ঢাকা   ০৩:২৯:০৮ পিএম, শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ২৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
শীতকালীন সবজির সরবরাহ বেড়েছে, কমেছে দাম নোয়াখালীর কোম্পানীগঞ্জে আওয়ামীলীগ সাধারণ সম্পাদক কাদেরের মামাতো ভাই ও ভাতিজা গ্রেফতার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ১৩ কিলোমিটার যানজট কুমিল্লা এফপিএবি’র জেলা কর্মকর্তা পংকজ চাকমার বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত ভাষা সৈনিক অজিত কুমার গুহের ৫৭তম প্রয়াণ দিবসে স্মরণসভা অনুষ্ঠিত  ৩৫ হাজার নাগরিকের জাতীয় পরিচয়পত্র লক জনগণ সচেতন, এখন আর সুষ্ঠু নির্বাচন না করে উপায় নেই: স্পিকার এক ট্রিলিয়ন ডলারের জলবায়ু সহনশীল অর্থনীতি গড়তে বাংলাদেশ প্রতিশ্রুতিবদ্ধ : প্রধানমন্ত্রী মাদক আইনের জটিলতায় সংকটে হোমিওপ্যাথি চিকিৎসা আন্ডারচর পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই ফখরুলের বিরুদ্ধে অনিয়ম, স্বজনপ্রীতি ও দায়িত্ব পালনে অবহেলার অভিযো

সিআইইউর শিক্ষার্থীদের ঘাসফুল পরিদর্শন

জেসমিন বাপ্পি, চট্টগ্রাম।
  • আপডেট টাইম : বুধবার, ৮ ডিসেম্বর, ২০২১
  • ৩৭৫ বার
  • ৫ মিনিট পড়ার সময়
  • ফন্ট:

সিআইইউ এর শিক্ষার্থীদের ঘাসফুল পরিদর্শন;
কোভিড পরবর্তী প্রত্যক্ষ পর্যবেক্ষণ ও অংশগ্রহণের মাধ্যমে অর্জিত জ্ঞানই বাস্তব জীবনের অনন্য সম্বল – ড. মনজুর উল আমিন চৌধুরী, চেয়ারম্যান, ঘাসফুল।
‘লিভ ইন ফিল্ড এক্সপেরিয়েন্স’ ক্যারিয়ার ওরিয়েন্টেশন কোর্সের আওতায় আজ ০৮ ডিসেম্বর বেলা ১১.০০টায় চট্টগ্রামের চান্দগাঁও আবাসিক এলাকাস্থ ঘাসফুল প্রধান কার্যালয় পরিদর্শন করেন চট্টগ্রাম ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটি (সিআইইউ) এর ইংরেজি বিভাগের শিক্ষার্থীদের একটি দল। শুরুতে সংস্থার চেয়ারম্যান ড. মনজুর উল আমিন চৌধুরী শিক্ষার্থীদের স্বাগত জানিয়ে ঘাসফুলের অতীত, বর্তমান ও ভবিষ্যত কর্মপরিকল্পনা বিষয়ে অবহিত করেন। চেয়ারম্যান বলেন, কোভিড পরবর্তী সময়ে সরজমিনে পরিদর্শনের মাধ্যমে সংস্থার উন্নয়ন কর্মকান্ড বিশেষ করে শিক্ষা, স্বাস্থ্য, আর্থিক অন্তর্ভুক্তিকরণ ও জলবায়ু বিষয়ক কার্যক্রম সর্স্পকে জ্ঞান লাভ তাদের ভবিষ্যত কর্মজীবন বিনির্মাণে সহায়ক ভূমিকা রাখবে। তিনি আরো বলেন, প্রত্যক্ষ- পর্যবেক্ষণ ও অংশগ্রহণের মাধ্যমে অর্জিত জ্ঞানই বাস্তব জীবনের অনন্য সম্বল। তিনি শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, দেশ বিদেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও গবেষণা প্রতিষ্ঠানের শিক্ষার্থী – গবেষকরা ঘাসফুল পরিদর্শন করেন বাস্তব জ্ঞান আহরণের জন্য। ঘাসফুল বরাবরই শিক্ষার্থী – গবেষকদের জন্য অবারিত দ্বার – এ ধারা ভবিষ্যতেও অব্যাহত থাকবে । পরিদর্শনকালে ঘাসফুলের প্রতিষ্ঠাতা পরাণ রহমানের জীবনীর উপর প্রামাণ্যচিত্র, সংস্থার কার্যক্রমের উপর ডিজিটাল প্রেজেন্টেশান, বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবস ও শিশু অধিকার সপ্তাহের উপর ২টি ভিডিও প্রদর্শন করা হয়। উন্মুক্ত আলোচনায় অংশগ্রহণ করে শিক্ষার্থীদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন সংস্থার পরিচালক ফরিদুর রহমান, উপপরিচালক মফিজুর রহমান, উপপরিচালক মারুফুল করিম চৌধুরী, সহকারী পরিচালক খালেদা আক্তার, ব্যবস্থাপক সৈয়দ মামুনূর রশীদ ও জোবায়দুর রশীদ। তাছাড়া শিক্ষার্থীরা সংস্থার বিভিন্ন বিভাগ পরিদর্শন করেন এবং উন্নয়ন কর্মকান্ড সর্ম্পকে অবহিত হন। পরিদর্শন দলের মধ্যে ছিলো শিক্ষার্থী জান্নাতুল নাওয়ার, সানজিদা রহমান, ফাতেমা আক্তার, সামিয়া আফরোজ, ফাবিহা বুশরা ও অমিতাভ চক্রবর্ত্তী। এসময় উপস্থিত ছিলেন সিআইইউ এর ইংরেজী বিভাগের শিক্ষক উম্মে হানি পিংকী ও নোয়াখালী সরকারী কলেজের ইংরেজী বিভাগের শিক্ষক মোঃ হাতেম আলী। পুরো অনুষ্ঠানটি সমন্বয় করেন পাবলিকেশন্স বিভাগের সহকারী ব্যবস্থাপক জেসমিন আক্তার, তাকে সহযোগিতা করেন কর্মকর্তা সৈয়দা নার্গিস আক্তার ও আবদুর রহমান।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি