1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
অন্য এলাকা থেকে কাজ করতে আসায় থাই মিস্ত্রীকে কুপিয়ে জখম - দৈনিক শ্যামল বাংলা
সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ০১:৫৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
স্বপ্নবুননের ঠিকানা ছাত্রী হোস্টেল নিরাপত্তা ব্যবস্থার আধুনিকায়নে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ২৫ উন্নয়ন প্রকল্প আজ মন্ত্রিসভায় উঠছে নবম জাতীয় পে-স্কেলের চূড়ান্ত প্রস্তাব প্রতিবন্ধী ব্যক্তিদের সম্মেলন–২০২৬ রাজউকের নির্দেশ অমান্য করে ইস্টার্ন হাউজিংয়ে ফের নকশাবহির্ভূত নির্মাণের অভিযোগ সৌদিতে নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার যুবককে গুলি করে হত্যা  ফেরদৌস স্টিল ইয়ার্ড দুর্ঘটনায় দায়ীদের শাস্তি ও নিহত-আহত শ্রমিকদের ক্ষতিপূরণের দাবিতে চট্টগ্রাম জেলা প্রশাসক বরাবর স্কপের স্মারকলিপি প্রদান নোয়াখালীর চৌমুহনীতে দুই আবাসিক হোটেলে ডিবির অভিযান: গ্রেপ্তার ৮  চট্টগ্রামে অধিকারের মানববন্ধনে বক্তারা: গুমের সংস্কৃতি থেকে এখনো বের হতে পারিনি রাষ্ট্র ফটিকছড়ি উত্তর উপজেলা প্রেসক্লাব কমিটি গঠন নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত

অন্য এলাকা থেকে কাজ করতে আসায় থাই মিস্ত্রীকে কুপিয়ে জখম

কুমিল্লা প্রতিনিধি।।
  • আপডেট টাইম : সোমবার, ২৪ জানুয়ারি, ২০২২
  • ৩৫১ বার

অন্য এলাকা থেকে এসে কাজ করার অপরাধে এক থাই মিস্ত্রীকে কুপিয়ে জখম করেছে স্থানীয় সন্ত্রাসীরা। রোববার সন্ধ্যা সাড়ে ৬ টার দিকে কুমিল্লার আদর্শ সদর উপজেলার দক্ষিণ উপজেলার দূর্গাপুর ইউনিয়নের দৌলতপুর এলাকায় এ ঘটনা ঘটে৷

আহত ওই থাই মিস্ত্রীর নাম জসিম উদ্দিন। তিনি জেলার আদর্শ সদর উপজেলার জামবাড়ি গ্রামের জজু মিয়ার ছেলে।

ওই এলাকার ইউপি সদস্য মোঃ রেজাউল করিম রাজন বলেন, সন্ধ্যা সাড়ে ৬টার দিকে থাইমিস্ত্রী জসিম একটি দোকানে কাজ করছিলো। এ সময় স্থানীয় মনিরুজ্জামান মুন্না, সাগর ও তার ভাই সায়েম, এলাকার মনির, তার ভাই মইন ও তাদের সঙ্গী শরীফ দেশীয় অস্ত্র নিয়ে দোকানের শার্টার বন্ধ করে থাইমিস্ত্রী জসিমকে এলোপাতাড়ি কুপিয়ে আহত করে চলে যায়। পরে স্থানীয় উদ্ধার করে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়।

ইউপি সদস্য রাজন জানান, হামলাকরীরাও থাই মিস্ত্রী। দৌলতপুরসহ আশেপাশে এলাকায় কেউ থাইয়ের কাজ করলে তাদের দিয়ে করাতে হয়। বাইরের কেউ কাজ করলে এই চক্রটি চাঁদা দাবী করে। চাঁদা না দিলে থাইমিস্ত্রীদের উপর হামলা করবে। এ ঘটনা বহুদিন ধরে চলে আসছে। জসিমের অপরাধ সে অন্য এলাকা থেকে এসে দৌলতপুর এলাকায় থাইয়ের কাজ করছিলো। এ জন্য তাকে কুপিয়েছে ওই দুর্বৃত্তরা।

কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরী বিভাগের কর্তব্যরত চিকিৎসক জানিয়েছেন, ধারালো অস্ত্রের কোপে জসিমের একটি হাত ভেঙ্গে যাওয়ার উপক্রম হয়েছে। এক্সরে করলে নিশ্চিত হওয়া যাবে। পাশাপাশি তার মাথায় ও পিঠে ধারালো অস্ত্রের আঘাত হয়েছে।

কোতয়ালী মডেল থানার পরিদর্শক (তদন্ত) কমল কৃষ্ণ ধর জানান, আমরা লিখিত অভিযোগের জন্য অপেক্ষা করছি। ঘটনার সাথে জড়িতদের আটক করতে অভিযান পরিচালনা করা হবে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net