ঢাকা   ১২:২৬:১৬ পিএম, শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ২৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ১৩ কিলোমিটার যানজট কুমিল্লা এফপিএবি’র জেলা কর্মকর্তা পংকজ চাকমার বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত ভাষা সৈনিক অজিত কুমার গুহের ৫৭তম প্রয়াণ দিবসে স্মরণসভা অনুষ্ঠিত  ৩৫ হাজার নাগরিকের জাতীয় পরিচয়পত্র লক জনগণ সচেতন, এখন আর সুষ্ঠু নির্বাচন না করে উপায় নেই: স্পিকার এক ট্রিলিয়ন ডলারের জলবায়ু সহনশীল অর্থনীতি গড়তে বাংলাদেশ প্রতিশ্রুতিবদ্ধ : প্রধানমন্ত্রী মাদক আইনের জটিলতায় সংকটে হোমিওপ্যাথি চিকিৎসা আন্ডারচর পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই ফখরুলের বিরুদ্ধে অনিয়ম, স্বজনপ্রীতি ও দায়িত্ব পালনে অবহেলার অভিযো গাজীপুরে মহাসড়ক অবরোধ করে ফের শ্রমিকদের বিক্ষোভ, যান চলাচল বন্ধ ফেনীতে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ, আহত ১৫

জাতির পিতার সমাধিতে ভিক্টোরিয়া কলেজ শিক্ষকদের শ্রদ্ধাঞ্জলি

নিজস্ব প্রতিবেদক |
  • আপডেট টাইম : সোমবার, ৬ ডিসেম্বর, ২০২১
  • ৩৯৯ বার
  • ২ মিনিট পড়ার সময়
  • ফন্ট:

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেছেন কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের অধ্যক্ষ ড. আবু জাফর খানসহ শিক্ষকরা। সোমবার গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধিতে তারা এই শ্রদ্ধা নিবেদন করেন। এসময় কলেজের উপাধ্যক্ষ মৃণাল কান্তি গোস্বামী ও শিক্ষক পরিষদের সম্পাদক মোহাম্মদ শাহজাহান, কোষাধ্যক্ষ মো. গুলজার হাসানসহ পরিষদের পরিষদের নেতৃবৃন্দসহ উপস্থিত ছিলেন।

শিক্ষক পরিষদের সম্পাদক মোহাম্মদ শাহজাহান বলেন, বিজয়ের মাস উপলক্ষে জাতির পিতার সমাধিতে শ্রদ্ধা নিবেদন করার তাড়না অনুভব করি। যার অসামান্য ত্যাগের বিনিময়ে এই বাংলাদেশ পেয়েছি, ডিসেম্বরে তার সমাধিতে শ্রদ্ধা নিবেদন করতে পেরে গৌরববোধ করছি।

কলেজ অধ্যক্ষ প্রফেসর ড. আবু জাফর খান বলেন, বঙ্গবন্ধু মানেই বাংলাদেশ। ঘাতকদের নিষ্ঠুরতার শিকার হয়ে তিনি শহীদ হন। আমরা তাঁর আত্মার শান্তি কামনায় দোয়া ও শ্রদ্ধা নিবেদন করে সমাধিতে পুষ্পার্ঘ্য অর্পণ করেছি।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি