1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
শ্রীপুরে ঔষধ ব্যবসায়ীর ঝুলন্ত মরদেহ উদ্ধার পরিবারের দাবি হত্যা - দৈনিক শ্যামল বাংলা
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৯:৪৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
মুছাপুর রেগুলেটর নির্মাণে ৭৫১কোটি টাকার প্রকল্প অনুমোদন, প্রধানমন্ত্রী, মন্ত্রী, এমপিকে অভিনন্দন: এলাকায় মিষ্টি বিতরণ  আনোয়ারায় মাদক সেবনের দায়ে তিনজন কারাদণ্ড মাগুরায় ভূতুরে বিল! পল্লী বিদ্যুতের জিএম বরখাস্ত! বিদ্যুৎমন্ত্রীর দুঃখ প্রকাশ মাগুরায় প্রতিবন্ধী ও স্বামীহারা সাহিদা বেগম ক্যান্সারে আক্রান্ত! অর্থাভাবে ধুঁকে ধুঁকে মৃত্যুর প্রহর গুনছে জলজ জীববৈচিত্র্য রক্ষায় সরকারি উদ্যোগের পাশাপাশি জনগণের সক্রিয় অংশগ্রহণ প্রয়োজন – জেলা প্রশাসক চট্টগ্রাম  নবীগঞ্জে কৃতি শিক্ষার্থীদের মাঝে মেধা বৃত্তি প্রদান  মাগুরায় জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের আয়োজন বিষয়ে প্রেস ব্রিফিং অনুষ্ঠিত  দেশে বিনিয়োগ বৃদ্ধি ও রোহিঙ্গা প্রত্যাবাসনে চীনের প্রতি সহায়তার আহ্বান রাষ্ট্রপতি রাশিয়ার বোমারু বিমান বিধ্বস্ত, নিহত ৬ মুছাপুর রেগুলেটর নির্মাণে ৭৫১ কোটি টাকার প্রকল্প অনুমোদন: কোম্পানীগঞ্জ উপজেলা বিএনপির সংবাদ সম্মেলন 

শ্রীপুরে ঔষধ ব্যবসায়ীর ঝুলন্ত মরদেহ উদ্ধার পরিবারের দাবি হত্যা

শ্রীপুর (গাজীপুর) থেকে মোঃ ফজলে মমিন
  • আপডেট টাইম : রবিবার, ৫ ডিসেম্বর, ২০২১
  • ৪১০ বার

গাজীপুরের শ্রীপুর উপজেলার কাওরাইদ ইউনিয়নে ঝুলন্ত অবস্থায় এক ঔষধ ব্যবসায়ী যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

রোববার (৫ডিসেম্বর) সকালে উপজেলার কাওরাইদ ইউনিয়নের পন্ডিতের ভিটা নামক স্থানে সূতিয়া নদীর পাড়ে গাছ থেকে তাঁর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়।

নিহত যুবক হাবিবুল বাশার (২৫) উপজেলার কাওরাইদ ইউনিয়নের বেলদিয়া গ্রামের মোঃ খায়রুল প্রধানের ছেলে।তিনি কাওরাইদ বাজারে প্রধান মেডিকেল হল নামক দোকানে ঔষধের ব্যবসা করতেন। নিহতের স্বজন ও স্থানীয়রা জানায়, শনিবার সকালে প্রতিদিনের মত সে বাড়ী থেকে দোকানে যায়। রাতে বাড়ী ফিরতে দেড়ি হলে তার বাবা খাইরুল প্রধান একাধিক বার মোবাইলে ফোন করলেও হাবিবুল বাশার ফোন রিসিভ করেনি। পরে তিনি বাজারে গিয়ে দেখতে পান হাবিবুলের ফার্মেসি খোলা রয়েছে। দোকানের ক্যাশ, তালা, চাবি সবই ঠিক আছে শুধু দোকানে নেই হাবিবুল। পরে তিনি বাজারে বিভিন্নস্থানে খোঁজাখুঁজি করে ছেলের সন্ধান না পেয়ে নিজেই দোকান বন্ধ করে বাড়ী চলে যান। রাতে হাবিবুল আর বাড়ী ফিরে আসেনি।
সকালে স্থানীয় লোকজন কাওরাইদ কে.এন উচ্চ বিদ্যালয়ের পাশে পন্ডিতের ভিটা নামক স্থানের নির্জন এলাকায় গাছে একটি ঝুলন্ত লাশ দেখতে পায়। খবর পেয়ে খাইরুল প্রধান ঘটনাস্থলে গিয়ে ছেলের লাশ সনাক্ত করেন। ছেলের লাশ দেখে বাবা বাকরুদ্ধ হয়ে পড়েন ।
নিহতের স্বজনদের দাবি অজ্ঞাত দুর্বৃত্তরা কৌশলে হাবিবুলকে দোকান থেকে নির্জন স্থানে নিয়ে হত্যা করে লাশ গাছের সাথে ঝুলিয়ে রাখে। স্থানীয় কাওরাইদ ইউনিয়নের ৭নং ওয়ার্ডের সদস্য মোঃ নূরুল ইসলাম জানান,পন্ডিতের ভিটায় লাশ ঝুলে থাকার খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে হাবিবুলের লাশ দেখতে পাই। তারপর পুলিশে খবর দিলে দুপুরে এসে তার লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়।

শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খোন্দকার ইমাম হোসেন জানান, ঝুলন্ত মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এঘটনায় আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে।
##

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net