ঢাকা   ০৪:২৮:০৩ পিএম, রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
চান্দিনায় পুকুরে বিষ প্রয়োগে ২০ লাখ টাকার মাছ নিধনের অভিযোগ পাঁচ লিটারে ১৫০ মিলিলিটার কম,অবৈধ গ্যাস সিলেন্ডার রিফিলের দায়ে তিন প্রতিষ্ঠানকে ১ লাখ ৯০ হাজার টাকা জরিমানা এসএমই খাতে ২৫ লাখ নতুন কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্য সরকারের : প্রধানমন্ত্রী সৃজনশীল অর্থনীতিতে জোর দিচ্ছে সরকার: অর্থমন্ত্রী জাতীয় এসএমই পণ্য মেলার উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী সাদিক কায়েমের গ্রামের বাড়িতে পেট্রোল বোমা হামলা ও অগ্নিসংযোগ ভুল চিকিৎসার অভিযোগে মৃত্যুর সঙ্গে লড়ছেন গৃহবধূ সোনাগাজী ডায়াবেটিস হাসপাতালে চিকিৎসার পর সংকটাপন্ন রোগী, থানায় ও সিভিল সার্জনের কাছে অভিযোগ নোয়াখালীর কোম্পানীগঞ্জে বিএনপি-জামায়াত নেতাদের সঙ্গে এমপি ফখরুল ইসলামের গোলটেবিল বৈঠক ফেইক আইডি খুলে অপপ্রচার চালিয়ে সাংবাদিক মান্নান মুন্নার কলম থামানো যাবে না চন্দ্রগঞ্জ নিউ মার্কেট ব্যবসায়ী সমিতির সভাপতি পরাগ, সম্পাদক রাজু

হবিগঞ্জে বিএনপি ও পুলিশের মধ্যে সংঘর্ষের ঘটনায় নবীগঞ্জের ৪ বিএনপি নেতা গ্রেপ্তার

নবীগঞ্জ(হবিগঞ্জ)প্রতিনিধিঃ
  • আপডেট টাইম : শুক্রবার, ২৪ ডিসেম্বর, ২০২১
  • ৫৫৮ বার
  • ৩ মিনিট পড়ার সময়
  • ফন্ট:

হবিগঞ্জে বিএনপির প্রতিবাদ সভাকে কেন্দ্র করে দলটির নেতা-কর্মী ও পুলিশের মধ্যে সংঘর্ষের ঘটনায় ৭০ জনের নাম উল্লেখ করে দুই হাজার নেতাকর্মীর বিরুদ্ধে মামলা করেছে পুলিশ।বৃহস্পতিবার ২৩ ডিসেম্বর সন্ধ্যায় হবিগঞ্জ সদর থানার উপ-পরিদর্শক (এসআই) নাজমুল হাসান বাদি হয়ে মামলাটি দায়ের করেন।মামলায় অভিযোগ করা হয়- অনুমতি না নিয়ে সমাবেশ করা, চলাচলের রাস্তা বন্ধ করে মঞ্চ তৈরি, দেশীয় অস্ত্র নিয়ে সমাবেশে যোগদান, ৩ ঘন্টা যান চলাচল বন্ধ করে রাস্তায় আগুন জ্বালিয়ে শহরে অরাজকতা পরিস্থিতি তৈরি, নাশকতা চালানো, সরকারি কাজে বাঁধা, পুলিশের ওপর হামলা, পুলিশের দুটি গাড়ি-পৌরসভা ভবন-জেলা পরিষদের রেস্ট হাউজ ভাংচুর করা।

এদিকে শুক্রবার ২৪ ডিসেম্বর গভীর রাতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল নবীগঞ্জ উপজেলা শাখার সাবেক সাধারণ সম্পাদক ও বর্তমান কমিটির সিনিয়র যুগ্ম আহবায়ক মুজিবুর রহমান শেফু (৫০),পিতা শায়েস্তা মিয়া, শান্তিপাড়া, যুবদল নেতা জাকির আহমেদ চৌধুরী(৩৪), পিতা বশির আহমেদ চৌধুরী, তিমিরপুর, যুবদল নেতা শাহীন তালুকদার (৩৫) পিতা ইয়াওর মিয়া, পাঞ্জারাই, যুবদল নেতা শামিম আহমেদ (৩৪) পিতা শাহজাহান মিয়া গন্ধা কে নিজ বাসা থেকে গ্রেপ্তার করে নবীগঞ্জ থানা পুলিশ। গ্রেপ্তার সত্যতা নিশ্চিত করেন নবীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মো: ডালিম আহমদ।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি