1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
শ্রীপুরে ভূয়া ম্যাজিস্ট্রেট আটক থানায় মামলা - দৈনিক শ্যামল বাংলা
সোমবার, ২৩ ফেব্রুয়ারী ২০২৬, ১২:৪৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
২১ নারীসহ জামায়াতের ৮৮ কর্মপরিষদ সদস্যের তালিকা প্রকাশ বায়েজিদ আরেফিন নগরে নির্মাণাধীন ভবন দখলের অভিযোগ কাগতিয়ার বিরুদ্ধে  ঈদগাঁওয়ে ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন ঈদগাহ আদর্শ উচ্চ বিদ্যালয়ে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন নবীনগরের মেঘনায় বালু সন্ত্রাসীদের সাথে গ্রামবাসীর সংঘর্ষ, গুলিবিদ্ধ ৭ প্রধানমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ ভাষা শহীদদের প্রতি জাতির শ্রদ্ধাঞ্জলি  আনোয়ারা পেশাজীবী ঐক্যজোটের উদ্যোগে ইফতার মাহফিল ও গুণীজন সমাবেশ  ঢাকার মিরপুর “ল” কলেজে ২১ ফেব্রুয়ারী ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত কুমিল্লা অঞ্চলে কৃষি উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রেখেছিলেন ড. আখতার হামিদ খান— কৃষি মন্ত্রী

শ্রীপুরে ভূয়া ম্যাজিস্ট্রেট আটক থানায় মামলা

শ্রীপুর (গাজীপুর) মোঃ ফজলে মমিন
  • আপডেট টাইম : রবিবার, ১২ ডিসেম্বর, ২০২১
  • ৪০২ বার

নিজেকে ডেপুটি ম্যাজিষ্ট্রেট পরিচয় দেওয়ার অভিযোগে আশরাফুল আলম(৩৫) নামে এক যুবককে আটক করেছে পুলিশ। অভিযুক্ত আশরাফুল নিজেকে এলাকায় কখনো এসবি, কখনো ডিএসবি, ডিবি, আবার কখনো ডেপুটি ম্যাজিষ্ট্রেট পরিচয় দিয়ে থাকে। শনিবার রাতে স্থানীয় জনতা তাকে আটক করে। খবর পেয়ে উপজেলার সহকারী কমিশনার (ভূমি) উজ্জ্বল কুমার হাওলাদার ঘটনাস্থল থেকে ওই যুবককে আটক করে পুলিশে সোপর্দ করে। অভিযুক্ত আশরাফুল গাজীপুর জেলার শ্রীপুর উপজেলার বরমী ইউনিয়নের মাইজপাড়া গ্রামের মোঃ শহিদ আলীর ছেলে। এ ঘটনায় শ্রীপুর থানায় হারুন-অর-রশিদ বাদী হয়ে মামলা দায়ের করেছেন।

জানা যায়, আশরাফুল এলাকায় দীর্ঘ দিন যাবৎ এসবি, ডিএসবি, ডিবি, ডেপুটি ম্যাজিষ্ট্রেট পরিচয় দিয়ে সাধারণ মানুষকে হয়রানী করে আসছে। উপজেলার নিমাইচালা গ্রামের হারুন অর রশিদের নিকট তার এক সহযোগিকে নিয়ে নিজেকে ডেপুটি ম্যাজিষ্ট্রেট পরিচয় দিয়ে ১ লাখ ৫০ হাজার টাকা দাবী করেন। এছাড়া ১১ ডিসেম্বর সন্ধ্যা ৭ টার দিকে বরমী ইউনিয়নের গোলাঘাট বাজার এলাকায় জনৈক শোভন বেপারীর সাথে ডেপুটি ম্যাজিষ্ট্রেট পরিচয় প্রদান করে। তাৎক্ষনিক শোভন বেপারী ও গোলাঘাট বাজারের লোকজন জড়ো হয়ে এ বিষয়ে প্রতিবাদ করে। এতে ডেপুটি ম্যাজিষ্ট্রেট ক্ষিপ্ত হলে স্থানীয় লোকজন তাকে আটক করে শ্রীপুরের উপজেলা নির্বাহী অফিসারকে ঘটনাটি জানায়। উপজেলা সহকারী কমিশনার (ভূমি) উজ্জ্বল কুমার হালদার শনিবার রাতেই ঘটনস্থলে অভিযান চালিয়ে ডেপুটি ম্যাজিষ্ট্রেট পরিচয়দানকারী আশরাফুলকে আটক করে পুলিশে সোপর্দ করেন। এ ঘটনায় হারুন-অর-রশিদ বাদী হয়ে আশরাফুল ও তার সহযোগী মোঃ ফারুক ঢালীর বিরুদ্ধে শ্রীপুর থানায় মামলা দায়ের করেন।

মামলার তদন্ত কর্মকর্তা শ্রীপুর থানার উপ-পরিদর্শক নাইমুল হক জানান, ভূয়া ডেপুটি ম্যাজিষ্ট্রেট আটকের ঘটনায় মামলা হয়েছে। অভিযুক্ত আশরাফুলকে আদালতে প্রেরণ করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net