ঢাকা   ০৫:৫৮:১৭ এএম, মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ০২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
চৌদ্দগ্রামে সরকারি কর্মকর্তাদের সঙ্গে এনসিপি নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় ইনসাফ হাউজিং অ্যান্ড ডেভেলপার্স লিমিটেডের ২৫ বছরপূর্তি উৎসব  মাগুরায় কাজীদের অধিক্ষেত্র বহাল রাখার দাবিতে কলম বিরতি ও অবস্থান কর্মসূচি পালন মাগুরায় ১ হাজার ১২০মিলি লিটার মদসহ পুলক বিশ্বাস (৫৬) নামে ১ জন গ্রেফতার আন্তমন্ত্রণালয় বৈঠকে সিদ্ধান্ত বিজয় দিবসে দেশজুড়ে থাকবে নিশ্ছিদ্র নিরাপত্তা বলয় নিকারের সভায় নতুন দুই থানা ও দুই পৌরসভা গঠনের অনুমোদন কুমিল্লায় প্রতিষ্ঠা করা হবে বিকেএসপি: যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক মরহুম এ কে এম ফজলুল কাদের চৌধুরী চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা পাঁচ দফা দাবিতে কক্সবাজারে নিকাহ রেজিস্ট্রারদের কর্মবিরতি মানববন্ধন ও অবস্থান কর্মসূচি মুসলিমপাড়া মারকাজুল হুদা মাদরাসা ও নূরানী কিন্ডার গার্টেন’র অভিভাবক সভা ও পুরষ্কার বিতরণ অনুষ্ঠিত

সংগীতার ১০ নাটকের তূর্য

নিজস্ব প্রতিবেদক |
  • আপডেট টাইম : সোমবার, ৬ ডিসেম্বর, ২০২১
  • ৫৯৩ বার
  • ৩ মিনিট পড়ার সময়
  • ফন্ট:

ছোটবেলা থেকেই মিডিয়াতে কাজ করার স্বপ্ন নিয়ে নিজেকে প্রস্তুত করেছেন তূর্য। মডেলিং দিয়ে মিডিয়া ক্যারিয়ার শুরু হলেও বর্তমানে ব্যস্ত রয়েছেন অভিনয় নিয়ে। সম্প্রতি সঙ্গীতার ব্যানারে নির্মিত দশটি একক নাটকের প্রধান চরিত্রে চুক্তিবদ্ধ হয়েছেন শাহনেওয়াজ শাহরিয়ার তুর্য।

বহুমাত্রিক তুর্য নাটকে অভিনয় ছাড়াও সঙ্গীতার হয়ে নাটকের স্ক্রিপ্ট লেখার কাজও চালিয়ে যাচ্ছেন সুনিপুন হাতে। এ প্রসঙ্গে তূর্য বলেন, মিডিয়াতে কাজ করার ঝোঁক আমার ছোটবেলা থেকেই। মডেলিং দিয়ে শুরু, ইতোমধ্যে বাংলাদেশের সবগুলো প্রথম সারির দৈনিক পত্রিকা ও ম্যাগাজিনে কাজ করেছি। অংশ নিয়েছে দেশীয় ও আন্তর্জাতিক র‍্যাম্প শোতে।

সে ধারাবাহিকতাতেই নাটকে কাজ শুরু। বেশ কিছু নাটক তুমুল দর্শকপ্রিয়তা পেয়েছে যা আমার পাথেয় হয়ে থাকবে। কাজ করেছি বেশ কিছু মিউজিক ভিডিওতে। শখের বশে সিনেমাটোগ্রাফি কোর্সও করেছি। পুরো ধ্যান- জ্ঞান আমার মিডিয়ার কেন্দ্রিক। চলচ্চিত্র কাজের পরিকল্পনা চলছে, সব ঠিকঠাক থাকলে ২০২২ সালেই দর্শকরা বড় পর্দায় দেখতে পাবে আমাকে। কলেজ – ইউনিভার্সিটি তে দেয়ালিকা ও কলেজ সুভেনিয়র বানাতে গিয়ে লেখালেখির সঙ্গে পরিচয়। সে চর্চা অব্যাহত রয়েছে। দোয়া রাখবেন সবার ভালোবাসা নিয়ে যেন সামনে এগিয়ে যেতে পারি।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি