1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
ডেমরায় ব্যাটারিচালিত মিশুক চুরির সময় মলম পার্টির সক্রিয় সদস্য গ্রেফতার: পলাতক ২ - দৈনিক শ্যামল বাংলা
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০১:১৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
মুছাপুর রেগুলেটর নির্মাণে ৭৫১কোটি টাকার প্রকল্প অনুমোদন, প্রধানমন্ত্রী, মন্ত্রী, এমপিকে অভিনন্দন: এলাকায় মিষ্টি বিতরণ  আনোয়ারায় মাদক সেবনের দায়ে তিনজন কারাদণ্ড মাগুরায় ভূতুরে বিল! পল্লী বিদ্যুতের জিএম বরখাস্ত! বিদ্যুৎমন্ত্রীর দুঃখ প্রকাশ মাগুরায় প্রতিবন্ধী ও স্বামীহারা সাহিদা বেগম ক্যান্সারে আক্রান্ত! অর্থাভাবে ধুঁকে ধুঁকে মৃত্যুর প্রহর গুনছে জলজ জীববৈচিত্র্য রক্ষায় সরকারি উদ্যোগের পাশাপাশি জনগণের সক্রিয় অংশগ্রহণ প্রয়োজন – জেলা প্রশাসক চট্টগ্রাম  নবীগঞ্জে কৃতি শিক্ষার্থীদের মাঝে মেধা বৃত্তি প্রদান  মাগুরায় জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের আয়োজন বিষয়ে প্রেস ব্রিফিং অনুষ্ঠিত  দেশে বিনিয়োগ বৃদ্ধি ও রোহিঙ্গা প্রত্যাবাসনে চীনের প্রতি সহায়তার আহ্বান রাষ্ট্রপতি রাশিয়ার বোমারু বিমান বিধ্বস্ত, নিহত ৬ মুছাপুর রেগুলেটর নির্মাণে ৭৫১ কোটি টাকার প্রকল্প অনুমোদন: কোম্পানীগঞ্জ উপজেলা বিএনপির সংবাদ সম্মেলন 

ডেমরায় ব্যাটারিচালিত মিশুক চুরির সময় মলম পার্টির সক্রিয় সদস্য গ্রেফতার: পলাতক ২

মো.বশির উদ্দিন,ডেমরা প্রতিনিধি
  • আপডেট টাইম : বুধবার, ২৯ ডিসেম্বর, ২০২১
  • ৩৪৩ বার

রাজধানীর ডেমরার ব্যাটারিচালিত চালককে নেশাজাতক দ্রব্য খাইয়ে মিশুক চুরির সময় জনগনের হাতে আটক হন মো. সোহাগ (৩৮) নামে মলম পার্টির এক সক্রিয় সদস্য। এ সময় ওই মিশুকটিসহ চালক আব্দুল মান্নানকে (৫৫) অচেতন অবস্থায় উদ্ধার করেন এলাকাবাসী। এ সময় মলম পার্টির আরও দুই সদস্য তাহের (৪০) ও শাহাবুদ্দিন (৪৫) পালিয়ে যেতে সক্ষম হয়।

উদ্ধারকৃত মিশুকের মূল্য ১ লক্ষ ৩৫ হাজার টাকা। এদিকে সোহাগকে ডেমরা থানায় পুলিশের কাছে সোপর্দ করলে গণপিটুনি খাওয়া সোহাগ ও মিশুক চালককে চিকিৎসা প্রদান করা হয়। বুধবার দুপুরে সোহাগকে আদালতে পাঠায় পুলিশ। এ ঘটনায় মঙ্গলবার দিনগত রাতে ডেমরা থানায় মামলা করেন চালকের মেয়ের জামাই জনি হোসেন (২৬)। ওইদিন বিকালে ডেমরার গলাকাটা ব্রিজ সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে। গ্রেফতার সোহাগ মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ী থানার রোজদি হাইস্কুল এলাকার মো.মোস্তফার ছেলে।

বিষয়টি নিশ্চিত করে ডেমরা থানার ওসি খন্দকার নাসির উদ্দিন বলেন, নেশাজাতক দ্রব্য খাওয়ানোর কারণে মান্নানের মৃত্যুর সমূহ সম্ভাবনা ছিল। এদিকে চালককে রাস্তার পাশে ফেলে রেখে পালানোর সময় স্থানীয়রা দেখতে পেয়ে ধাওয়া করে সোহাগকে আটক করলেও বাকিরা পালিয়ে যায়। তবে পলাতক দুই আসামিকে গ্রেফতারের চেষ্টা অব্যাহত রয়েছে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net