1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
চৌদ্দগ্রামে আ’লীগ নেতা ভ. ম আফতাবের মৃত্যু বার্ষিকী পালিত - দৈনিক শ্যামল বাংলা
রবিবার, ২১ জুন ২০২৬, ০৪:১৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
খুলনার বিভাগীয় সমাবেশ, রুপ নিয়েছিলো জনসমুদ্রে জাতিসংঘে রোহিঙ্গা প্রত্যাবাসনের আহ্বান পুনর্ব্যক্ত করেছে বাংলাদেশ কেইপিজেডে এখনো আওয়ামী ব্যবসায়ী দোসরদের দখলে অভিযোগ, জিএম শামসের বিরুদ্ধে, তদন্তের দাবি রাশিয়ার ফুল-ফান্ডেড স্কলারশিপ পেলেন রামগড়ের মেধাবী তরুণ ফারহান ৩০ বছর ভিক্ষা করে বাঁচিয়ে রাখা সন্তানও চলে গেল ঈদে, একাকী আছিয়ার নতুন সম্বল ‘আছিয়া স্টোর”  নীলাভ্র ফাউন্ডেশনের উদ্যোগে ড. আলী হোসেন চৌধুরী শিক্ষাবৃত্তি প্রদান ভাঙ্গুড়ায় কৃষকের ধান সংগ্রহ শেষ, সরকারি মূল্য পাওয়ায় কৃষকের মুখে হাসি জাতি গঠনের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিনিয়োগ হলো শিশুদের শিক্ষা ও স্বাস্থ্যে বিনিয়োগ : প্রধানমন্ত্রী রঙধনু’র কর্মশালা ও সুবিধাবঞ্চিত শিশুদের নিয়ে ফলাহার মাগুরায় ২৫ হাজার টাকার বিনিময়ে শিশু বিক্রি! পুলিশের হাতে উদ্ধার

চৌদ্দগ্রামে আ’লীগ নেতা ভ. ম আফতাবের মৃত্যু বার্ষিকী পালিত

মুহা. ফখরুদ্দীন ইমন, চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধি:
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২ ডিসেম্বর, ২০২১
  • ৩৪০ বার

কুমিল্লার চৌদ্দগ্রামে হিঙ্গলা শেখ রাসেল স্মৃতি সংসদের উদ্যোগে উপজেলা আ’লীগের সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক মরহুম ভ. ম আফতাবুল ইসলাম ভূঁইয়ার দ্বিতীয় মৃত্যু বার্ষিকী উপলক্ষে কুরআন খতম, মিলাদ মাহফিল ও শোক সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার সন্ধ্যায় উপজেলার কনকাপৈত ইউনিয়নের হিঙ্গুলা হাছানিয়া উচ্চ বিদ্যালয় মাঠে এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চৌদ্দগ্রাম উপজেলা আ’লীগের সিনিয়র সহ-সভাপতি ও পৌর মেয়র জিএম মীর হোসেন মীরু।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন চৌদ্দগ্রাম উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক অধ্যক্ষ রহমত উল্লাহ্ বাবুল, উপজেলা ভাইস চেয়ারম্যান এবিএম এ বাহার, উপজেলা আ’লীগের সহ-সভাপতি আকতার হোসেন পাটোয়ারী, সাংবাদিক মাহমুদুর রহমান খোকন, দপ্তর সম্পাদক আলমগীর হোসেন বিপ্লব, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক মাস্টার কামরুজ্জামান, প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক আব্দুল জলিল রিপন, উপজেলা যুবলীগের আহবায়ক ও শ্রীপুর ইউপি চেয়ারম্যান শাহজালাল মজুমদার, ইউপি চেয়ারম্যান জাফর ইকবাল, হাজী জানে আলম, উপজেলা যুবলীগের যুগ্ম আহবায়ক মাহবুবুল হক মোল্লা বাবলু, উপজেলা যুবলীগের প্রভাবশালী সদস্য ইমাম হোসেন পাটোয়ারী এনাম।

অধ্যাপক মাহবুবুল আলম ভূঁইয়ার সভাপতিত্বে ও উপজেলা যুবলীগের প্রভাবশালী সদস্য ওমর ফারুকের সঞ্চালনায় সভায় অন্যান্যের মধ্যে আরো বক্তব্য রাখেন উপজেলা মহিলা আ’লীগের সভাপতি ফয়েজুন্নেছা আমিন, কনকাপৈত ইউনিয়ন আ’লীগের সভাপতি শাহ আলম পাটোয়ারী, সাংগঠনিক সম্পাদক নুরুল আমিন মুকুল, ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক ইসমাইল হোসেন শাহিন, ইউনিয়ন যুবলীগের প্রভাবশালী নেতা কামাল হোসেন, হিঙ্গুলা হাছানিয়া উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি শরীফুল ইসলাম মজুমদার ফখরুল, উপজেলা ছাত্রলীগের সভাপতি তৌফিকুল ইসলাম সবুজ, সাধারণ সম্পাদক কাউছার হানিফ শুভ প্রমুখ।

এ সময় চৌদ্দগ্রাম উপজেলা ও কনকাপৈত ইউনিয়ন আ’লীগ, স্বেচ্ছাসেবক লীগ, যুবলীগ, ছাত্রলীগ সহ অঙ্গ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

সভা শেষে সাবেক রেলপথ মন্ত্রী মুজিবুল হক এমপি’র পক্ষ থেকে আ’লীগ নেতা ভ. ম আফতাবুল ইসলাম ভূঁইয়ার সহধর্মিনী উপজেলার কাশিনগর ইউনিয়নের হিলালনগর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হাসনাহেনার হাতে নগদ ৫ লাখ টাকার অনুদান তুলে দেন আগত অতিথিবৃন্দ।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net