1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীতে নবীনগরে বিনামূল্যে ব্লাড গ্রুপিং ক‍্যাম্পেইন - দৈনিক শ্যামল বাংলা
শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬, ১০:৪০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
দাউদকান্দিতে রিকশা চালকের মেয়েকে নির্বাচনী পরীক্ষায় অংশ নিতে দেননি অধ্যক্ষ ভাঙা হাতে অস্ত্রোপচার করাতে ভুল চিকিৎসায় শিশুর মৃত্যু  খাগড়াছড়ি জেলা পরিষদ সদস্য হিসেবে লক্ষীছড়ির মোবারক হোসেন’ক  দেখতে চায় লক্ষীছড়ি বাসী কোম্পানীগঞ্জে “শাহজাদপুর প্রিমিয়ার লিগ-২০২৬” এর শুভ উদ্বোধন অনুষ্ঠিত নোয়াখালীর কোম্পানীগঞ্জে ট্রান্সফরমার চুরি চেষ্টা: ভাঙারি ব্যবসায়ী আটক  জাতীয় সংসদে আরও ১০টি বিল পাস ডাচ্‌-বাংলা ব্যাংকের জনসংযোগ ও ব্র্যান্ড স্পেশালিস্ট বিভাগের প্রধান ও এক্সিকিউটিভ ভাইস চেয়ারম্যান হলেন নজরুল ইসলাম   বিজ্ঞান মেলায় প্রথম স্থান অর্জন করলেন চন্দিয়া মহিলা কলেজ  সাউদার্ন ইউনিভার্সিটিতে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বিষয়ক সেমিনার অনুষ্ঠিত রাঙ্গাবালীতে বেশি দামেও মিলছে না জ্বালানি তেল

স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীতে নবীনগরে বিনামূল্যে ব্লাড গ্রুপিং ক‍্যাম্পেইন

আই কে ইব্রাহীম:
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১৬ ডিসেম্বর, ২০২১
  • ৩২৮ বার

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী ও বিজয় দিবস উপলক্ষে সেচ্ছাসেবী সংগঠন ‘নবীনগর তিতাস ব্লাড ব‍্যাংক’ এর উদ্যোগে দিনব্যাপি বিনামূল্যে ব্লাড গ্রুপিং নির্ণয় ক‍্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১৬ ডিসেম্বর) ইব্রাহিমপুর সুফিয়াবাদ শাহ সুফি সাইয়‍্যেদ আজমত উল্লাহ (রঃ) ফাজিল মাদ্রাসা চত্বরে এ ক‍্যাম্পেইন অনুষ্ঠিত হয়।

মাদ্রাসার শিক্ষক-শিক্ষার্থী ও বিভিন্ন শ্রেণীপেশার শতাধিক ব‍্যক্তিবর্গের ফ্রি ব্লাড গ্রুপিং নির্ণয় করা হয়। উদ্বোধন করেন, সংগঠনের প্রতিষ্ঠাতা মোহাম্মদ আব্দুল্লাহ। সার্বিক সহযোগিতায় ছিলেন, বিশিষ্ট সমাজ সেবক শেখ সাদি ও মহিউদ্দিন আহমেদ মহি।

ব্লাড গ্রুপিং কার্যক্রম পরিচালনা করেন, সংগঠনের সিনিয়র সহ-সভাপতি গোলাম কিবরিয়া, সহ-সভাপতি ইমাম, সংস্কৃতি বিষয়ক সম্পাদক সুমাইয়া, মহিলা সম্পাদিকা মুনিরা, সপ্না রহমান, জুমাতুল নূর ত্বোহা প্রমুখ।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net