1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
ডেমরায় অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার - দৈনিক শ্যামল বাংলা
শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ১০:৪৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
মরহুমা বেগম খালেদা জিয়ার জন্মদিনে হাটহাজারী বিএনপির দোয়া মাহফিল রোটারি ক্লাব অব কুমিল্লা মিড টাউনের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি জশনে জুলুসে ঈদে-মিলাদুন্নবী চন্দনাইশে পবিত্র রবিউল আউয়ালকে স্বাগত জানিয়ে র‌্যালি মাগুরার শ্রীপুরে বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল অনুষ্ঠিত  চট্টগ্রামের সাতকানিয়ায় জামায়াতের কর্মী শিক্ষা শিবির দেশ ও মানুষের কল্যাণে কাজের আহ্বান: এমপি শাহজাহান চৌধুরী  মাগুরায় বিভিন্ন প্রকল্পের চেক বিতরণ করলেন মন্ত্রী নিতাই রায় চৌধুরী  মাগুরায় নির্বাচনী গণসংযোগ ও মসজিদের উন্নয়ন প্রকল্পের রড হস্থান্তর  কবি কাজী কাদের নওয়াজের বাড়ি প্রাঙ্গণে সবুজ আন্দোলনের বৃক্ষরোপণ কর্মসূচি পালিত নিউরোসায়েন্সেস হাসপাতালে ৫০০ শয্যার নতুন ভবন উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী চন্দনাইশ থানা পুলিশের অভিযানে সিআর পরোয়ানা ভুক্ত ১ আসামী গ্রেফতার

ডেমরায় অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার

মো. বশির উদ্দিন/ডেমরা প্রতিনিধি
  • আপডেট টাইম : রবিবার, ২৬ ডিসেম্বর, ২০২১
  • ৩৬৭ বার

রাজধানীর ডেমরায় অনুমান (৩৩) বছর বয়সের অজ্ঞাত এক যুবকের লাশ উদ্ধার করেছে ডেমরা থানা পুলিশ। রোববার দুপুরে পূর্ব-বক্সনগর দারুন্নাজাত মাদ্রাসার প্রাচীর সংলগ্ন থেকে ওই লাশ উদ্ধার করা হয়। এ সময় লাশের গলায়, পেটে-পিঠে ও মাথায় আঘাতের চিহ্ন পাওয়া গেছে। লাশের পড়নে ছিল জিন্সের প্যান্ট ও গায়ে সাদা সুয়েটার ও আকাশি রঙের জ্যাকেট মোড়ানো ছিল।

এ ঘটনায় লাশের পরিচয় শনাক্তের জন্য সিআইডির ক্রাইম সিন ইউনিট ঘটনাস্থলে এসে লাশের আঙ্গুলের ছাপ ও ডিএনএসহ প্রয়োজনীয় নমুনা সংগ্রহ করেছেন। এদিকে সুরতহাল শেষে ময়না তদন্তের জন্য লাশ রাজধানীর স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছে পুলিশ। প্রাথমিকভাবে পুলিশ ধারনা করছে শনিবার দিনগত রাত ২ টার পর থেকে ভোর ৫ টার মধ্যে কে বা কারা ওই যুবককে শ্বাসরোধ করে হত্যা করে মাদ্রাসার প্রাচীরের বাইরে থেকে ভেতরে ফেলে চলে যায়।

প্রত্যক্ষ্যদর্শীরা জানায়, রোববার সকালে ওই মাদ্রাসার ঝাড়–দার দুলাল প্রাচীরের কাছে গেলে সাদা সুয়েটার মোড়ানো অবস্থায় লাশ পড়ে আছে। এ সময় স্থানীয়রা ও মাদ্রাসার শিক্ষকরা পুলিশে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে এসে লাশ উদ্ধার করে পরবর্তী কার্যক্রম সম্পন্ন করেন।

এ বিষয়ে ডেমরা থানার ওসি খন্দকার নাসির উদ্দিন বলেন, লাশের পরিচয় শনাক্তের জন্য চেষ্টা চলছে। আর ময়না তদন্ত রিপোর্টের ভিত্তিতে এ খুনের আসল রহস্য বেরিয়ে আসবে। তবে লাশের পরিচয় মিললে তার পরিবারের অভিযোগের ভিত্তিতে অন্যথায় পুলিশ বাদি হয়ে এ ঘটনায় ডেমরা থানায় মামলা হবে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net