে জামায়াতের মেয়র প্রার্থী হিসেবে আলোচনায় লন্ডনপ্রবাসী মাসুদুর রহমান কক্সবাজারে এমপি কাজলের প্রচেষ্টায় গ্রামীণ অবকাঠামো উন্নয়নে নেয়া হলে বড় প্রকল্প ঈদগাঁওয়ে ফায়ার স্টেশনের নির্ধারিত স্থান পরিদর্শন করলেন ঊর্ধ্বতন দল আনোয়ারা ঐক্যবদ্ধ প্রেসক্লাব নাম ভাঙিয়ে বিভ্রান্তি সৃষ্টির অপচেষ্টা, আইনগত পদক্ষেপের হুঁশিয়ারি প্রেসক্লাবের কোম্পানীগঞ্জে জাতীয় পুষ্টি সপ্তাহ আয়োজন: চার দেয়ালে সীমাবদ্ধ কর্মসূচি  মাদকের বিরুদ্ধে অবস্থান নেওয়ায় ৩ জনকে কুপিয়ে আহত করেছে মাদক-ব্যবসায়ী সাহাবুদ্দিন সাতকানিয়ায় অবৈধ ইটভাটার বিরুদ্ধে অভিযান: জরিমানা ৩ লক্ষ টাকা, বয়লার জব্দ ও চুল্লী অকার্যকর

নবীগঞ্জে হাত-মুখ বাঁধা অবস্থায় তরুণীর গলাকাটা লাশ উদ্ধার

নবীগঞ্জ (হবিগঞ্জ) প্রতিনিধি।।
  • আপডেট টাইম : সোমবার, ২৭ ডিসেম্বর, ২০২১
  • ৪৬৯ বার

হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার বড় ভাকৈর (পূর্ব) ইউনিয়নে হাত-মুখ বাঁধা অবস্থায় জুবা আক্তার (২০) নামে এক তরুণীর গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ।সোমবার (২৭ ডিসেম্বর) দুপুরে নবীগঞ্জ থানার একদল পুলিশ উপজেলার বড় ভাকৈর (পূর্ব) ইউনিয়নের হরিনগর গ্রামের সড়কের পাশ্ববর্তী ফসলি জমি থেকে লাশ উদ্ধার করে।নিহত জুবা আক্তার বড় ভাকৈর (পূর্ব) ইউনিয়নের বাগাউড়া গ্রামের সুফি মিয়ার মেয়ে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, নবীগঞ্জ উপজেলার বড় ভাকৈর (পূর্ব) ইউনিয়নের সুফি মিয়ার মেয়ে জুবা আক্তার রবিবার (২৬ ডিসেম্বর) রাতে পরিবারের সদস্যদের সাথে রাতের খাবার খেয়ে ঘুমিয়ে পড়েন। সকালে জুবা আক্তারকে ঘরে দেখতে না পেয়ে চারিদিকে খোঁজাখুঁজি করেন তার স্বজনরা। এক পর্যায়ে স্থানীয় লোকজন হরিনগর বাজারে সড়কের পাশে ফসলি জমিতে হাত-মুখ বাঁধা অবস্থায় জুবা আক্তারে গলাকাটা লাশ পড়ে থাকতে দেখেন। খবর পেয়ে নবীগঞ্জ থানার ওসি মো. ডালিম আহমেদ, ওসি তদন্ত আমিনুল ইসলামসহ একদল পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে লাশ উদ্ধার করেন।এ প্রসঙ্গে নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ডালিম আহমেদ লাশ উদ্ধারের সত্যতা নিশ্চিত করে জানান, মেয়েটির গলায় কাটার দাগ রয়েছে, হাত-মুখ বাঁধা ছিল, আমরা বিষয়টি গুরুত্বের সাথে দেখছি আশা করছি দ্রুত এ ঘটনার রহস্য উদঘাটন করা হবে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net