1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
বৃষ্টিতে মিছিল নিয়ে ১৮ মাইল হেঁটে মনোনয়ন সংগ্রহ সতন্ত্র চেয়ারম্যান প্রার্থী তোফাজ্জল - দৈনিক শ্যামল বাংলা
রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ১২:৫২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
মরহুমা বেগম খালেদা জিয়ার জন্মদিনে হাটহাজারী বিএনপির দোয়া মাহফিল রোটারি ক্লাব অব কুমিল্লা মিড টাউনের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি জশনে জুলুসে ঈদে-মিলাদুন্নবী চন্দনাইশে পবিত্র রবিউল আউয়ালকে স্বাগত জানিয়ে র‌্যালি মাগুরার শ্রীপুরে বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল অনুষ্ঠিত  চট্টগ্রামের সাতকানিয়ায় জামায়াতের কর্মী শিক্ষা শিবির দেশ ও মানুষের কল্যাণে কাজের আহ্বান: এমপি শাহজাহান চৌধুরী  মাগুরায় বিভিন্ন প্রকল্পের চেক বিতরণ করলেন মন্ত্রী নিতাই রায় চৌধুরী  মাগুরায় নির্বাচনী গণসংযোগ ও মসজিদের উন্নয়ন প্রকল্পের রড হস্থান্তর  কবি কাজী কাদের নওয়াজের বাড়ি প্রাঙ্গণে সবুজ আন্দোলনের বৃক্ষরোপণ কর্মসূচি পালিত নিউরোসায়েন্সেস হাসপাতালে ৫০০ শয্যার নতুন ভবন উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী চন্দনাইশ থানা পুলিশের অভিযানে সিআর পরোয়ানা ভুক্ত ১ আসামী গ্রেফতার

বৃষ্টিতে মিছিল নিয়ে ১৮ মাইল হেঁটে মনোনয়ন সংগ্রহ সতন্ত্র চেয়ারম্যান প্রার্থী তোফাজ্জল

শ্রীপুর (গাজীপুর) থেকে ফজলে মমিনঃ
  • আপডেট টাইম : সোমবার, ৬ ডিসেম্বর, ২০২১
  • ৩৮০ বার

বৃষ্টি বৈরী আবহাওয়া উপেক্ষা করে কর্মী সমর্থকদের নিয়ে ৯ মাইল পায়ে হেটে বৃষ্টিতে ভিজে ছাতাসহ বিশাল মিছিল নিয়ে শ্রীপুর উপজেলা নির্বাচন অফিস থেকে মনোনয়নপত্র সংগ্রহ করে আবার বৃষ্টিতে ভিজে ৯ মাইল পায়ে হেটে মিছিল নিয়ে বাড়িতে ফিরলেন বরমী ইউনিয়নের সতন্ত্র চেয়ারম্যান প্রার্থী তোফাজ্জল হোসেন।

গতকাল বেলা ১১ টায় তার বাড়ি বড়নল মাইজপাড়া গ্রাম থেকে কর্মী সমর্থকদের নিয়ে বরমী বাজার, বরামা সোনাকর হয়ে দুপুরে উপজেলা নির্বাচন অফিস থেকে মনোনয়ন ফরম সংগ্রহ করে কর্মী সমর্থকদের নিয়ে গাড়ারন, সাতখামাইর, দরগারচালা হয়ে মিছিল নিয়ে বাড়িতে ফিরেন বরমী ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও আসন্ন নির্বাচনে স্বতন্ত্র চেয়ারম্যান পদপ্রার্থী তোফাজ্জল হোসেন। তিনি বরমী ইউপির জনপ্রিয় সাবেক চেয়ারম্যান মরহুম হাবিবুর রহমানের সন্তান।

তোফাজ্জল হোসেন জানান, দীর্ঘদিন যাবৎ তিনি আওয়ামীলীগের রাজনীতির সাথে জড়িত। তার বাবা ছিলেন বরমী ইউনিয়নের সাবেক
চেয়ারম্যান। গত নির্বাচনে তিনি বিপুল ভোটে ইউনিয়ন পরিষদের সদস্য নির্বাচিত হন। বরমী ইউপি’র চেয়ারম্যান মো: শামসুল হক বাদল এর মৃত্যুর পর তিনি ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়িত্ব পালন করে আসছেন। আসন্ন ৫ম ধাপে নির্বাচনে চেয়ারম্যান পদে অংশ নিতে আওয়ামীলীগের দলীয় মনোনয়ন চান। মনোনয়ন বঞ্চিত হয় তিনি।

তিনি জানান, কর্মী সমর্থক ও এলাকাবাসীর দাবীর প্রেক্ষিতে তিনি স্বত্বন্ত্র প্রার্থী হিসাবে নির্বাচন করার জন্য মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন। বৈরী আবহাওয়ায় কর্মী সমর্থকদের নানা ভাবে বারণ করার পরও তারা আমাকে নিয়ে ব্যাপক উৎসাহ উদ্দীপনায় বৃষ্টিতে ভিজে মিছিল নিয়ে উপজেলা নির্বাচন অফিসে গিয়ে ফরম সংগ্রহ করে আবার বৃষ্টিতে ভিজে দীর্ঘপথ হেটে আমাকেসহ মিছিল নিয়ে আমার বাড়ি পর্যন্ত আসে।
##

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net