https://www.dailyshamolbangla.com/
বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড এর অধীনে ২০২১ সালের দাখিল পরীক্ষার ফলাফলেব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে উপজেলা পর্যায়ে সেরা স্থান অর্জন করেছেন ঐতিহ্যবাহী ইব্রাহিমপুর সুফিয়াবাদ শাহ সুফি সাইয়্যেদ আজমত উল্লাহ (রঃ) ফাজিল মাদ্রাসা।
অত্র প্রতিষ্ঠান থেকে ৫৫ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিয়ে শতভাগ পাশ করেছে। জিপিএ-৫ পেয়েছে ১৭ জন। বিগত বছরেও ভালো ফলাফল করে আসছে এই দ্বীনি প্রতিষ্ঠানটি।
মাদ্রাসার অধ্যক্ষ মুফতি মোঃ এনামুল হক কুতুবী বলেন, শিক্ষক-শিক্ষার্থী অভিভাবক, গভর্নিংবডি সকলের ঐকান্তিক প্রচেষ্টায় এমন ফলাফল অর্জন সম্ভব হয়েছে।
এছাড়া এসএসসিতে সেরা ফলাফল করেছেন নবীনগর সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়। অত্র প্রতিষ্ঠান থেকে ১৯৫ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিয়ে শতভাগ পাশ করেছে। জিপিএ-৫ পেয়েছে ৩৩ জন।
উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ মোকাররম হোসেন সংশ্লিষ্ট সবাইকে অভিনন্দন ও ধন্যবাদ জানিয়েছেন।