1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
দেশচিন্তার প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে প্রতিযোগীদের মাঝে পুরষ্কার বিতরণ - দৈনিক শ্যামল বাংলা
মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০৪:১৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
নাঙ্গলকোট প্রেসক্লাবে প্রতিষ্ঠার ৩৭ বর্ষপূর্তি মিলনমেলায় সাংবাদিকদের ঐক্যের বার্তা গ্রীণ চট্টগ্রাম এ্যালায়েন্স অ্যাওয়ার্ড-২৬ পাচ্ছেন ৬ বিশিষ্ট ব্যক্তি ও প্রতিষ্ঠান খাগড়াছড়ির গুইমারায় অস্ত্রের মুখে শ্রমিকদের জিম্মি করে মারধর গাইবান্ধা এলজিইডি প্রধানমন্ত্রীর ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে পাঁচশো চারর রোপন  সাবেক আইজিপি বেনজীর দুবাইয়ে গ্রেপ্তার কক্সবাজারে ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রোগ্রামে এমপি কাজল: বিজ্ঞান ও প্রযুক্তিবান্ধব শিক্ষা ব্যবস্থার ওপর সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে সরকার  ‘সিঙ্গাপুর, কানাডা নয়, বেটার বাংলাদেশ’ গড়তে চাই : প্রধানমন্ত্রী ক্যামব্রিজ ইসলামিক স্কুল এন্ড কলেজে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত মাদক সেবনের অভিযোগে ভাঙ্গুড়ায় যুবকের এক বছরের কারাদণ্ড হাসপাতালের অষ্টম তলা থেকে ফেলে অভিনেত্রীকে হত্যা

দেশচিন্তার প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে প্রতিযোগীদের মাঝে পুরষ্কার বিতরণ

নিজস্ব প্রতিবেদক:
  • আপডেট টাইম : মঙ্গলবার, ১৪ ডিসেম্বর, ২০২১
  • ৩১২ বার

দেশচিন্তার দশ বছর পূর্তি উপলক্ষে চট্টগ্রাম জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে ১৩ ডিসেম্বর সোমবার বিকেল চারটায় আলোচনা সভা, সম্মাননা ও পুরষ্কার বিতরণী অনুষ্ঠিত হয়।

উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক মুফিজুর রহমান দেশচিন্তার উপদেষ্টা আলী আহমেদ শাহীন এর সভাপতিত্বে ও সার্বিক তত্ত্বাবধানে দেশচিন্তার সম্পাদক ইমরান সোহেল।

শব্দনোঙর আবৃত্তি সংগঠনের সদস্য বৃষ্টি পুরোহিত এর সঞ্চালনায় সম্মানিত অতিথি ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামীলীগের শ্রম বিষয়ক সম্পাদক মো. খোরশেদ আলম, ন্যাপ এর কেন্দ্রীয় কমিটির চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মিটুল দাশ গুপ্ত, ট্রাস্ট অব হিউম্যান রাইটস এর চেয়ারম্যান মাসুদা বিলকিস, চট্টগ্রাম মহানগর যুব মহিলালীগের আহবায়ক অধ্যাপিকা সায়রা বানু রৌশনি, টেরিবাজার ব্যবসায়ী সমিতির সহ-সভাপতি আলহাজ্ব নাছির উদ্দিন, চট্টগ্রাম মহানগর শ্রমিক লীগের ভারপ্রাপ্ত সভাপতি হাবিবুর রহমান হাবিব, জেলা শিল্পকলা একাডেমির যুগ্ম সাধারণ সম্পাদক সঙ্গীতশিল্পী হাসান জাহাঙ্গীর,পরিবেশ সুরক্ষা আন্দোলনের চেয়রাম্যান এম এ হাশেম রাজু,বিশিষ্ট সমাজসেবক ও রাজনীতিবিদ আলহাজ্ব মোজাম্মেল হক চৌধুরী, কলামিস্ট ও সাবেক ছাত্রনেতা লায়ন এ কে জাহেদ চৌধুরী, হালিশহর সেন্ট্রাল কলেজের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ ড. শেখ এ রাজ্জাক রাজু, ইতিহাস গবেষক সোহেল মুহাম্মদ ফখরুদ্দিন, ট্রাস্ট অব হিউম্যান রাইটস এর মহাসচিব আবদুল্লাহ মজুমদার, ম্যাপো ক্যামিক্যাল এর ব্যবস্থাপনা পরিচালক মো. ওবায়দুল হক মনি, রৌফবাদ মুক্তি পাঠশালার পরিচালক মুক্তি শেখ, সাহিত্যিক শেখ শাম্মি তুল তুল, পটিয়া প্রতিনিধি ফারুকুর রহমান বিনজু, সাতকানিয়া প্রতিনিধি মো. ইকবাল হোসেন, মো. শহিদুজ্জামান, অধ্যক্ষ ইউনুছ কুতুবী, চট্টগ্রাম দক্ষিণজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি আব্দুল মালেক খান, চট্টগ্রাম দক্ষিণজেলা মহিলা দলের সভাপতি জান্নতুল নাঈম রিকু, শিল্পী মারমা।

সংগীত পরিবেশন করেন গণসংগীত শিল্পী হানিফ চৌধুরী, শিউলি আক্তার, বৃন্তা দাশ, অনুরাক্ষী বড়ুয়া, অর্চিতা পাল, অর্ঘ্যজিৎ দত্ত, আবৃত্তি পরিবেশন করেন উচ্চারক আবৃত্তি কুঞ্জের সদস্য মন্দিরা বিশ্বাস, রোকসানা আক্তার সিলভিয়া, শব্দ নোঙর আবৃত্তি সংগঠনের সদস্য নাছরিন হিরা, জুলকার নাইন সাদনান, এনজালা।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net