ঢাকা   ০১:৩১:২৬ এএম, মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ০২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
চৌদ্দগ্রামে সরকারি কর্মকর্তাদের সঙ্গে এনসিপি নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় ইনসাফ হাউজিং অ্যান্ড ডেভেলপার্স লিমিটেডের ২৫ বছরপূর্তি উৎসব  মাগুরায় কাজীদের অধিক্ষেত্র বহাল রাখার দাবিতে কলম বিরতি ও অবস্থান কর্মসূচি পালন মাগুরায় ১ হাজার ১২০মিলি লিটার মদসহ পুলক বিশ্বাস (৫৬) নামে ১ জন গ্রেফতার আন্তমন্ত্রণালয় বৈঠকে সিদ্ধান্ত বিজয় দিবসে দেশজুড়ে থাকবে নিশ্ছিদ্র নিরাপত্তা বলয় নিকারের সভায় নতুন দুই থানা ও দুই পৌরসভা গঠনের অনুমোদন কুমিল্লায় প্রতিষ্ঠা করা হবে বিকেএসপি: যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক মরহুম এ কে এম ফজলুল কাদের চৌধুরী চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা পাঁচ দফা দাবিতে কক্সবাজারে নিকাহ রেজিস্ট্রারদের কর্মবিরতি মানববন্ধন ও অবস্থান কর্মসূচি মুসলিমপাড়া মারকাজুল হুদা মাদরাসা ও নূরানী কিন্ডার গার্টেন’র অভিভাবক সভা ও পুরষ্কার বিতরণ অনুষ্ঠিত

ভয়েস ফর গ্লোবাল বাংলাদেশীদের বিজয়ের সুবর্ণজয়ন্তী পালন ও প্রবাসে মুক্তিযুদ্ধের সংগঠকদের ৫০ জনের তালিকা প্রকাশ

আমিনুল ইসলাম মুকুল, যুক্তরাজ্য: থেকে।।
  • আপডেট টাইম : রবিবার, ১৯ ডিসেম্বর, ২০২১
  • ৫৫৯ বার
  • ৮ মিনিট পড়ার সময়
  • ফন্ট:

প্রবাসে মুক্তিযুদ্ধের সংগঠকদের সম্মাননা ও স্বীকৃতির মাধ্যমে সকল প্রবাসীদের সম্মানিত করার উদ্যোগ নিয়েছে লন্ডনভিত্তিক প্রবাসী অধিকার সংগঠন ভয়েস ফর গ্লোবাল বাংলাদেশীজ। বিজয়ের সুবর্ণজয়ন্তী উদযাপনকালে গত বৃহস্পতিবার ১৬ ডিসেম্বর লন্ডন থেকে এক ভার্চুয়াল সভার মাধ্যমে এই তালিকা প্রকাশ করা হয়েছে।

অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত ও পরে শহীদদের রুহের মাগফিরাত কামনা করে দোয়া পরিচালনা করেন প্রফেসর আব্দুল কাদের সালেহ।
ভয়েস ফর গ্লোবাল বাংলাদেশী এর চেয়ার ড. হাসনাত এম হোসাইন এমবিই ও ডিজি ওহিদ আহমেদ এই উপলক্ষে বলেন, ডিসেম্বর আমাদের বিজযের মাস । মহান মুক্তিযুদ্ধে মাতৃভূমির এই বিজযের জন্য অসংখ্য প্রবাসীদের আত্মত্যাগ আর অবদান জাতি কোনদিন ভুলতে পারে না। ভয়েস ফর গ্লোবাল বাংলাদেশিজ’এর পক্ষ থেকে বিজয়ের ৫০ বছরের এই দিনে ৫০ জন প্রবাসীর প্রথম তালিকা প্রকাশ করে আমরা সকল প্রবাসীদের আত্মত্যাগের প্রতি শ্রদ্ধা, ভালোবাসা ও সম্মান প্রদর্শন করছি। পর্যায়ক্রমে দল মত নির্বিশেষে মুক্তিযুদ্ধে বিশ্ব জনমত গঠনে তাঁদের অকৃত্রিম অবদানকে স্বীকৃতি প্রদান করা হবে। সংস্থার পক্ষ থেকে মার্চ ২০২২ লন্ডনে আনুষ্ঠানিকভাবে এই সম্মাননা প্রদান করা হবে বলে জানানো হয়েছে।

প্রথম পর্যায়ে প্রকাশিত এই তালিকায় রয়েছেন, বিচারপতি আবু সাঈদ চৌধুরী, ডা. জাফরুল্লাহ চৌধুরী, যুক্তরাষ্ট্র থেকে শাহ এএমএস কিবরিয়া, এ এম এ মুহিত, লন্ডন থেকে স্যার ফজলে হাসান আবেদ, গৌছ খান, মিসেস লুলু বিলকিস বানু, ফেরদৌস রহমান, তাসাদ্দুক আহমেদ, আব্দুল মতিন চৌধুরী (ম্যানচেস্টার), ওয়াহিদ উদ্দিন আহমেদ কুতুব (নিউক্যাসল) , শেখ আব্দুল মান্নান, সৈয়দ আবদুর রহমান (বার্মিংহাম), আলহাজ্ব সামসুদ্দিন আহমেদ এমবিই (চেষ্টার),লন্ডন থেকে আলহাজ্ব জিল্লুল হক , আলহাজ্ব মিম্বর আলী, কবি দবিরুল ইসলাম চৌধুরী এমবিই (সেন্ট আলবন্স), , সিরাজুর রহমান, ড. কবির চৌধুরী, হাফিজ মজির উদ্দিন, সুলতান মাহমুদ শরীফ, ব্যারিস্টার মওদুদ আহমদ, খন্দকার মোশাররফ হোসেন, আতাউর রহমান খান, তোজম্মেল হক (টনি হক), ওয়ালী আশরাফ (জনমত), শামসুল আলম চৌধুরী প্রমূখ।

ভয়েস ফর গ্লোবাল বাংলাদেশের ডিজি ওহিদ আহমেদের পরিচালনায় সংগঠনের কর্মকর্তাদের মধ্যে নিউক্যাসেল থেকে প্রবাসে মুক্তিযুদ্ধের সংগঠকদের তালিকা প্রণয়ন কমিটির চেয়ারম্যান সৈয়দ নাদির আজিজ দারাজ, ট্রেজারার মাহতাব মিয়া, লন্ডন থেকে মিডিয়া ডিরেক্টর কে এম আবু তাহের চৌধুরী, প্রফেসর আব্দুল কাদের সালেহ, ওয়াশিংটন থেকে শরাফত হোসেন বাবু, নিউইয়র্ক থেকে হাসান আলী, সংগঠনের ভাইস চেয়ার মাহিদুর রহমান, ইন্টারন্যাশনাল রিলেশনস ডিরেক্টর শামসুল আলম লিটন প্রমুখ বক্তব্য রাখেন। এছাড়া অন্যান্যের মধ্যে আলোচনায় অংশ নেন, লন্ডন বাংলা প্রেসক্লাবের সভাপতি এমাদুল হক চৌধুরী, সাংবাদিক আমিনুল ইসলাম মুকুল, কানাডার মন্ট্রিয়াল থেকে লেখক গবেষক মাহমুদ হাসান, অস্ট্রেলিয়া থেকে প্রফেসর হুমায়ের চৌধুরী, মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরে থেকে মাহবুব আলম শাহ, ডা. ওয়াহিদুল আলম, সাংবাদিক এনামুল হক চৌধুরী ও জার্মানি থেকে মুক্তিযোদ্ধা আনোয়ারুল কবির প্রমুখ।
ভয়েস ফর গ্লোবাল বাংলাদেশীজ’এর উদ্যোগে বিজয় দিবস উদযাপন অনুষ্ঠানে ডাক্তার জাফরুল্লাহ চৌধুরী আয়োজকদের ধন্যবাদ জানিয়ে বলেন, স্বাধীনতার ৫০ বছর পর এই কাজটি অত্যন্ত জরুরী।

প্রবাসীদের বিশেষ করে বিলাতের মানুষের প্রত্যেকের অবদান একটা প্রামাণ্য দলিল হিসেবে সংরক্ষণ করা দরকার। এতে অতীতের পাশাপাশি বর্তমান ও ভবিষ্যৎ প্রজন্ম বাংলাদেশের অগ্রযাত্রায় ভূমিকা রাখতে উৎসাহিত হবে। তিনি বলেন, যুক্তরাজ্য প্রবাসীরা ৬৯-এ বিলেত থেকে চাঁদা তুলে আইনজীবী না পাঠালে হয়তো তখনই পাকিস্তানীরা মুজিব ভাইকে ফাঁসি দিয়ে দিতো। তাহলে হয়তো আজকের ইতিহাস হতো অন্যরকম।ডাক্তার জাফরুল্লাহ চৌধুরী লন্ডন প্রবাসীদের সম্মিলিত উদ্যোগে যুক্তরাজ্যে কোন একটি বিশ্ববিদ্যালয়ে মুক্তিযুদ্ধ গবেষণায় একটি প্রোগ্রাম চালু করার আহ্বান জানান। এছাড়া বাংলাদেশের প্রতিটি গ্রামে শহীদ মুক্তিযোদ্ধাদের নামের তালিকা দিয়ে স্মৃতিসৌধ গড়ার জন্য সংশ্লিষ্ট সকলকে এগিয়ে আসার আহ্বান জানান।
জাতীয় সঙ্গীত পরিবেশনে সকলে অংশ নেন। পরে সঙ্গীত শিল্পী সাদিকুর রহমানের গান, হাসান মাহমুদ ও নাদির দারাজের কবিতা পাঠের মধ্য দিয়ে অনুষ্ঠিত হয় বিজয়ের সুবর্ণ জয়ন্তী’র জমজমাট ও প্রাণবন্ত সাংস্কৃতিক অনুষ্ঠান।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি