1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
সাংবাদিকদের মর্যাদা প্রতিষ্ঠা ও অধিকার আদায়ের সংগ্রামে সবাইকে ঐক্যবব্ধ হতে হবে - দৈনিক শ্যামল বাংলা
সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ০৯:৩০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
মাগুরার শ্রীপুরে কালবের উদ্যোগে মিউচ্যুয়াল এইড সার্ভিসেস ও লাইফ সেভিংসের বেনিফিট প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত নোয়াখালীর কোম্পানীগঞ্জে নিখোঁজের একদিন পর বাড়ির সামনের পুকুর থেকে যুবকের লাশ উদ্ধার  মাগুরার শ্রীপুরে কালবের উদ্যোগে মিউচ্যুয়াল এইড সার্ভিসেস ও লাইফ সেভিংসের বেনিফিট প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত নকলায় একাত্তরের মানবতাবিরোধী মিথ্যা মামলায় ৩ বিএনপি নেতার সাজা বাতিল ও মুক্তির দাবিতে সংবাদ সম্মেলন  আনোয়ারায় একই চেয়ারে তিন বছরের বেশি মৎস্য কর্মকর্তা, ৭,৭৪৪ মৎস্যজীবীর তালিকা যাচাই ও প্রকাশের দাবি কুমিল্লায় প্রাডো গাড়িতে ৩ লাখ পিস ইয়াবা, আটক ২ বাংলাদেশে ২০৩৪ সালের মধ্যে ট্রিলিয়ন ডলারের অর্থনীতি গড়ার লক্ষ্য অর্জনে সহায়তার আশ্বাস এডিবির গণতান্ত্রিক মূল্যবোধ ও সুশাসন প্রতিষ্ঠায় অন্তহীন পথ চলছে সরকার : মাহদী আমিন নবীনগরে কিশোর গ্যাংয়ের হামলা-ভাঙচুরের প্রতিবাদে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান ভাঙ্গুড়ায় ৪ বছরের শিশুকে ধর্ষণের চেষ্টার অভিযোগে ১ যুবক আটক

সাংবাদিকদের মর্যাদা প্রতিষ্ঠা ও অধিকার আদায়ের সংগ্রামে সবাইকে ঐক্যবব্ধ হতে হবে

মঈন উদ্দীন:
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১৬ ডিসেম্বর, ২০২১
  • ৩৫৪ বার

মহান বিজয় দিবস উপলক্ষে রাজশাহীতে আয়োজিত এক অনুষ্ঠানে বক্তারা বলেছেন, আমাদের বিজয়ের ৫০ বছর পূর্ণ হলো। স্বাধীন বাংলাদেশের মহান বিজয়ের সুবর্ণজয়ন্তী উদযাপন করা হচ্ছে।

কিন্তু মুক্তিযুদ্ধের যে মূলনীতি, সাম্য, ন্যায়বিচার, মানবিক মর্যাদা এখনো পুরোপুরি অর্জিত হয়নি। তাঁরা বলেন, সভ্য সমাজে গণতন্ত্র ও গণমাধ্যম একে অপরের পরিপূরক। একটিকে ছাড়া আরেকটি অচল-অর্থহীন। গণতন্ত্র না থাকলে যেমন স্বাধীন গণমাধ্যমের কথা ভাবা যায় না। আবার স্বাধীন গণমাধ্যমই হলো গণতন্ত্রের রক্ষাকবচ। কিন্তু বর্তমানে গণতন্ত্র ও গণমাধ্যমের স্বাধীনতা পুন:প্রতিষ্ঠার লড়াই আজো চলমান। সাংবাদিকদের মর্যাদা প্রতিষ্ঠা, নিরাপত্তা নিশ্চিত ও অধিকার আদায়ের সংগ্রামে সবাইকে ঐক্যবব্ধ হতে হবে। মহান বিজয় দিবস উপলক্ষে আজ বৃহস্পতিবার (১৬ ডিসেম্বর) দুপুরে রাজশাহী মহানগর প্রেসক্লাব ও রাজশাহী রিপোর্টার্স ইউনিটির যৌথ উদ্যোগে অনুষ্ঠিত আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠানে বক্তারা এসব কথা বলেন।

রাজশাহী মহানগর প্রেসক্লাবের সভাপতি এসএম আব্দুল মুগনী নীরোর সভাপতিত্বে এবং রাজশাহী রিপোর্টার্স ইউনিটির (আরআরইউ) সাধারণ সম্পাদক মঈন উদ্দীন এর পরিচালনায় প্রধান আলোচক ছিলেন রাজশাহী আইনজীবী সমিতির সাবেক সাধারণ সম্পাদক, নদী ও পরিবেশ বাঁচাও আন্দোলন বাংলাদেশ-এর সভাপতি অ্যাডভোকেট এনামুল হক। বিশেষ অতিথির বক্তব্য দেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আরবী বিভাগের প্রফেসর ড. ইফতিখারুল আলম মাসউদ। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন রাজশাহী মহানগর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মুহা: আব্দুল আউয়াল। অন্যদের মধ্যে বক্তব্য দেন গণফোরামের রাজশাহী মহানগর সাধারণ সম্পাদক মামুনুর রশিদ, রাজশাহী মহানগর প্রেসক্লাবের সিনিয়র সহসভাপতি মাসুদ রানা রাব্বানী, অর্থ সম্পাদক ফয়সাল আহমেদ প্রমুখ। ছিলেন রাজশাহী রিপোর্টার্স ইউনিটির সাংগঠনিক সম্পাদক আবু হেনা মোস্তফা জামান, দফতর সম্পাদক ইফতেখার আলম প্রমুখ। রাজশাহী মহানগর প্রেসক্লাব ও রাজশাহী রিপোর্টার্স ইউনিটির সদস্যগণ ছাড়াও বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিগণ ও পেশাজীবী নেতৃবৃন্দ এতে উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net