ঢাকা   ০২:১২:৫৭ এএম, মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ০২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
চৌদ্দগ্রামে সরকারি কর্মকর্তাদের সঙ্গে এনসিপি নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় ইনসাফ হাউজিং অ্যান্ড ডেভেলপার্স লিমিটেডের ২৫ বছরপূর্তি উৎসব  মাগুরায় কাজীদের অধিক্ষেত্র বহাল রাখার দাবিতে কলম বিরতি ও অবস্থান কর্মসূচি পালন মাগুরায় ১ হাজার ১২০মিলি লিটার মদসহ পুলক বিশ্বাস (৫৬) নামে ১ জন গ্রেফতার আন্তমন্ত্রণালয় বৈঠকে সিদ্ধান্ত বিজয় দিবসে দেশজুড়ে থাকবে নিশ্ছিদ্র নিরাপত্তা বলয় নিকারের সভায় নতুন দুই থানা ও দুই পৌরসভা গঠনের অনুমোদন কুমিল্লায় প্রতিষ্ঠা করা হবে বিকেএসপি: যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক মরহুম এ কে এম ফজলুল কাদের চৌধুরী চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা পাঁচ দফা দাবিতে কক্সবাজারে নিকাহ রেজিস্ট্রারদের কর্মবিরতি মানববন্ধন ও অবস্থান কর্মসূচি মুসলিমপাড়া মারকাজুল হুদা মাদরাসা ও নূরানী কিন্ডার গার্টেন’র অভিভাবক সভা ও পুরষ্কার বিতরণ অনুষ্ঠিত

লালমনিরহাটে ট্রেনের ধাক্কায় এক বৃদ্ধের মৃত্যু

লাভলু শেখ, স্টাফ রিপোর্টার, লালমনিরহাট থেকে
  • আপডেট টাইম : সোমবার, ১৩ ডিসেম্বর, ২০২১
  • ৩৯৪ বার
  • ২ মিনিট পড়ার সময়
  • ফন্ট:

লালমনিরহাটের আদিতমারী উপজেলার পূর্ব দৈলজোর এলাকায় ট্রেনের ধাক্কায় শতবর্ষী এক বৃদ্ধের মৃত্যু ঘটেছে। সোমবার ১৩ ডিসেম্বর সকাল ৯ টার দিকে এ দূর্ঘটনা ঘটে। নিহত ব্যক্তির নাম ইয়াকুব আলী (৯৫)।

তিনি লালমনিরহাটের আদিতমারী উপজেলার সাপ্টিবাড়ী ইউনিয়নের পূর্ব দৈলজোর এলাকার বাসিন্দা। এলাকাবাসী সূত্রে জানা গেছে, নিহত ব্যক্তি সোমবার সকালে তার ছোট ছেলের বাড়ি থেকে খাওয়া দাওয়া শেষে নিজ বাড়ি ফিরছিলেন। স্থানীয়রা জানায়, ওই ব্যক্তি কানে কম শুনতো। ট্রেন আসার শব্দ শুনতে না পারায়। ট্রেনের সাথে ধাক্কা লেগে তার মৃত্যু ঘটে। পরিবারের লোকজন জানান, ট্রেনের ধাক্কায় বৃদ্ধের মৃত্যুর বিষয়টি রেল কর্তৃপক্ষকে জানানো হয়েছে।
লাভলু শেখ, লালমনিরহাট।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি