1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
রাণীশংকৈলে সড়ক দুর্ঘটনায় নিহত-১ ও আহত -১ - দৈনিক শ্যামল বাংলা
শনিবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৬:০৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
কুমিল্লা-১১ (চৌদ্দগ্রাম) আসনে জামায়াতের নায়েবে আমীর ডা. তাহের বিজয়ী ৫৫ হাজার ভোটের ব্যবধানে কুমিল্লা -৯ আসনে বিএনপির আবুল কালাম বিজয়ী  জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে ৫৯ দশমিক ৪৪ শতাংশ ভোট পড়েছে : ইসি  হবিগঞ্জ-১ (নবীগঞ্জ-বাহুবল) আসনে বিএনপির প্রার্থী বিশিষ্ট অর্থনীতিবিদ ড. রেজা কিবরিয়ার বিশাল জয় রাঙ্গাবালীতে শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ মহা আনন্দের ও মুক্তির দিন, নতুন বাংলাদেশ গড়ার ঐতিহাসিক সুযোগ : প্রধান উপদেষ্টা ভোলায় ককটেলের বিস্ফোরণ ঘটিয়ে ভোটকেন্দ্র থেকে ব্যালট পেপার ছিনতাই ঈদগাঁওয়ে আচরণবিধি ভঙ্গের দায়ে  যৌথবাহিনীর হাতে আটক-৭ ঈদগাঁওয়ে পাহাড়ের ঢালু থেকে বৃদ্ধের লাশ উদ্ধার টাকাসহ আটক নিয়ে যা বলছে জামায়াত

রাণীশংকৈলে সড়ক দুর্ঘটনায় নিহত-১ ও আহত -১

আরথান আলী , ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি:-
  • আপডেট টাইম : বুধবার, ৮ ডিসেম্বর, ২০২১
  • ৩৭০ বার

রাণীশংকৈল ও পীরগঞ্জ মহাসড়কের বেলতলি ফিলিং স্টেশনের পার্শ্বে গতকাল (৮ ডিসেম্বর) সকাল ৭টায় সিএনজি ও নাইট-কোচ সংঘর্ষে একজন মহিলা নিহত হয়েছে৷ এবং একজন আহত হয়ে রাণীশংকৈল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায় , সড়ক দুর্ঘটনায় নিহত মহিলা সাফেদা (৪৫)
হরিপুর উপজেলার বকুয়া গ্রামের হাসান আলীর স্ত্রী। এবং আহত ব্যক্তি বলিদ্ধারা গ্রামের রমেশ চন্দ্রের পুত্র নবীন(৪৭)।

এস আই খাজিম উদ্দিন জানান, এ ঘটনায় সি এন জি গাড়ীটিকে আটক করা হয়েছে কিন্তু ঘাতক কোচটি পালিয়ে যেতে সক্ষম হয়েছে। তবে স্থানীয় ভাবে জানাযায়, কোচটির নাম রোজিনা লাক্সারি হিনো কোচ সার্ভিস।

এ বিষয়ে রাণীশংকৈল থানা অফিসার্স ইনচার্জ এস এম জাহিদ ইকবাল দুর্ঘটনায় মৃত‍্যুর বিষয়টি নিশ্চিত করে জানান নিহত ব‍্যক্তির স্বজনদের কোন অভিযোগ না থাকায় লাশ হস্তান্তর করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net