1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
অবশেষে শপথ নিলেন ইউপি চেয়ারম্যান ইব্রাহিম সরকার - দৈনিক শ্যামল বাংলা
রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ০৩:৩৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
এনসিটি এবং সিসিটি ১৫ বছর মেয়াদে বিদেশী অপারেটরকে পরিচালনার দায়িত্ব দেওয়ার প্রতিবাদে স্কপ চট্টগ্রামের মানববন্ধন হাজী আব্দুল মালেক ভূঁইয়ার মৃত্যুবার্ষিকীতে বিশেষ দোয়া অনুষ্ঠিত নোয়াখালীতে জেলা পুলিশের আয়োজনে আসন্ন দুর্গাপূজা-২০২৬ উপলক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত  জনগণকে দেয়া প্রতিশ্রুতি বাস্তবায়নের পথে এগিয়ে যাচ্ছে সরকার : প্রধানমন্ত্রী বিবাহ নিবন্ধন যুক্ত হবে এনআইডি ও পাসপোর্টে: আইনমন্ত্রী বিয়ে নিবন্ধন হবে অনলাইনে, সহজেই জানা যাবে আগের বিয়ের তথ্য: আইনমন্ত্রী মাগুরায় ডেঙ্গু প্রতিরোধে পৌরসভার বিশেষ পরিচ্ছন্নতা অভিযান মনোহরগঞ্জে শিশুর বাবা-মা ঋণের চাপে গ্রাম ছাড়া সেই শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে বৃদ্ধ আটক পরিকল্পিত সন্ত্রাসের প্রতিবাদে বায়েজিদ বোস্তামী থানা মহিলা দলের বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত  আখতারুজ্জামানকে বিমানবন্দর থানায় হস্তান্তর করেছে ডিবি

অবশেষে শপথ নিলেন ইউপি চেয়ারম্যান ইব্রাহিম সরকার

মোঃ জুয়েল রানা, তিতাসঃ
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২৭ জানুয়ারি, ২০২২
  • ৩৭৮ বার

হাইকোর্টের আদেশে শপথ নেয়া স্থগিত হয়ে যাওয়া কুমিল্লা তিতাস উপজেলার ৫নং কলাকান্দি ইউনিয়ন পরিষদের সেই আলোচিত চেয়ারম্যান মোঃ ইব্রাহিম সরকার দীর্ঘ এক মাস পর অবশেষে শপথ নিয়েছেন।

বৃহস্পতিবার (২৭ জানুয়ারি) দুপুরে আইনি জটিলতা শেষে কুমিল্লা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ শপথ বাক্য পাঠ করান জেলা প্রশাসক মোহাম্মদ কামরুল হাসান। এসময় উপস্থিত ছিলেন সিনিয়র সহকারী কমিশনার তাসলিমুন নেছা, রিটার্নিং কর্মকর্তা শরীফ রফিকুল ইসলাম ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গসহ উক্ত ইউনিয়ন পরিষদের নবনির্বাচিত মেম্বারগণ।

নির্বাচন কমিশন সূত্রে জানা যায়, গতবছর ১১ নভেম্বর দ্বিতীয় ধাপে তিতাস উপজেলার ৯ ইউনিয়ন পরিষদে নির্বাচন অনুষ্ঠিত হয়। এর মধ্যে আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের ৮টি ও স্বতন্ত্র একটিতে জয়লাভ করে। এদের মধ্যে কলাকান্দি ইউনিয়নের নির্বাচনে ফলাফলের বিপক্ষে হাইকোর্টে রিট পিটিশন করেন চেয়ারম্যান ইব্রাহিম সরকারের প্রতিদ্বন্দ্বী নৌকা মনোনীত প্রার্থী হাবিবুল্লাহ বাহার ও স্বতন্ত্র চশমা প্রতীকের প্রার্থী হজী মোবারক হোসেন সরকার। তাদের রিট পিটিশনের পরিপ্রেক্ষিতে গত ২৯ নভেম্বর হাইকোর্টের এক আদেশে নির্বাচন কমিশন থেকে গেজেটভুক্ত হওয়া চেয়ারম্যান ইব্রাহিম সরকারের শপথ নেয়া ৬ মাসের জন্য স্থগিত করা হয়।

পরবর্তীতে শপথ নেয়া থেকে বঞ্চিত হওয়া কলাকান্দি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইব্রাহিম সরকার আপিল করলে ১৭ জানুয়ারি ২০২২ তারিখে শুনানির দিন ধার্য করা হয়। কিন্তু অনিবার্য কারনে ১৭ জানুয়ারি শুনানি না হয়ে ২৩ জানুয়ারি শুনানি হয়। উক্ত শুনানিতে সুপ্রিমকোর্টের হাইকোর্ট ডিভিশনের বিচারপতি মামনুন রহমান ও খন্দকার দেলোয়ারুজ্জামানের বেঞ্চ বিষয়টি আমলে নিয়ে মামলাটি খারিজ করে দেয়। এতে দুর হয়ে যায় ইব্রাহিম সরকারের শপথ গ্রহণের বাঁধা।

এদিকে শপথ নিতে পেরে মহান রাব্বুল আলামীনের প্রতি অশেষ শুকরিয়া জ্ঞাপনের পাশাপাশি ধন্যবাদ জানিয়েছেন উক্ত ইউনিয়নবাসীকে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net