ঢাকা   ০৭:১৩:০২ পিএম, রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
চলতি মৌসুমে সাড়ে ৩৭ লক্ষ টাকার শিম উৎপাদন হবে চন্দনাইশে শিমের বাম্পার ফলন কৃষকেরা বেজায় খুশি মাগুরায় উদ্যোক্তা উন্নয়ন প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত চান্দিনায় পুকুরে বিষ প্রয়োগে ২০ লাখ টাকার মাছ নিধনের অভিযোগ পাঁচ লিটারে ১৫০ মিলিলিটার কম,অবৈধ গ্যাস সিলেন্ডার রিফিলের দায়ে তিন প্রতিষ্ঠানকে ১ লাখ ৯০ হাজার টাকা জরিমানা এসএমই খাতে ২৫ লাখ নতুন কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্য সরকারের : প্রধানমন্ত্রী সৃজনশীল অর্থনীতিতে জোর দিচ্ছে সরকার: অর্থমন্ত্রী জাতীয় এসএমই পণ্য মেলার উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী সাদিক কায়েমের গ্রামের বাড়িতে পেট্রোল বোমা হামলা ও অগ্নিসংযোগ ভুল চিকিৎসার অভিযোগে মৃত্যুর সঙ্গে লড়ছেন গৃহবধূ সোনাগাজী ডায়াবেটিস হাসপাতালে চিকিৎসার পর সংকটাপন্ন রোগী, থানায় ও সিভিল সার্জনের কাছে অভিযোগ নোয়াখালীর কোম্পানীগঞ্জে বিএনপি-জামায়াত নেতাদের সঙ্গে এমপি ফখরুল ইসলামের গোলটেবিল বৈঠক

নবীগঞ্জ উপজেলা প্রশাসনের উদ্যােগে শহীদ বুদ্ধিজীবি দিবস পালন

নবীগঞ্জ,হবিগঞ্জ প্রতিনিধিঃ
  • আপডেট টাইম : মঙ্গলবার, ১৪ ডিসেম্বর, ২০২১
  • ৪০৯ বার
  • ৩ মিনিট পড়ার সময়
  • ফন্ট:

নবীগঞ্জ উপজেলা প্রশাসনের উদ্যোগে শহীদ বুদ্ধিজীবি দিবস উপলক্ষ্যে ১৪ ডিসেম্বর মঙ্গলবার সকালে শহীদ বুদ্ধিজীবি অনুদ্বৈপায়ন ভট্টাচার্য্যের স্মৃতিসৌধে পুস্পস্তবক অর্পন শেষে উপজেলা পরিষদ সভাকক্ষে আলােচনাসভা অনুষ্টিত হয়েছে। নবীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার শেখ মহিউদ্দিনের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন,সহকারী কমিশনার ভুমি উত্তম কুমার দাশ,মহিলা ভাইস চেয়ারম্যান নাজমা বেগম,নবীগঞ্জ থানার অফিসার ইনচার্জ ডালিম আহমদ,নবীগঞ্জ প্রেসক্লাবের সভাপতি উত্তম কুমার পাল হিমেল।

এতে বক্তব্য রাখেন,উপজেলা কৃষি অফিসার এ,কে এম মাকসুদুল আলম,নবীগঞ্জ সরকারী কলেজের অধ্যক্ষ সফর আলী,ডাঃ আল আসিফ, উপজেলা শিক্ষা অফিসার কাজী সাইফুল ইসলাম,মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সাদেক হোসেন,উপ সহকারী প্রকৌশলী মোঃ জাকারিয়া,প্রধান শিক্ষক সমিতির সভাপতি রাহেলা খানম,সাধারন সম্পাদক বিপুল দেব প্রমুখ। সভায় বিভিন্ন সামাজিক,সাংস্কৃতিক,রাজনৈতিক সংগঠনের নের্তৃবৃন্দ উপস্থিত ছিলেন। সভায় বক্তাগন বলেন,১৯৭১ সালের ১৪ ডিসেম্বর বাংলাদেশের চুড়ান্ত বিজয়ের প্রাক্কালে পাকিস্তান হানাদার বাহিনী বাংলাদেশকে মেধাশুন্য ও তলাবিহিন ঝুড়ি বানাতে পুর্ব পরিকল্পিতভাবে বিভিন্ন সেক্টরের বুদ্ধিজীবিদেরকে হত্যা করেছিল। কিন্তুু দুষ্কৃতিকারীদের সেই টার্গেট পুরন হয়নি। বর্তমান সরকারের দক্ষ পরিচালনায় দেশ আজ উন্নয়নের রােলমডেল। তাই এই ঘাটতি পুরন করে দেশকে সামনের দিকে এগিয়ে নিতে সবাইকে একযোগে কাজ করতে হবে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি