1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
ফটিকছড়িতে সংবর্ধনা পেল ১১'শ মুক্তিযোদ্ধা - দৈনিক শ্যামল বাংলা
শনিবার, ১১ এপ্রিল ২০২৬, ০২:১৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
দাউদকান্দিতে রিকশা চালকের মেয়েকে নির্বাচনী পরীক্ষায় অংশ নিতে দেননি অধ্যক্ষ ভাঙা হাতে অস্ত্রোপচার করাতে ভুল চিকিৎসায় শিশুর মৃত্যু  খাগড়াছড়ি জেলা পরিষদ সদস্য হিসেবে লক্ষীছড়ির মোবারক হোসেন’ক  দেখতে চায় লক্ষীছড়ি বাসী কোম্পানীগঞ্জে “শাহজাদপুর প্রিমিয়ার লিগ-২০২৬” এর শুভ উদ্বোধন অনুষ্ঠিত নোয়াখালীর কোম্পানীগঞ্জে ট্রান্সফরমার চুরি চেষ্টা: ভাঙারি ব্যবসায়ী আটক  জাতীয় সংসদে আরও ১০টি বিল পাস ডাচ্‌-বাংলা ব্যাংকের জনসংযোগ ও ব্র্যান্ড স্পেশালিস্ট বিভাগের প্রধান ও এক্সিকিউটিভ ভাইস চেয়ারম্যান হলেন নজরুল ইসলাম   বিজ্ঞান মেলায় প্রথম স্থান অর্জন করলেন চন্দিয়া মহিলা কলেজ  সাউদার্ন ইউনিভার্সিটিতে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বিষয়ক সেমিনার অনুষ্ঠিত রাঙ্গাবালীতে বেশি দামেও মিলছে না জ্বালানি তেল

ফটিকছড়িতে সংবর্ধনা পেল ১১’শ মুক্তিযোদ্ধা

বাংলাদেশ নামক রাষ্ট্র বিনির্মানে অতন্দ্র প্রহরী মুক্তিযোদ্ধারা- এমপি ভান্ডারী

মোস্তফা কামরুল, ফটিকছড়ি (চট্টগ্রাম) প্রতিনিধি
  • আপডেট টাইম : শুক্রবার, ১৭ ডিসেম্বর, ২০২১
  • ২৯৬ বার

ফটিকছড়ি সাংসদ ও বাংলাদেশ তরিকত ফেডারেশনের চেয়ারম্যান আলহাজ্ব সৈয়দ নজিবুল বশর মাইজভান্ডারি এমপি বলেছেন, বঙ্গবন্ধুর নেতৃত্ত্বে বাংলাদেশ নামক রাষ্ট্র বিনির্মানে যারা অতন্দ্র প্রহরী হিসেবে কাজ করে গেছেন তারাই হলেন দেশ স্বাধিকার আন্দোলনের অগ্র সৈনিক মুক্তিযোদ্ধারা। এই বীর মুক্তিযোদ্ধা ও মুক্তিযোদ্ধা পরিবারকে সংবর্ধনা দিতে পেরে আজ আমরা গর্বিত।

১৬ ডিসেম্বর বৃহস্পতিবার গৌরবদীপ্ত বিজয়ের ৫০ বছর পূর্তিতে চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

উপজেলা নির্বাহী অফিসার মহিনুল হাসানের সভাপতিত্ত্বে এতে বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান এইচ এম আবু তৈয়ব, সাবেক উপজেলা চেয়ারম্যান এটিএম পেয়ারুল ইসলাম, আফতাব উদ্দীন চৌধুরী, আওয়ামীলীগ সভাপতি গোলাপুর রহমান, সাধারণ সম্পাদক নাজিম উদ্দীন মুহুরী, এসি ল্যান্ড এস এম আলমগীর, ওসি ফটিকছড়ি রবিউল ইসলাম, ওসি ভূজপুর হেলাল উদ্দীন।

এসময় উপজেলা ভাইস চেয়ারম্যান জেবুন নাহার মুক্তা, সালামত উল্লাহ শাহিন, পৌর মেয়র ইসমাইল, মুক্তিযোদ্ধা ও মরহুম মুক্তিযোদ্ধাদের পরিবারের সদস্য, জনপ্রতিনিধি, সাংবাদিক ও সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net