1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
কালীগন্জে বিজিবির হাত থেকে হ্যান্ডকাপসহ আসামী পালিয়েছে - দৈনিক শ্যামল বাংলা
বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ০৩:৩৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
নোয়াখালীর কোম্পানীগঞ্জে চরফকিরা ইউনিয়নে প্রবাসীর বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি: স্বর্ণালংকারসহ নগদ টাকা লুট সাতকানিয়ায় স্থানীয়দের উদ্যোগের পর পুলিশের মাদকবিরোধী র‌্যালি  হোপের বৃক্ষরোপণ কর্মসূচি: তিন শাখায় ফলজ গাছের চারা বিতরণ আনোয়ারায় তিন ফার্মেসিতে অভিযান ৬৫ হাজার টাকা অর্থদন্ড মাগুরার শ্রীপুরে আধিপত্যেকে কেন্দ্র করে বাড়িঘরে ব্যাপক ভাঙচুর, লুটপাট!  আহত -৫ মানুষ মেরে পালাচ্ছিলো প্রাইভেটকার : ধাওয়া দিয়ে হাটহাজারীতে আটকালো জনগন নোয়াখালীতে চট্টগ্রাম অঞ্চল উপযোগী বিনা উদ্ভাবিত জাত ও প্রযুক্তি সম্প্রসারণে আঞ্চলিক কর্মশালা অনুষ্ঠিত চট্টগ্রামের শিপইয়ার্ড যেন মৃত্যুকূপ ৯ বছরে ১৩৭ শ্রমিকের মৃত্যু, নিরাপত্তা তদারকিতে গাফিলতির অভিযোগ মাগুরার শ্রীপুরে কালবের উদ্যোগে মিউচ্যুয়াল এইড সার্ভিসেস ও লাইফ সেভিংসের বেনিফিট প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত নোয়াখালীর কোম্পানীগঞ্জে নিখোঁজের একদিন পর বাড়ির সামনের পুকুর থেকে যুবকের লাশ উদ্ধার 

কালীগন্জে বিজিবির হাত থেকে হ্যান্ডকাপসহ আসামী পালিয়েছে

লাভলু শেখ স্টাফ রিপোর্টার
  • আপডেট টাইম : শনিবার, ১১ ডিসেম্বর, ২০২১
  • ৩৭৯ বার

লালমনিরহাটের কালীগন্জে বিজিবির হাতে মাদকসহ আটক হওয়া এক আসামী হ্যান্ডকাপসহ পালিয়ে যাওয়ার ঘটনা ঘটেছে।

শনিবার ১১ ডিসেম্বর ভোর বেলা লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলার লোহাকুচি বিওপি (১৫ বিজিবি) ক্যাম্প থেকে হ্যান্ডকাপসহ মনসুর আলী(৪০) নামের এক মাদক ব্যবসায়ী পালিয়ে যায়।

বিজিবি ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, শুক্রবার রাত ১০ টার দিকে লোহাকুচি বিওপির টহল কমান্ডার জেসিও নায়েক সুবেদার বাদশা মিয়ার নেতৃত্বে মালগাড়া এলাকা থেকে ৩ কেজি গাঁজা ও একটি মোটর সাইকেলসহ মনসুর আলী নামের এক ব্যাক্তিকে আটক করে ক্যাম্পে নিয়ে যায়। এরপরেই শনিবার ভোর রাতে সুযোগ বুঝে ক্যাম্প থেকে হ্যান্ডকাপসহ মনসুর আলী পালিয়ে যায়। তিনি মালগাড়া গ্রামের মৃত ওসমান গণির পুত্র বলে জানা গেছে।
১৫ ব্যাটালিয়ন বিজিবির অধিনায়ক লেঃ কর্ণেল এস এম তৌহিদুল আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আসামী পালিয়েছে তবে কিভাবে পালিয়েছে তা তদন্ত না করে বলা সম্ভব নয়।

কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম রসুল জানান,বিজিবির পক্ষ থেকে অভিযোগ দেওয়া হয়েছে। অভিযোগে যতটুকু জেনেছি ২জন মোটরসাইকেল আরোহীকে আটক করে বিজিবি। বিজিবির চ্যালেঞ্জের মুখে মনসুর আলী ও আবু কালাম নামের ২জন ব্যাক্তি মাদক রেখে পালিয়ে যায়।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net