1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
নূরানী তালীমুল কুরআন বোর্ড'র কেন্দ্রীয় সনদ পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন - দৈনিক শ্যামল বাংলা
শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬, ০২:২৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
জাতীয় সংসদে আরও ১০টি বিল পাস ডাচ্‌-বাংলা ব্যাংকের জনসংযোগ ও ব্র্যান্ড স্পেশালিস্ট বিভাগের প্রধান ও এক্সিকিউটিভ ভাইস চেয়ারম্যান হলেন নজরুল ইসলাম   বিজ্ঞান মেলায় প্রথম স্থান অর্জন করলেন চন্দিয়া মহিলা কলেজ  সাউদার্ন ইউনিভার্সিটিতে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বিষয়ক সেমিনার অনুষ্ঠিত রাঙ্গাবালীতে বেশি দামেও মিলছে না জ্বালানি তেল ‘বৈসাবি’ নয়, প্রতিটি সম্প্রদায়ের নিজস্ব স্বকীয়তায় উৎসব পালনের আহ্বান পার্বত্য মন্ত্রীর অধ্যাদেশ বাতিল নয়, সংসদে আইনে পরিণতের দাবি : মোহাম্মদ উল্লাহ সাতকানিয়ায় ৪৭তম জাতীয় বিজ্ঞান সপ্তাহ ও ১০ম বিজ্ঞান অলিম্পিয়াড উদ্বোধন ঈদগাঁওয়ে প্রশাসনের অভিযানে পলিথিন জব্দ, জনমনে ক্ষোভ  ঈদগাঁও উপজেলা ক্রীড়া সংস্থার অ্যাডহক কমিটি গঠিত

নূরানী তালীমুল কুরআন বোর্ড’র কেন্দ্রীয় সনদ পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন

কে এম ইউসুফ ::
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ৯ ডিসেম্বর, ২০২১
  • ৪৬৬ বার

দেশব্যাপী সপ্তাহ ধরে অনুষ্ঠিত নূরানী কেন্দ্রীয় সনদ পরীক্ষা সম্পন্ন হলো আজ।

নূরানী তা’লীমুল কুরআন বোর্ড চট্টগ্রাম বাংলাদেশ পরিচালিত দেশব্যাপি নূরানী মাদরাসা সমুহের ৩য় শ্রেণির এই কেন্দ্রীয় সনদ পরীক্ষা সম্পূর্ণ নকলমুক্ত পরিবেশে, শান্তি, সুষ্ঠু ও সু’শৃঙ্খলভাবে আজ বৃহস্পতিবার (০৯ ডিসেম্বর) সমাজ-বিজ্ঞান পরীক্ষার মধ্যদিয়ে সমাপ্ত হয়েছে বলে জানিয়েছেন- কর্তৃপক্ষ।

গত ৫ ডিসেম্বর’২১ থেকে শুরু হওয়া দেশব্যাপি নূরানী কেন্দ্রীয় সনদ পরীক্ষা সুষ্ঠুভাবে সমাপ্ত হওয়ায় শোকরিয়াহ্ জ্ঞাপন করেছেন নূরানী তালীমুল কুরআন বোর্ড চট্টগ্রাম-বাংলাদেশ’র চেয়ারম্যান এবং দারুল উলূম হাটহাজারীর মহাপরিচালক মাওলানা ইয়াহইয়া।

ক্ষুদে শিক্ষার্থীদের বৃহৎ এই পাবলিক পরীক্ষা কার্যক্রম সুন্দর আঞ্জাম দেয়ায় হল সুপার/পরীক্ষকসহ সংশ্লিষ্ট সবাইকে আন্তরিক মোবারকবাদ জানিয়েছেন- বোর্ড মহাসচিব ও দারুল উলূম হাটহাজারীর সহকারি পরিচালক মুফতি জসিমুদ্দীন।

উল্লেখ্য, সারাদেশে নূরানী কেন্দ্রীয় সনদ পরীক্ষায় এবছর অংশ নিয়েছেন মোট ৪ লাখ ২৮ হাজার ২ শো ৪৪ জন পরীক্ষার্থী। এরমধ্যে মাত্র শ’খানেক শিক্ষার্থী অসুস্থতাজনিত কারণে অনুপস্থিত ছিলেন।

‘৭২৭০টি প্রতিষ্ঠানের ১৫৩৩টি কেন্দ্রে এই পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।’ বলে জানালেন- বোর্ডের কেন্দ্রীয় সিনিয়র প্রশিক্ষক ও পরিদর্শক মাওলানা এমদাদ উল্লাহ ছালাম।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net