1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
জীবিতকে মৃত দেখিয়ে পেনশন বন্ধ - দৈনিক শ্যামল বাংলা
মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ০৪:০০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
পাহাড়িদের জীবনমান উন্নয়নে বাস্তবভিত্তিক কার্যকর উদ্যোগ নেয়ার আহবান পার্বত্য প্রতিমন্ত্রীর খাগড়াছড়ির রামগড়ে পুত্রবধূকে ধর্ষণের অভিযোগে শ্বশুর আটক ভাঙ্গুড়ায় অষ্টমনিষা ইউনিয়ন বিএনপির দ্বি-বার্ষিক কাউন্সিল অনুষ্ঠিত, নির্বাচিতদের নাম ঘোষণা মাগুরায় গলায় ফাঁস এবং আগুনে দগ্ধ হয়ে শিবলু খান (৪৫) ১ জনের মৃত্যু  মাগুরায় ২৪-এর শহীদদের স্মরণে ‘গানে গানে জুলাই’ সংগীতানুষ্ঠান নবীনগরে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষার মানোন্নয়নে মতবিনিময় সভা অনুষ্ঠিত আর্মি ইন্টারন্যাশনাল ইসলামিক ইনস্টিটিউট (AIII)-জলসিঁড়ি’র উদ্বোধন করলেন সেনাপ্রধান চন্দনাইশে অবৈধ গ্যাস ক্রস ফিলিং স্থাপনায় অভিযানে সিলিন্ডার ও সরঞ্জাম জব্দ পলাশবাড়ীতে জমি দখলে বাধা দেওয়ায় হত্যার হুমকি দেওয়ার অভিযোগ, থানায় অভিযোগ কোম্পানীগঞ্জে সিরাজপুর উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা আব্দুল মোতালেব’র মৃত্যু বার্ষিকীতে দোয়া ও আলোচনা 

জীবিতকে মৃত দেখিয়ে পেনশন বন্ধ

শ্রীপুর (গাজীপুর) থেকে ফজলে মমিনঃ
  • আপডেট টাইম : বুধবার, ১৫ ডিসেম্বর, ২০২১
  • ৩৭৩ বার

গাজীপুরের শ্রীপুরে জীবিতকে মৃত দেখিয়ে জয়নাল আবেদীন নামের এক অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারীর পেনশন উত্তোলন বন্ধ করে দিয়েছে উপজেলা হিসাবরক্ষণ অফিস।
পেনশন উত্তোলন বন্ধ হওয়ায় মানবেতর জীবনযাপন করছে জয়নাল আবেদীনের পরিবার।

বন্ধ হয়ে যাওয়া পেনশন চালু করতে উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ দায়ের করেছেন প্রতিরক্ষা মন্ত্রণালয়ের অধীনে ইউ এস এম পদে চাকুরি থেকে অবসর নেয়া জয়নাল আবেদীন।

ভুক্তভোগী জয়নাল আবেদীন জানান, প্রতিরক্ষা মন্ত্রণালয়ে চাকুরি জীবন শেষ করে ১৯৯৯ সালের পয়লা ফেব্রুয়ারিতে শতভাগ পেনশন সমর্পণ করে সততা ও সুনামের সঙ্গে চাকুরি থেকে অবসর গ্রহণ করেন তিনি। অবসর গ্রহণের পর নিয়মিত পেনশন উত্তোলন করছিলেন। গত ২০২০ সালের অক্টোবরে সর্বশেষ পেনশন উত্তোলন করেন। এরপর একই বছর নভেম্বরে পেনশন উত্তোলন করতে গেলে তাঁকে মৃত দেখায় উপজেলা হিসাবরক্ষণ অফিস। এরপর তিনি বিভিন্ন দপ্তরে কাগজপত্র নিয়ে দৌড়াতে থাকেন ।
জয়নাল আবেদীন আরও জানান, ২০২১ সালের ৩ অক্টোবর এ সমস্যার প্রতিকার পেতে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে লিখিত অভিযোগ দায়ের করেন। এরপরও তেমন আশার আলো দেখছেন না তিনি। তাঁর পেনশন বন্ধ হওয়ায় পরিবারের সদস্যদের সব চাহিদা পূরণ করতে হিমশিম খাচ্ছেন। তিন মাস আগে আবার নতুন করে কাগজপত্র জমা নেওয়া হলেও সমাধানের তেমন কোনো আশ্বাস পাচ্ছেন না।
শ্রীপুর উপজেলা হিসাবরক্ষণ কর্মকর্তা মোঃসেলিম হোসেন বলেন, ‘২০১৯ সালের মাঝামাঝি থেকে অ্যানালগ থেকে ডিজিটাল পদ্ধতিতে পেনশন উত্তোলনের জন্য ভুক্তভোগীদের চাহিদাসম্পন্ন কাগজপত্র জমা দিতে বলা হয়েছিল। পাশাপাশি মাইকিং ও পত্রিকায় বিজ্ঞাপন দেওয়া হয়েছিল। তারপরও যাঁরা কোনো ধরনের যোগাযোগ করেননি এবং কাগজপত্র জমা দেননি তাঁদের মৃত দেখিয়ে রিপোর্ট পাঠানো হয়েছে প্রধান কার্যালয়ে। তাই জয়নাল আবেদীনের পেনশন আটকে গেছে।’

উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ তরিকুল ইসলাম বলেন, ‘এ বিষয়ে খোঁজ খবর নিয়ে দ্রুত সময়ের মধ্যে আটকে থাকা পেনশন চালুর ব্যবস্থা নেওয়া হবে।’
##

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net