ঢাকা   ০৩:২৩:৫৭ পিএম, রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
সৃজনশীল অর্থনীতিতে জোর দিচ্ছে সরকার: অর্থমন্ত্রী জাতীয় এসএমই পণ্য মেলার উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী সাদিক কায়েমের গ্রামের বাড়িতে পেট্রোল বোমা হামলা ও অগ্নিসংযোগ ভুল চিকিৎসার অভিযোগে মৃত্যুর সঙ্গে লড়ছেন গৃহবধূ সোনাগাজী ডায়াবেটিস হাসপাতালে চিকিৎসার পর সংকটাপন্ন রোগী, থানায় ও সিভিল সার্জনের কাছে অভিযোগ নোয়াখালীর কোম্পানীগঞ্জে বিএনপি-জামায়াত নেতাদের সঙ্গে এমপি ফখরুল ইসলামের গোলটেবিল বৈঠক ফেইক আইডি খুলে অপপ্রচার চালিয়ে সাংবাদিক মান্নান মুন্নার কলম থামানো যাবে না চন্দ্রগঞ্জ নিউ মার্কেট ব্যবসায়ী সমিতির সভাপতি পরাগ, সম্পাদক রাজু ঐক্যবদ্ধ থাকলে বাংলাদেশকে কেউ তাঁবেদার রাষ্ট্রে পরিণত করার সাহস পাবে না : প্রধানমন্ত্রী ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু, প্রস্তুত রাখবেন যেসব কাগজপত্র জনগণকে সঙ্গে নিয়ে পতিত আওয়ামী লীগের সন্ত্রাসীদের মোকাবিলা করবে বিএনপি: মীর সরফত আলী সপু

৬২ বছর কয়স্ক বৃদ্ধকে মেরে আহত করে ছিনতাইয়ের অভিযোগ

সিরাজদিখান মুন্সীগঞ্জ সংবাদদাতাঃ
  • আপডেট টাইম : বুধবার, ২৯ ডিসেম্বর, ২০২১
  • ৪৮২ বার
  • ৩ মিনিট পড়ার সময়
  • ফন্ট:

মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলার ৬২ বছর কয়স্ক এক বৃদ্ধকে মেরে জখম করে ছিনতাইয়ের অভিযোগ উঠেছে। গতকাল বুধবার দুপুর ৩টার দিকে মুন্সীগঞ্জ জেলা আদালতের সামনের রাস্তায় এই ঘটনা ঘটে।
এতে উপজেলার কোলা ইউনিয়নের কোল গ্রামের মো. ফেলুর ছেলে বৃদ্ধ হারুন আর রশিদ আহত হয়।

আহত হারুন আরুন আর রশিদ ও তার পুত্র বধু সনিয়া আক্তার অভিযোগ করে বলেন, গত নভেম্বর মাসে আমার পাশের বাড়ির কুদ্দুস শেখ জোর করে আমাদের জমি দখল করার চেষ্টা করে এবং আমাদের জমিটা তাদের বলে দাবি করে। আমরা সেখানে বাধা প্রদান করলে আমাদেকে কুদ্দুস শেখ ও তার দুই মেয়ে লোকজন নিয়ে মারতে আশে আর হুমকি প্রদান করে। এবিষয়ে আমরা সিরাজদিখান থানায় অভিযোগ করি। পরে থানাপুলিশ এসে জমির বিরোধ আদালতে মিমাংসা করতে বলে৷ আমরা নভেম্বর মাসেই মামলা করি। আজকে সেই মামলার হাজিরা দিয়ে বাড়ি ফেরার সময়। মামার বিবাদী কুদ্দুস শেখের লোকজন অটো রিকশা থামিয়ে বেধড়ক মারধর করে রক্তাক্ত জখম করে। তার কাছে থাকা নগদ ৭০হাজার টাকা ও একটি মোবাইল ফোন সিনিয়ে নিয়ে যায়।

সিরাজদিখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ বোরহান উদ্দিন বলেন, এই বিষয়ে এখনো কেও কোন অভিযোগ করেনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি