1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
ঠাকুরগাঁওয়ে ব্যালট ছিনতাই কালে মেয়েসহ আ’লীগ নেতা আটক, বুলেটে আহত ১ - দৈনিক শ্যামল বাংলা
বুধবার, ১০ জুন ২০২৬, ০৭:৫৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
১০ লাখ টাকা চাঁদা না দেওয়ায় ব্যবসায়ীকে অপহরণ করে হত্যাচেষ্টা: ভাঙ্গুড়ায় ১০ জনের বিরুদ্ধে আদালতে মামলা পটিয়া প্রেস ক্লাবে প্রকাশ্যে সাংবাদিকদের ওপর হামলা, আহত ১ মাগুরায় জেলা  কারাগারে ব্যতিক্রমধর্মী স্বাস্থ্যসেবা কার্যক্রম প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেক সভা অনুষ্ঠিত গফরগাঁওয়ে তরুণ নাহিয়ান রবিন হত্যাকাণ্ডের তীব্র নিন্দা ও সুষ্ঠু বিচারের দাবি জানালেন মেয়র প্রার্থী একরাম উল্লাহ গুজব, মানহানি ও ভুয়া কনটেন্ট ঠেকাতে সাইবার সুরক্ষা আইন সংশোধনের উদ্যোগ: স্বরাষ্ট্রমন্ত্রী  রাশিয়ার শ্রমবাজারে ১ লাখ কর্মী পাঠাতে চায় বাংলাদেশ চৌফলদণ্ডীতে রাখাইনদের প্রাচীন শ্মশান দখলের অভিযোগ ঈদগাঁওয়ে হাসপাতাল সড়কে হাটু পানি,  বাড়ছে জনদুর্ভোগ মেদাকচ্ছপিয়া ঢালায় দুই বাসের মুখোমুখি সংঘর্ষ, শিশুসহ নিহত ২

ঠাকুরগাঁওয়ে ব্যালট ছিনতাই কালে মেয়েসহ আ’লীগ নেতা আটক, বুলেটে আহত ১

ঠাকুরগাঁও প্রতিনিধি ॥
  • আপডেট টাইম : রবিবার, ২৬ ডিসেম্বর, ২০২১
  • ২৭৯ বার

ঠাকুরগাঁওয়ে ভোট কেন্দ্রে ব্যালট পেপার ছিনতাই কালে মেয়ে কামরুন নাহার (২৫)সহ আটক হয়েছেন কাবুল (৪৫) নামের এক আওয়ামী লীগ নেতা। পরিস্থিতি উত্তপ্ত হলে আইন শৃঙ্খলা বাহিনী ১৫ রাউন্ড ফাঁকা বুলেট নিক্ষেপ করলে হোসেন আলী (৪০) নামে স্থানীয় একজন আহত হয়েছেন। আটক কাবুল ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পদে রয়েছেন।

গতকাল রোববার ঠাকুরগাঁও সদর উপজেলা ২নং আখানগর ইউনিয়নের ঝাড়গাঁও রহমানিয়া দাখিল মাদ্রাসা ভোট কেন্দ্রে এ ঘটনা ঘটে।

এ ঘটনায় কেন্দ্রটিতে প্রায় আধা ঘণ্টা ভোটগ্রহণ বন্ধ ছিল। পরে বিজিবি, র‌্যাব ও প্রশাসনের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে এবং দোষীদের সঙ্গে কথা বলে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানান ঐ ভোট কেন্দ্রের দায়িত্বে থাকা ম্যাজিস্ট্রেট রাকিবুজ্জামান।

এছাড়াও ঠাকুরগাঁও সদর উপজেলার সবকটি ভোটকেন্দ্রে সকাল থেকে উৎসবমূখর পরিবেশে ভোটগ্রহণ চলেছে। মানুষ উৎসবমূখরভাবে কেন্দ্রে ভোট দিতে আসে এবং সারাদিন শান্তিপূর্ণ ও সুষ্ঠু নির্বাচনের আশা প্রকাশ করেন ভোটাররা।

উল্লেখ্য, চতুর্থ ধাপের ইউপি নির্বাচনে ঠাকুরগাঁও সদর উপজেলার ২০ টি ইউনিয়নে মোট প্রার্থীর সংখ্যা ৯৬০ জন। চেয়ারম্যান পদে ৭৩ জন, সংরক্ষিত মহিলা আসনে ২০৯ জন, সাধারণ সদস্য পদে ৬৭৮ জন প্রার্থী প্রতিদ্বন্ধিতা করছেন।

ঠাকুরগাঁও জেলা নির্বাচন অফিসের তথ্য মতে, সদর উপজেলার ২০ টি ইউনিয়নে মোট ভোটার সংখ্যা ৩ লাখ ৬৯ হাজার ৪৩৩ জন। এর মধ্যে পুরুষ ভোটার ১ লাখ ৮৬ হাজার ৯৮৮ জন ও নারী ভোটার ১ লাখ ৮২ হাজার ৪৪৫ জন। মোট ভোট কেন্দ্র ১৮৮ টি।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net