1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
রাজবাড়ি জুট মিলে" ভয়াবহ আগুন। কয়েকশ কোটি টাকার ক্ষতি। - দৈনিক শ্যামল বাংলা
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ১০:৫৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
মুছাপুর রেগুলেটর নির্মাণে ৭৫১কোটি টাকার প্রকল্প অনুমোদন, প্রধানমন্ত্রী, মন্ত্রী, এমপিকে অভিনন্দন: এলাকায় মিষ্টি বিতরণ  আনোয়ারায় মাদক সেবনের দায়ে তিনজন কারাদণ্ড মাগুরায় ভূতুরে বিল! পল্লী বিদ্যুতের জিএম বরখাস্ত! বিদ্যুৎমন্ত্রীর দুঃখ প্রকাশ মাগুরায় প্রতিবন্ধী ও স্বামীহারা সাহিদা বেগম ক্যান্সারে আক্রান্ত! অর্থাভাবে ধুঁকে ধুঁকে মৃত্যুর প্রহর গুনছে জলজ জীববৈচিত্র্য রক্ষায় সরকারি উদ্যোগের পাশাপাশি জনগণের সক্রিয় অংশগ্রহণ প্রয়োজন – জেলা প্রশাসক চট্টগ্রাম  নবীগঞ্জে কৃতি শিক্ষার্থীদের মাঝে মেধা বৃত্তি প্রদান  মাগুরায় জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের আয়োজন বিষয়ে প্রেস ব্রিফিং অনুষ্ঠিত  দেশে বিনিয়োগ বৃদ্ধি ও রোহিঙ্গা প্রত্যাবাসনে চীনের প্রতি সহায়তার আহ্বান রাষ্ট্রপতি রাশিয়ার বোমারু বিমান বিধ্বস্ত, নিহত ৬ মুছাপুর রেগুলেটর নির্মাণে ৭৫১ কোটি টাকার প্রকল্প অনুমোদন: কোম্পানীগঞ্জ উপজেলা বিএনপির সংবাদ সম্মেলন 

রাজবাড়ি জুট মিলে” ভয়াবহ আগুন। কয়েকশ কোটি টাকার ক্ষতি।

নেহাল আহমেদ, রাজবাড়ী
  • আপডেট টাইম : শুক্রবার, ১০ ডিসেম্বর, ২০২১
  • ৩০১ বার

রাজবাড়ীতে “রাজবাড়ি জুট মিলে ভয়াবহ আগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। শুক্রবার(১০ ডিসেম্বর) সকাল ৬ টার কিছুক্ষণ পর রাজবাড়ী সদর উপজেলার আলাদিপুর এলাকার এই জুট মিলে উৎপাদন কারখানায় আগুন লাগে। উৎপাদন কারখানার ১ নং ইউনিটে তেলের ইমালমন ট্যাংঙ্কি থেকে আগুনের সূত্রপাত ঘটে বলে প্রাথমিক ভাবে জানা গেছে। তিন হাজার শ্রমিকের রুটি রোজগারের আশ্রয়টুকু পুড়ে যাওয়ার তাদের চোখে মুখে অন্ধকার। রাজবাড়ী আল্হাদীপুর অবস্থিত ২০১১ সালে যাত্রা শুরু করে আজ জেলার প্রতিষ্ঠিত জুট মিল হিসাবে পরিচিত।

হঠাৎ ভোর ছ টার দিকে আগুনের সূত্রপাতের সাথে মুহুর্তেই ধ্বংশ হয়ে যায় তিনটি ইউনিটের প্রধান ইউনিট টা।৪৮ ফ্রেমের এই ইউনিটে প্রতিদিন সত্তর টন সুতা উৎপাদন হতো।প্রায় তিন হাজার শ্রমিকের ভাগ্য অনিশ্চয়তার মুখে পড়ে কারা নিরুউপায় হয়ে পড়েছে।শুক্রবার হওয়ার কারনে মিলটি বন্ধ থাকার কারনে কোন হতাহতের ঘঠনা ঘটেনি।
খবর পেয়ে ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে কাজ করে রাজবাড়ী ফায়ার সার্ভিসের একটি ইউনিট। কিছুক্ষণ পর এই আগুন নিয়ন্ত্রণে যুক্ত হয় আরও ৫ টি ইউনিট।

বৃহত্তর ফরিদপুর ইউনিটের সহকারী পরিচালক মো.নজরুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, দুই ঘন্টার চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে এনেছি। তবে সম্পূর্ণরুপে আগুন নেভাতে ইউনিট গুলো কাজ করে যাচ্ছে।
তবে ফায়ার সার্ভিসের এই দাবির প্রতি ক্ষোভ জানিয়েছেন মিলের মিলের মালিক ও শ্রমিকরা।

অতিরিক্ত পুলিশ সুপার মো.সালাউদ্দিন শেখ বলেন, এটি একটি শিল্প কারখানা হওয়ার কারণে আমাদের পুলিশ সদস্যরা নিরাপত্তা ও আইনশৃঙ্খলা রক্ষায় কাজ করে যাচ্ছেন।রির্পোট লেখা পর্যন্ত কোন তদন্ত কমিটি গঠন করা হয়নি। ক্ষয়ক্ষরিত সঠিক পরিমান ও নির্নয় করা সম্ভব হয় নি।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net