1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
লালমনিরহাটে মুক্ত দিবস পালিত - দৈনিক শ্যামল বাংলা
শুক্রবার, ২৬ জুন ২০২৬, ০২:৪২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
নাঙ্গলকোট পৌরসভার ‘গুপ্ত বাজেট’ নিয়ে প্রশ্ন চন্দনাইশ থেকে নিখোঁজ শিক্ষার্থীকে উদ্ধার করেছে থানা পুলিশ চন্দনাইশ উপজেলায় মাধ্যমিক স্কুল, কলেজ, মাদ্রাসা ও কারগরি শিক্ষা প্রতিষ্ঠানের শ্রেষ্ঠ শিক্ষক ও শিক্ষার্থীদের মাঝে পুরষ্কার বিতরণ বাল্য বিবাহ রোধে ইউএনও’র ব্যতিক্রমী উদ্যোগ ভয়েস অফ গার্লস টিম গঠন  চবি ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজ এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান মাগুরার শ্রীপুরে ওয়ালটন প্লাজার উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত  নতুন প্রাণ পাচ্ছে ‘সততা স্টোর’ কক্সবাজারে ১৮টি শিক্ষাপ্রতিষ্ঠানে দুদকের অর্থ বরাদ্দ চট্টগ্রামের বেসরকারি হাসপাতালে প্রতিদিন চিকিৎসাসেবা নেয় ২০ হাজার রোগী স্কুল পর্যায়ে দূর্নীতি বিরোধী বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হাটহাজারীতে এশিয়ার পরবর্তী অর্থনৈতিক বিস্ময়ে চীনা বিনিয়োগকারীদের যৌথ রূপকার হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর 

লালমনিরহাটে মুক্ত দিবস পালিত

লাভলু শেখ স্টাফ রিপোর্টার লালমনিরহাট।
  • আপডেট টাইম : সোমবার, ৬ ডিসেম্বর, ২০২১
  • ৩৩২ বার

গতকাল সোমবার ০৬ ডিসেম্বর ২০২১ইতারিখ লালমনিরহাট মুক্ত দিবস বিভিন্ন কর্মসূচির মধ্যদিয়ে পালিত হয়েছে। ১৯৭১ সালের ওই দিনে লালমনিরহাট জেলা পাকিস্তানী হানাদার মুক্ত হয়েছিল। ১৯৭১ সালের ওই দিনে সূর্যোদয়ের সাথে সাথে বাংলার বীর সেনানী মুক্তিযোদ্ধারা জয় বাংলা শ্লোগান দিয়ে বিজয়ের পতাকা উড়িয়ে ছিলেন। বাংলাদেশ রেলওয়ে বিভাগীয় শহর খ্যাত লালমনিরহাট ছিল বিহারী অধ্যুষিত এলাকা। এদের সহযোগিতায় পাকিস্তানী হানাদাররা নির্বিচারে নির্মমভাবে শুধু হত্যাযজ্ঞ চালিয়ে ক্ষান্ত হননি, তারা বাঙ্গালী নারী-শিশুদের পৈশাচিক নির্যাতন করে হত্যা করেছিল। তৎকালীন প্রভাবশালীরা তৈরি করেছিল রাজাকার বাহিনী। পাকিস্তানী হানাদারদের দোসররা চালিয়েছিল ব্যাপক লুটপাট। বীর মুক্তিযোদ্ধাদের বুলেটের আঘাত আর রনকৌশলে ৬ ডিসেম্বর পাকিস্তানী হানাদার বাহিনী ও তাদের দোসররা তিস্তা বাংলাদেশ রেলওয়ে সেতু পাড়ি দিয়ে লালমনিরহাট ছাড়তে বাধ্য হয়। ওই দিন সূর্যোদয়ের সাথে সাথেই জয় বাংলা শ্লোগানে মুখরিত হয়েছিল লালমনিরহাট। তারা উড়িয়েছিল স্বাধীনতার লাল সবুজের বিজয়ের পতাকা। জাতীয় বিজয়ের ১০দিন পূর্বেই লালমনিরহাট পাকিস্তানী হানাদার মুক্ত হওয়া এ জেলার মানুষের সংগ্রামী আত্মত্যাগের পরিণতি। ফলে ৬ ডিসেম্বর বর্তমান লালমনিরহাট জেলার ভৌগলিক সীমানা পাকিস্তানী বাহিনী মুক্ত হয়। তাই দিবস টি স্মরনে বিভিন্ন কর্মসূচী পালন করেছেন জেলা প্রশাসনসহ বিভিন্ন সংগঠন। এবারে ৫০তম লালমনিরহাট মুক্ত দিবস পালিত হয়। জেলার প্রতিটি উপজেলার প্রধান প্রধান সড়কে মুক্ত দিবস উপলক্ষে তোরণ নির্মাণ করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net