1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
৬ জন আটক লালমনিরহাটে ধারের টাকা চাওয়ায় বৃদ্ধাকে গলাটিপে হত্যা - দৈনিক শ্যামল বাংলা
বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৫:০৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
অমীমাংসিত ইস্যুর সমাধান ঢাকা-দিল্লি সম্পর্ক টেকসই করবে: রাষ্ট্রপতি টাকা ছাপতে এক বছরে খরচ বেড়েছে ২২৪ কোটি টাকা কুমিল্লায় বাস খাদে পড়ে শের-ই-বাংলা মেডিকেল কলেজের ২০ শিক্ষার্থী আহত চন্দনাইশে বন্যাদুর্গত শিশু, প্রতিবন্ধী ও এতিমদের মাঝে সাহায্য সামগ্রী বিতরণ  দুর্ঘটনার ৫ দিন পর হাটহাজারী কলেজ শিক্ষার্থী মাহিনের মৃত্যু মৃত্যুদণ্ডপ্রাপ্ত শেখ হাসিনার আপিলের সুযোগ নেই: চিফ প্রসিকিউটর নিয়ন্ত্রণে আসছে ব্যাটারিচালিত অটোরিকশা, শনাক্তে থাকবে কিউআর কোড মাগুরায় গুদামে অভিযান, ৩২৮ বস্তা সার জব্দ; আটক -২ হাতিয়ায় ২০০০ লিটার চোরাই ডিজেল ও মবিল জব্দ, গ্রেফতার ১ মাগুরায় অবৈধ ভাবে সার মজুদ রাখার দায়ে দুই জনের নামে মামলা

৬ জন আটক লালমনিরহাটে ধারের টাকা চাওয়ায় বৃদ্ধাকে গলাটিপে হত্যা

লাভলু শেখ, স্টাফ রিপোর্টার, লালমনিরহাট।
  • আপডেট টাইম : মঙ্গলবার, ১৪ ডিসেম্বর, ২০২১
  • ৩৩৬ বার

লালমনিরহাটের আদিতমারী উপজেলার সাপ্টিবাড়ি ইউনিয়নের দুরারকুটি গ্রামের রোকেয়া বেগম (৫৫) নামের এক বৃদ্ধাকে গলা টিপে হত্যা করেছে একই এলাকার সাইফুল ইসলাম।
সাইফুল ইসলাম দুরারকুটি এলাকার আব্দুল গনীর ছেলে। ও মৃত্যু রহিমা বেগম ওই এলাকার আব্দুল মান্নানের স্ত্রী।

মঙ্গলবার (১৪ ডিসেম্বর) বিকেল ৪টার দিকে রহিমা বেগম ধারের টাকা চাইতে সাইফুল ইসলামের বাড়িতে গেলে সাইফুল ইসলামের সাথে কথা কাটাকাটির এক পর্যায়ে সাইফুল ইসলাম রহিমা বেগমের বুকের উপর চরে গলা টিপে হত্যা করে।
খবর পেয়ে আদিতমারী থানা পুলিশ লাশ উদ্ধার করে সুরতহাল তৈরী করে ময়নাতদন্তের জন্য লালমনিরহাট সদর হাসপাতালে পাঠায় এবং ৬ জনকে আটক করে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নিয়ে যায়।
এলাকাবাসী জানায়, বিকেল ৪টার দিকে রহিমা বেগম ছেলের বউ সহ সাইফুল ইসলামের বাড়িতে গিয়ে ধারের টাকা চাওয়া নিয়ে কথা কাটাকাটি হলে সাইফুল ইসলাম ক্ষিপ্ত হয়ে রহিমা বেগমকে মাঠিতে ফেলে বুকের উপর চড়ে গলা টিপে হত্যা করে।

আদিতমারী থানা অফিসার ইনচার্জ ওসি মুক্তারুল ইসলাম জানান, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য লালমনিরহাট সদর হাসপাতালে পাঠানো হয়েছে এবং জিজ্ঞাসাবাদের জন্য ৬ জনকে আটক করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net