1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
মাগুরা শ্রীপুরের নির্বাচন হবে একটি মডেল নির্বাচন -পুলিশ সুপার, মাগুরা - দৈনিক শ্যামল বাংলা
মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১২:০৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
এলজিআরডি মন্ত্রীর সাথে সাইবার ইউজার দলের নেতৃবৃন্দের সাক্ষাৎ  নাঙ্গলকোটে ভূয়া বিএমডিসি রেজিস্ট্রেশন নম্বর ব্যবহার করে চিকিৎসা সেবা প্রদান : জনস্বাস্থ্যের জন্য ভয়াবহ হুমকি ২২ অবৈধ পেমেন্ট প্ল্যাটফর্ম চিহ্নিত করল বাংলাদেশ ব্যাংক ছাত্রদের আন্দোলনের মুখে সার্বিয়ার প্রেসিডেন্টের পদত্যাগ সাংবাদিকরা সাইবার সুরক্ষা আইনের শিকার হোক, সেটা আমরা চাই না: স্বরাষ্ট্রমন্ত্রী মাগুরার মহম্মদপুরে প্রথম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপের  উদ্বোধন  ঐতিহ্য, সংস্কৃতি ও গৌরবের বার্তা নিয়ে লন্ডনে ‘চট্টগ্রাম উৎসব ২০২৬’ স্বার্থ সংরক্ষণে জাতীয় পর্যায়ে কৃষকদের কেন্দ্রীয় সংগঠন গড়ে তোলার আহ্বান রাষ্ট্রপতির মৌডুবী ইউনিয়ন পরিষদ নির্বাচনে দলীয় সমর্থন প্রত্যাশী যুবদল নেতা লিটু গাজী প্লাস্টিক বর্জ্য থেকে সবুজ ভবিষ্যৎ গড়ার উদ্যোগ ‘রিলিফ’ বাস্তবায়ন করল জেসিআই ঢাকা ডায়নামিক

মাগুরা শ্রীপুরের নির্বাচন হবে একটি মডেল নির্বাচন -পুলিশ সুপার, মাগুরা

মোঃ সাইফুল্লাহ ;
  • আপডেট টাইম : সোমবার, ১৩ ডিসেম্বর, ২০২১
  • ৫২০ বার

মাগুরার পুলিশ সুপার মোহাম্মদ জহিরুল ইসলাম বলেন মাগুরার শ্রীপুরের নির্বাচন হবে একটি আদর্শ ও মডেল নির্বাচন। ইউনিয়ন পরিষদ নির্বাচন হবে সুষ্ঠু ও নিরপেক্ষ, এর বাইরে ভাবার কোনো সুযোগ নেই।
পেশি শক্তি নয়, মানুষকে ভালোবেসে ভোট নিন। কোন প্রকার নির্বাচনী আচরণ বিধি লঙ্ঘন করলে তার বিরুদ্ধে নির্বাচনী আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে।
তিনি ১৩ ডিসেম্বর সোমবার মাগুরার শ্রীপুর থানা চত্বরে আয়োজিত ‘ওপেন হাউজ ডে’র আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।

শ্রীপুর থানা অফিসার ইনচার্জ সুকদেব রায়ের সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন শ্রীপুর উপজেলা আওয়ামীলীগের সভাপতি আবুল কালাম আজাদ, সাধারণ সম্পাদক ও নাকোল ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামীলীগ মনোনীত চেয়ারম্যান পদপ্রার্থী হুমাউনুর রশিদ মুহিত, সহ-সভাপতি ও সদর ইউনিয়নে আওয়ামীলীগের মনোনীত চেয়ারম্যান পদপ্রার্থী চেয়ারম্যান মোঃ মসিয়ার রহমান, নাকোল ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও স্বতন্ত্র চেয়ারম্যান পদপ্রার্থী মোঃ শাহজাহান মিয়া, শ্রীকোল ইউনিয়নের সাবেক ও স্বতন্ত্র চেয়ারম্যান পদপ্রার্থী কুতুবুল্লাহ হোসেন মিয়া কুটি, কাদিরপাড়া ইউনিয়নের স্বতন্ত্র চেয়ারম্যান পদপ্রার্থী সাংবাদিক আয়ুব হোসেন খান, আমলসার ইউনিয়নে আওয়ামীলীগ মনোনীত পদপ্রার্থী সেবানন্দ বিশ্বাসসহ অন্যান্য নেতৃবৃন্দ।

থানার ওসি (তদন্ত) বোরহান উদ্দিন আহম্মেদ এর সঞ্চালনায় অনুষ্ঠানে উপজেলার ৮টি ইউনিয়নের চেয়াম্যান, সংরক্ষিত মহিলা সদস্য ও সাধারণ সদস্য পদপ্রার্থীগণ অংশগ্রহণ করেন।
উল্লেখ্য আগামী ২৬ ডিসেম্বর শ্রীপুর উপজেলার ৮টি ইউনিয়নে নির্বাচন অনুষ্ঠিত হবে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net