1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
লালমনিরহাটে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি আর হিমেল হাওয়ায় ঠান্ডা জনজীবন অতিষ্ট - দৈনিক শ্যামল বাংলা
শনিবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৯:১১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
কুমিল্লা-১১ (চৌদ্দগ্রাম) আসনে জামায়াতের নায়েবে আমীর ডা. তাহের বিজয়ী ৫৫ হাজার ভোটের ব্যবধানে কুমিল্লা -৯ আসনে বিএনপির আবুল কালাম বিজয়ী  জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে ৫৯ দশমিক ৪৪ শতাংশ ভোট পড়েছে : ইসি  হবিগঞ্জ-১ (নবীগঞ্জ-বাহুবল) আসনে বিএনপির প্রার্থী বিশিষ্ট অর্থনীতিবিদ ড. রেজা কিবরিয়ার বিশাল জয় রাঙ্গাবালীতে শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ মহা আনন্দের ও মুক্তির দিন, নতুন বাংলাদেশ গড়ার ঐতিহাসিক সুযোগ : প্রধান উপদেষ্টা ভোলায় ককটেলের বিস্ফোরণ ঘটিয়ে ভোটকেন্দ্র থেকে ব্যালট পেপার ছিনতাই ঈদগাঁওয়ে আচরণবিধি ভঙ্গের দায়ে  যৌথবাহিনীর হাতে আটক-৭ ঈদগাঁওয়ে পাহাড়ের ঢালু থেকে বৃদ্ধের লাশ উদ্ধার টাকাসহ আটক নিয়ে যা বলছে জামায়াত

লালমনিরহাটে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি আর হিমেল হাওয়ায় ঠান্ডা জনজীবন অতিষ্ট

লাভলু শেখ স্টাফ রিপোর্টার লালমনিরহাট ।।
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ৩০ ডিসেম্বর, ২০২১
  • ২৭৭ বার

সীমান্ত ঘেঁষা লালমনিরহাটে বুধবার রাত ১১টা থেকে বৃহস্পতিবার দুপুর ২টা পর্যন্ত গুঁড়ি গুঁড়ি বৃষ্টি আর হিমেল হাওয়ায় ঠান্ডা জনজীবন অতিষ্ট। গরমের কাপড়ের কদরও বাড়ছে। জানাগেছে, জেলার ৫টি উপজেলার ৪৫টি ইউনিয়ন ও ২টি পৌরসভার ৪শ ৭৬টি গ্রাম ও ৩শ ৫৪টি মৌজায় গুঁড়ি গুঁড়ি বৃষ্টি ও হিমেল হাওয়ায় ঠান্ডা ও শৈত্যপ্রবাহ, ঘন কুয়াশায় জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। এ অবস্থায় চরম দুর্ভোগে পড়েছে ছিন্নমুল ও খেটে খাওয়া মানুষ। বিশেষ করে তিস্তা ও ধরলার তীঁরবতীঁ মানুষেরা চরমদূভোগে পড়েছে। ঠান্ডা ও ঘনকূয়াশা পড়ায় এখানকার মানুষজন খড়কুটো জ্বালিয়ে শীত নিবারণের চেষ্টা করছেন।

ঠান্ডাজনিত রোগে আক্রান্ত হচ্ছে শিশু, কিশোর ও বৃদ্ধরা। তীব্র শীতে দুর্ভোগ বেড়েছে গবাদিপশুরও। দিন মজুরেরা কাজের জন্য বেড় হতে পাড়ছে না। প্রতিবছর এ জেলায় আগাম শীত নেমে আসে। এবারেও নভেম্বর মাসের শুরু থেকেই শৈত্যপ্রাবাহ শুরু হওয়ায় জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। খোঁজ নিয়ে জানা যায়, নারী, পুরুষ ও শিশু রোগীর সংখ্যা বাড়ছে। দুপুর ২টা ৩০ মিনিটের দিকে এক ঝলক সূয্যের মুখ দেখা মিলছিল। তবে হিমেল হাওয়া ছিল অব্যাহত। খড়কুটোতে আগুন জ্বালিয়ে শীত নিবারন করার দৃশ্য দেখা যায়। অপরদিকে শীত বাড়ার সাথে সাথেই গরম কাপড়ের কদর বেড়ে যাওয়ায় নিম্ন আয়ের মানুষের শীত বস্ত্র ক্রয় ক্ষমতার বাহিরে রয়েছে। সরকারি ও বেসরকারি ভাবে ইতোমধ্যেই জেলার হতদরিদ্র ও ছিন্নমূল মানুষের মাঝে কয়েক হাজার কম্বোল বিতরণ করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net