1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
গাইবান্ধায় জাতীয়তাবাদী মহিলা দলের কর্মীসভা ও সম্মেলন এ সরকার জনগণকে ভয় পায় - দৈনিক শ্যামল বাংলা
বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৫২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
চন্দনাইশে ডেঙ্গু জ্বরে সাকিব আহমদের অকালমৃত্যু ফিল্ড ফায়ারিং রেঞ্জে অনুশীলনে গোলাবর্ষণের সময় আকস্মিক দুর্ঘটনায় কবিরহাটের আবুবক্কর সিদ্দিক নিহত  কোনো স্লিপার বাসের রেজিস্ট্রেশন দেয়নি বিআরটিএ: হাইকোর্টে প্রতিবেদন পলিথিনের অনিয়ন্ত্রিত ব্যবহার বন্ধে আইনশৃঙ্খলা বাহিনীকে কঠোর হওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর ডিজিটাল সেবায় নতুন সম্ভাবনা নিয়ে কাজ করছে ক্রিয়েটিভ আইটি কর্ণার সিইও তরুণ উদ্যোক্তা তানবীন ফারুক মানিকছড়িতে বাজার শেড অবৈধ দখলমুক্তকরণ ও পুনঃস্থাপনের দাবীতে মানববন্ধন নোয়াখালীর সদর উপজেলায় মাদ্রাসাছাত্রীকে ধর্ষণের অভিযোগ: অভিযুক্ত শিক্ষক আটক ‘শেষ দেখে ছাড়ব’, আইনি লড়াইয়ের ঘোষণা বাঁধনের চবিতে বিদ্যুৎস্পৃষ্টে প্রাণিবিদ্যা বিভাগের শিক্ষার্থী আরিফের মৃত্যু নোয়াখালীর হাতিয়ায় ধান খেতে কীটনাশক স্প্রের বিষাক্ত বাষ্পে শ্রেণিকক্ষে অসুস্থ ১৬ শিক্ষার্থী 

গাইবান্ধায় জাতীয়তাবাদী মহিলা দলের কর্মীসভা ও সম্মেলন এ সরকার জনগণকে ভয় পায়

-আফরোজা আব্বাস
  • আপডেট টাইম : রবিবার, ১২ ডিসেম্বর, ২০২১
  • ৩৫৩ বার

বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দলের কেন্দ্রীয় কমিটির সভাপতি আফরোজা আব্বাস বলেছেন, এই সরকার জনগণকে ভয় পায় বলেই জনগণকে সহ্য করতে পারে না। জনগণকে উপেক্ষা করে তারা দিন দিন জুলুমের রাজত্ব কায়েম করেছে। তিনি বলেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে চিকিৎসার জন্য বিদেশে পাঠানোর দাবি এখন জন দাবিতে পরিণত হয়েছে। এ সরকারকে মানুষ আর ক্ষমতায় দেখতে চায় না, উল্লেখ করে তিনি আরও বলেন, জনগণকে সাথে নিয়ে ঐক্যবদ্ধ আন্দোলনেই তারা বিদায় নিবে।

রোববার (১২ ডিসেম্বর) গাইবান্ধা পাবলিক লাইব্রেরী ও ক্লাব মিলনায়তনে বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দল গাইবান্ধা জেলা শাখার কর্মিসভা ও সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। বেগম খালেদা জিয়ার সুস্থ্যতা কামনা করে তিনি আরো বলেন, জাতীয়তাবাদী মহিলা দল বিএনপির একটি ঐক্যকদ্ধ ও শক্তিশালী অঙ্গ সংগঠন। এ সরকার নারীদেরও কোন উন্নয়ন করেনি।
সম্মেলন উদ্বোধন করেন, গাইবান্ধা জেলা বিএনপির সভাপতি অধ্যাপক ডাঃ মইনুল হাসান সাদিক। জাতীয়তাবাদী মহিলা দলের রংপুর বিভাগীয় সাংগঠনিক টিমের প্রধান ও কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি বেগম নাজমুন নাহার বেবীর সভাপতিত্বে এতে আরো বক্তব্য রাখেন, মহিলা দলের সহ-সভাপতি সাইদা রহমান জোসনা, রেজিনা ইসলাম, অ্যাডভোকেট রীনা পারভিন, মাহামুদুন্নবী টিটুল, অ্যাডভোকেট রেজেকা সুলতানা ফেন্সী, মমতাজ বেগম লিপি, জিন্নাত ফেরদৌস আরা রোজি, ফরিদা ইয়াসমিন সেবা, মৌসুমী বেগম তমা, মাধবী সরকার, মৌসুমী আক্তার, মুনমুন রহমান, ঝরণা মান্নান, দিলরুবা পারভীন, রুবী আলম প্রমুখ। পরে জাতীয়তাবাদী মহিলা দলের জেলা কমিটি দেয়া হবে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net