ঢাকা   ০৮:১০:৫৬ এএম, মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ০২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
রূপনগরে ৭-৮ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ, নিরাপত্তাকর্মী গ্রেপ্তার চৌদ্দগ্রামে সরকারি কর্মকর্তাদের সঙ্গে এনসিপি নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় ইনসাফ হাউজিং অ্যান্ড ডেভেলপার্স লিমিটেডের ২৫ বছরপূর্তি উৎসব  মাগুরায় কাজীদের অধিক্ষেত্র বহাল রাখার দাবিতে কলম বিরতি ও অবস্থান কর্মসূচি পালন মাগুরায় ১ হাজার ১২০মিলি লিটার মদসহ পুলক বিশ্বাস (৫৬) নামে ১ জন গ্রেফতার আন্তমন্ত্রণালয় বৈঠকে সিদ্ধান্ত বিজয় দিবসে দেশজুড়ে থাকবে নিশ্ছিদ্র নিরাপত্তা বলয় নিকারের সভায় নতুন দুই থানা ও দুই পৌরসভা গঠনের অনুমোদন কুমিল্লায় প্রতিষ্ঠা করা হবে বিকেএসপি: যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক মরহুম এ কে এম ফজলুল কাদের চৌধুরী চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা পাঁচ দফা দাবিতে কক্সবাজারে নিকাহ রেজিস্ট্রারদের কর্মবিরতি মানববন্ধন ও অবস্থান কর্মসূচি

উৎসবমূখর পরিবেশে লালমনিরহাট চেম্বার অব কমার্স এর নির্বাচন অনুষ্ঠিত

লাভলু শেখ স্টাফ রিপোর্টার লালমনিরহাট।।
  • আপডেট টাইম : রবিবার, ১৯ ডিসেম্বর, ২০২১
  • ৪৪৭ বার
  • ৩ মিনিট পড়ার সময়
  • ফন্ট:

উৎসবমুখর পরিবেশে লালমনিরহাট চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি’র নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। এতে বাবু-কবীর-শাহাআলম প্যানেলের ৯ জন এবং সিরাজুল-মোকছেদ প্যানেলের ৩ জন বিজয়ী হয়েছেন।
চেম্বার ভবনে শনিবার ১৮ ডিসেম্বর সকাল ৮ টায় শুরু হওয়া ভোট শেষ হয় বিকাল ৪ টায়। ভোট গণনা চলে রোববার ১৯ ডিসেম্বর ভোর পর্যন্ত। নির্বাচন পরিচালনা বোর্ডের চেয়ারম্যান হিসাবে দায়িত্ব পালন করেন অ্যাডভোকেট হুমায়ুন কবির মুকুল ।

নির্বাচন পরিচালনা বোর্ড সূত্রে জানা গেছে, জেলার সব থেকে বড় এই ব্যবসায়িক সংগঠনে জেনারেল গ্রুপে ৫৩৪ এবং অ্যাসোসিয়েট গ্রুপে ৪৫১ জন ভোটার ভোট প্রদান করেন। জেনারেল গ্রুপে ২৫ এবং অ্যাসোসিয়েট গ্রুপে ১২ জন পরিচালক পদে প্রতিদ্বন্দ্বিতা করছিল।

২টি প্যানেলের বাবু-কবীর-শাহাআলম প্যানেলে শেখ আব্দুল হামিদ বাবু ৩৬০, আশিকুজ্জামান সোহাগ ৩৩১, সাখাওয়াত হোসেন ৩০১, শাহাজাহান আলী লাভলু ২৭১, আওলাদ হোসেন লিটন ২৭১, আলী হাসান নয়ন ২৬১, শাহআলম শেখ ২৪৮, খোরশেদ আলম দুলাল ২৪০ ও সেকেন্দার আলী ২৩৭ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন।

অপরদিকে সিরাজুল-মোকছেদ প্যানেলে সিরাজুল হক ২৫০, মজমুল হক ২৭৭ ও হুমায়ুন কবীর সওদাগর ২৩৮ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। এবং অ্যাসোসিয়েট গ্রুপের জন নির্বাচিত হন মোড়ল হুমায়ুন কবির ২৭৬, আব্দুল খালেক বাবু ২৬৯, মোকসেদুর রহমান ২২৬ শাহাদাত হোসেন ২২০, রমজান আলী সুজন ২১৩, সাইফুল ইসলাম ২০৯ ভোট পেয়েছেন।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি