1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
ঢাকসাস সেক্রেটারিকে হুমকি, থানায় মামলা - দৈনিক শ্যামল বাংলা
শনিবার, ১১ এপ্রিল ২০২৬, ০৫:২০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
দাউদকান্দিতে রিকশা চালকের মেয়েকে নির্বাচনী পরীক্ষায় অংশ নিতে দেননি অধ্যক্ষ ভাঙা হাতে অস্ত্রোপচার করাতে ভুল চিকিৎসায় শিশুর মৃত্যু  খাগড়াছড়ি জেলা পরিষদ সদস্য হিসেবে লক্ষীছড়ির মোবারক হোসেন’ক  দেখতে চায় লক্ষীছড়ি বাসী কোম্পানীগঞ্জে “শাহজাদপুর প্রিমিয়ার লিগ-২০২৬” এর শুভ উদ্বোধন অনুষ্ঠিত নোয়াখালীর কোম্পানীগঞ্জে ট্রান্সফরমার চুরি চেষ্টা: ভাঙারি ব্যবসায়ী আটক  জাতীয় সংসদে আরও ১০টি বিল পাস ডাচ্‌-বাংলা ব্যাংকের জনসংযোগ ও ব্র্যান্ড স্পেশালিস্ট বিভাগের প্রধান ও এক্সিকিউটিভ ভাইস চেয়ারম্যান হলেন নজরুল ইসলাম   বিজ্ঞান মেলায় প্রথম স্থান অর্জন করলেন চন্দিয়া মহিলা কলেজ  সাউদার্ন ইউনিভার্সিটিতে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বিষয়ক সেমিনার অনুষ্ঠিত রাঙ্গাবালীতে বেশি দামেও মিলছে না জ্বালানি তেল

ঢাকসাস সেক্রেটারিকে হুমকি, থানায় মামলা

নিজস্ব প্রতিবেদকঃ
  • আপডেট টাইম : রবিবার, ১৯ ডিসেম্বর, ২০২১
  • ৩৯০ বার

ঢাকা কলেজ সাংবাদিক সমিতির সাধারণ সম্পাদককে হুমকি দিয়েছেন সমিতির এক অপর সদস্য। ঢাকা কলেজে প্রবেশের ক্ষেত্রে হাত-পা ভেঙে দেয়ার হুঁশিয়ারি দিয়েছেন তিনি। ঘটনাকে কেন্দ্র করে নিউমার্কেট থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) হয়েছে বলে থানা সূত্রে জানা গেছে।

সাধারণ ডায়েরিতে উল্লেখ করা হয়, ঢাকা কলেজের অর্থনীতি বিভাগের ছাত্র এবং ঢাকা কলেজ সাংবাদিক সমিতির বর্তমান প্রচার ও প্রকাশনা সম্পাদক নাহিদ হাসান বর্তমান সাধারণ সম্পাদক আব্দুজ্জাহের ভূঁইয়াকে (আনাস) পেটানোর হুমকি দিয়েছেন।

শনিবার (১৮ ডিসেম্বর) ঢাকা কলেজ সাংবাদিক সমিতির ২২ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠান এবং সাংবাদিক সমিতিতে আধিপত্য বিস্তারের জন্য এই ঘটনা ঘটেছে বলেও উল্লেখ করা হয় ডায়েরিতে। মধ্যরাতে মেসেঞ্জার কলের মাধ্যমে এই হুমকি দিয়েছেন নাহিদ হাসান।

তথ্যমতে ঢাকা কলেজ সাংবাদিক সমিতি (ডাকসাস) ১৯৯৯ সালের ১৮ ডিসেম্বর প্রতিষ্ঠিত প্রতিষ্ঠা লাভ করে। এটি ঢাকা কলেজের একমাত্র সাংবাদিক সংগঠন। বর্তমানে সংগঠনের সভাপতির দায়িত্ব পালন করছেন নাজমুস সাকিব।

সহ-সভাপতি হিসেবে দায়িত্বে রয়েছেন আব্দুর রহিম এবং বর্তমানে নির্বাচিত সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন আব্দুজ্জাহের ভূঁইয়া (আনাস)।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net